Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রথযাত্রা: কর্ণগড় রাজবংশের প্রাচীন জগন্নাথ বিগ্রহ কতকাল চাপেনি রথে

রানি শিরোমণি গড়ের সামনেই ছিল জগন্নাথ মন্দির।

Share:

নিসর্গ নির্যাস: চুয়াড় বিদ্রোহ বললেই উঠে আসে রানি শিরোমণি, কর্ণগড়ের নাম। ‘মেদিনীপুর’ পরগণার রানি ছিলেন শিরোমণি। রাজা অজিত সিংহের দ্বিতীয় স্ত্রী তিনি। পুত্রবধূ রাজা যশোবন্ত সিংহের। রাজপরিবারের মন্দির বললেই উঠে আসে দেবী মহামায়ার নাম। তবে ওড়িশা যোগ থাকায় রাজপরিবারে একসময় মূল মন্দির ছিল জগন্নাথ-বলরাম-সুভদ্রার। সেই বিগ্রহ আজও আছে ‘ক্ষয়প্রাপ্ত’ অবস্থায়। হয় না রথযাত্রা।

রানি শিরোমণি গড়ের সামনেই ছিল সেই জগন্নাথ মন্দির। উদাসীনতায় তা ভাঙতে ভাঙতে ‘লোপ’ পেয়েছে। টিকে আছে সামান্য জরাজীর্ণ স্তম্ভ। লতাপাতায় ঢেকে আছে এমন ভাবে, যা সহজে খালি চোখে দেখা যায় না।

প্রাচীন বিগ্রহ আছে কর্ণগড়ের ‘পণ্ডা’ পরিবারে। রাজপরিবারের মন্দিরে নিযুক্ত হওয়ার আগে পুরোহিতের আসল পদবী ছিল ‘চক্রবর্তী’। পরে তিনি উপাধি পান ‘পণ্ডা’। সেই উপাধিই এখন বংশপরম্পরায় পদবী।

উল্লেখ্য, মন্দিরে প্রাচীন এই বিগ্রহের পুজো করতেন অন্নদাচরণ পণ্ডা। আগে গড়ের সামনেই ছিল তাঁদের বাড়ি। পরবর্তীকালে ডাকাতের ভয়ে পুরোহিতের পরিবার চলে আসেন মহাময়া মন্দিরের কাছে। এখন সেখানেই বাসস্থান পুরোহিতের বংশধরদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, জরাজীর্ণ মন্দির থেকে বাড়িতে বিগ্রহ নিয়ে এসেছিলেন গোপাল পণ্ডা। এখনও বাড়িতে আছে সেই ‘জরাজীর্ণ’ বিগ্রহ। পুজো হয় বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করা নতুন বিগ্রহে। হয় নিত্যপুজো। তবে রথযাত্রা (RATHA YATRA) হয় না। প্রাচীন মূর্তি আছে বন্ধ ঘরে। স্থান হয়নি মিউজিয়ামেও। গড় মধ্যস্থিত ‘রাজ্য সংরক্ষিত স্তম্ভ’-ও এখন অনাদরে।   

Rath Yatra 2024: প্রভু জগন্নাথের হাত-কান-পা নেই কেন ?

Rath Yatra 2024: উল্টোরথের পরেও জগন্নাথ মন্দিরের বাইরে থাকেন কেন ?

Rath Yatra 2024 : মহাপ্রভুর কৃপাদৃষ্টি পেতে নিবেদন করুন প্রিয় এই মিষ্টি!

Rath Yatra 2024 : চাবি না পেলে তালা ভেঙে খোলা হবে রত্নভাণ্ডার

Rath Yatra 2024: গুন্ডিচায় মহাপ্রভুর রথ পৌঁছালে চাকা ভেঙ্গে দেওয়া হয় কেন ?

Rath Yatra 2024: পুরীর ৫৬ ভোগের মধ্যে অন্যতম এই ভোগ! খুশি হবেন জগন্নাথ দেব

Rath Yatra 2024 : তারাপীঠে জগন্নাথের বদলে রথে চড়েন মা তারা

Rath Yatra 2024 : ঢিবি খনন করে মিলেছিল মূর্তি! জেনে নিন ধামরাইয়ের জমিদার যশোপাল থেকে যশোমাধব হওয়ার কাহিনী

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00