কেন বার বার আত্মঘাতী পড়ুয়ারা? ১০ সদস্যের কমিটি গঠন খড়্গপুর আইআইটি-তে

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর :  দেশের সেরা মেধাবী পড়ুয়ারা উচ্চতর শিক্ষার জন্য বেছে নেন আইআইটিকে। এই আইআইটির বিভিন্ন ক্যাম্পাসেই একের পর এক অস্বাভাবিক মৃত্যুর খবর শোনা যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যেই দেহ উদ্ধারের ঘটনা ঘটছে। বারবার পড়ুয়া মৃত্যুতে এবার নড়েচড়ে বসল দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি। একের পর এক পড়ুয়ার মৃত্যুর কারণ তদন্তে এবার ১০ জনের কমিটি গঠন করল খড়্গপুর আইআইটি।

জানা গিয়েছে, এই কমিটিতে রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ, পদস্থ পুলিশ আধিকারিক-সহ প্রাক্তনীরা। ১০ সদস্যকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিবৃতির মাধ্যমে আইআইটি খড়্গপুরের তরফে জানানো হয়েছে, এই ১০ জনের কমিটিতে মনোরোগ বিশেষজ্ঞ থেকে পুলিশ আধিকারিক, আইনজ্ঞ, শিক্ষাবিদ, প্রাক্তনীরা রয়েছেন। তাঁরাই সবটা দেখবেন।

তদন্তের ক্ষেত্রে এই কমিটি আইআইটি খড়গপুরের পড়ুয়া, অধ্যাপক, শিক্ষাকর্মী ছাড়াও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলবেন। কমিটির নেতৃত্বে ভারপ্রাপ্ত ডিরেক্টর অমিত পাত্র রয়েছেন বলেও জানা গিয়েছে। আগামী ৩ মাসের মধ্যেই কমিটি এই বিষয়ে রিপোর্ট জমা করবে বলে জানা গিয়েছে।

চলতি বছরে ৫ মাসেই ৩ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে আইআইটি খড়গপুরে। গত ৩ বছরের হিসেব দেখলে প্রায় ৬ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। ক্যাম্পাসের হোস্টেলের ভিতরেই উদ্ধার হয়েছে পড়ুয়াদের দেহ। কিন্তু মৃত্যুর কারণ জানা যায়নি। কয়েকটি মৃত্যুর ক্ষেত্রে এফআইআর দায়ের করলেও, কয়েকটি ক্ষেত্রে এফআইআর হয়নি।

বিশেষজ্ঞ কমিটি গঠন করার আগে হোস্টেলে আত্মহত্যা রুখতে আইআইটি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। আগে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে মাত্র একটি কাউন্সেলিং সেন্টার ছিল। এখন প্রতিটি হলে কাউন্সিলর পড়ুয়াদের সমস্যা শোনেন। নয়া কমিটি এবার কী রিপোর্ট দেয় সেদিকেই চোখ সকলের।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

প্রেমিকের বিশ্বাসঘাতকতা, অন্য মেয়ের সঙ্গে সংসার, সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে নাবালিকা

চলন্ত ট্রেন থেকে নিখোঁজ ছাত্র, খড়্গপুর IIT-তে ভর্তির আগে ‘অপহরণ’?

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

বিবাহবহির্ভুত সম্পর্ক! পুরীর হোটেলে উদ্ধার প্রেমিক সহ রায়নার গৃহবধূর দেহ

সিঙ্গুরের নার্সের রহস্যমৃত্যুতে পুলিশের জালে প্রেমিক-সহ ২, ময়নাতদন্ত কলকাতায়

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে আত্মঘাতী ফাঁসির আসামি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]