নিজস্ব প্রতিনিধি: এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়লেন ইন্টার মায়ামির দুই বড় তারকা। লিওনেল মেসি ও জর্দি আলবাকে অলস্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করায় এমএলএস -র নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ঘরের মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে পারবেন না তাঁরা।
সূত্রের খবর, ঘরের মাঠেই এফসি সিনাসিনাতির বিরুদ্ধে খেলবে ইন্টার মায়ামি। কিন্তু এই ম্যাচ থেকেই নিষিদ্ধ হয়েছেন দুই তারকা। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টারের মধ্যে খেলা ছিল। এমএলএস -র নিয়ম অনুযায়ী প্রাথমিক স্কোয়াডে খেলেছেন এমন কোনও খেলোয়াড় আহত না হওয়ার পরেও যদি অলস্চার ম্যাচ না খেলে তাহলে পরবর্তী লিগ ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হবে। সেই নিয়ম মেনেই শাস্তি পেয়েছেন মেসি ও আলবা। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মায়ামির সমর্থকরা। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন, ইন্টার মায়ামির মালিক জর্জ মাসও।
জর্জ বলেছেন, এটি খুব কঠিন সিদ্ধান্ত। লিওনেল মেসি এই ঘটনায় হতাশ ও দুঃখ পেয়েছেন। ক্লাবের সকলের প্রতিক্রিয়া প্রায় একইরকম। নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এই ম্যাচে নিষেধাজ্ঞার বিষয়টি ভালভাবে কেউ নেয়নি।
সূত্রের খবর, ফিফা ক্লাব বিশ্বকাপে টানা ৭ ম্যাচ খেলেছেন মেসি ও আলবা। সেই কারণে অলস্টার ম্যাচে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্রামে গিয়েছিলেন তাঁরা।দুজনের প্রতি ক্লাবের পূর্ণ সমর্থন রয়েছে। একটি ম্যাচ না খেলায় তাঁদের মূল নিগের ম্যাচে নিষেধ করার ঘটনা কেউ মেনে নিতে পারছে না।
এই বিষয়টি নিয়ে এমএলএসের বক্তব্য, মেজল নিগে মেসির অবদান অতুলনীয়। ইন্টার মায়ামির প্রতি তাঁর সম্মান ও তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানো হয়। কিন্তু অলস্টার ম্যাচের বিষয়ে দীর্ঘদিনের একটি নিয়ম আছে। সেই নিয়ম কঠোর হলেও তা বাস্তবায়ন করতে হয়েছে।