Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Rath Yatra 2024 : মহাপ্রভুর কৃপাদৃষ্টি পেতে নিবেদন করুন প্রিয় এই মিষ্টি!

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনের পর আর কিছু না হোক, কেজি খানেক খাজা কেনেন সকলে। কেননা খাজা হল জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি।এই নিয়ে বহু লোকশ্রুতি রয়েছে। কাহিনীটা এরকম যে, এক মুসলিম ব্যক্তি নিজের হাতে খাজা তৈরি করে জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য নিয়ে আসেন মন্দিরের সামনে। যেহেতু সে মুসলিম তাই ধর্মের কারণে মন্দিরের ভেতরে যেতে বাধা দিয়েছিল রক্ষী এবং পুরোহিতরা। ঝামেলার সময় খাজা মুখে নিয়ে একটি কালো রঙের কুকুর দৌড়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেন। কুকুরটি এরপর নাকি অদৃশ্য হয়ে যায়। সেইসময় গর্ভগৃহ থেকে দৈববাণী শোনা যায়,যে প্রতি সন্ধেবেলায় যেন জগন্নাথ দেবকে এই খাজা দেওয়া হয়। কাহিনী তো শুনলেন, এবার জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : পরিমাণমত ময়দা, ঘি,  সামান্য লবন, জল, সাদা তেল, চিনি, জল ও  এলাচ গুঁড়ো।

প্রণালী :  প্রথমে একটা পাত্রে ময়দা ও  ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব শুকনো করে মেখে নিতে হবে। তবে ডো মাখতে হবে শক্ত করে। এরপর একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। মিনিট ২০ রেস্টে রেখে দিতে হবে। এরপর আবারও মাখতে হবে। অন্যদিকে রস বানানোর জন্য চিনি ও জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে।হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এরপর এলাচগুঁড়ো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিন।যদি একটা গাঢ় মতো হলে তাহলে বুঝতে হবে চিনির সেরা তৈরি।

এবার খাজা বানাতে হবে। এর জন্য ময়দাটা আবারও হালকা হাতে ঠেসে নিতে হবে। ডো থেকে লেচি কেটে রেখে দিতে হবে। শুকনো ময়দায় লাগিয়ে বেলে নিন। রুটির মতো গোল করুন। ঘি ব্রাশ করে আবারও উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। এইভাবে একটা রুটির উপরে আর একটা রুটি দিন আর ঘি ব্রাশ করুন। সব রুটিগুলো এ ভাবে বানিয়ে নিতে হবে।

সব রুটি একসঙ্গে টাইট করে এবার রোল বানিয়ে নিন। শেষেরটা হাতে একটু জল লাগিয়ে হাত দিয়ে চেপে দিন। এবার ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিতে হবে। গ্যাসে কড়াই চপিয়ে দিন। তেল গরম হলে একে একে খাজাগুলো ভেজে নিতে হবে।

মিডিয়াম আঁচে উলটে পালটে ভালো করে ভেজে নিতে হবে। হাল্কা গরম অবস্থায় চিনির সেরার মধ্যে ডুবিয়ে দিন। মিনিট দুয়েক রসে ডুবিয়ে তুলে নিন। প্লেটে সাজিয়ে ঠাকুরকে নিবেদন করুন। এটি খেতে খুব সুস্বাদু হয়।আর মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়। সকলের এটি খুব পছন্দ হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00