Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাপমুক্তি, ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে কাটল খরা। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। ২-১ গোলে জার্মানিকে হারিয়েছে রোনাল্ডোর দল পর্তুগাল। মিউনিখে ঐতিহাসিক আলিয়ানজ অ্যারেনায় জার্মানির বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। এই খেলা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। পর্তুগালের সঙ্গে জার্মান অভিশাপ কাটল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রায় ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেয়েছে পর্তুগাল।

জার্মানির বিপক্ষে এর আগে চারটি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। কিন্তু কোনওবারই জয় আসেনি। প্রতিবারই খালি হাতে ফিরকতে হয়েছে তাঁকে। এমনকি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আগের পাঁচ ম্যাচে পর্তুগালও জয় পায়নি। ফলে এই জয় পু্র্তুগাল ও রোনাল্ডোর কাছে সোনায় সোহাগা।

এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষদিকে গোল করে জয় নিশ্চিত করেছেন। কিন্তু এদিনের জয়ের নেপথ্য নায়ক ছিলেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। নিজের পারফরম্যান্সে গোটা ম্যাচজুড়ে দাপিয়েছেন তিনি। তাঁর লড়াই অনেকটাই এগিয়ে দিয়েছিল পর্তুগালকে। রোনাল্ডো শেষমুহুর্তে জয় নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, জার্মানির বিপক্ষে পর্তুগাল শেষ জয় পেয়েছিল ২০০০ সালে। ইউরোতে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল পর্তুগাল। তারপর থেকে ২০০‍৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো, ২০১২ ইউরো, ২০১৪ বিশ্বকাপ এবং ২০২০ ইউরোয় জার্মানদের কাছে হেরেছিল পর্তুগিজরা। দীর্ঘ ২৫ বছর পর অবশেষে খরা কাটিয়ে জয় পেয়েছে পর্তুগাল। কিন্তু প্রথমে এগিয়ে ছিল জার্মানি। প্রথমে ২০ মিনিটেই লিয়ন গোরেৎজকার একটি জোরালো শটসহ দুইবার সেভ করে পর্তুগালকে বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক দিয়োগো কস্তা।

বিরতির ঠিক পরেই পর্তুগালের হাতে গোলের বড় সুযোগ পায়। নুনো মেন্ডেসের ক্রসে রোনাল্ডো শট নিলেও বল চলে যায় বাইরে। জোশুয়া কিমিখের নিখুঁত পাসে ফ্লোরিয়ান ভার্টজ মাথা ছুঁইয়ে গোল করেন। জার্মানি এগিয়ে যায়। ৬২ মিনিটে পর্তুগালের হয়ে মাঠে নেমেই ম্যাচে সমতা ফেরান ফ্রান্সিসকো কনসেইসাও। রোনাল্ডো ৬৮ মিনিটে অবশেষে ম্যাচের জয় নিশ্চিত করেন। নুনো মেন্ডেসের পাস থেকে গোল করতে ভুল করেননি তিনি। এই গোলেই ২৫ বছর পর জার্মানির বিরুদ্ধে জয় পেল পর্তুগাল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00