নিজস্ব প্রতিনিধি : ভারতীয় ফুটবলের পরিস্থিতি দিনে দিনে অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। ক্রমাগত তালিকার নিচের দিকেই নামছে ফিফা। বর্তমানে তালিকার ১৩৩ নম্বরে অবস্থান করছে ভারত। গত ৯ বছরে অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল। কিন্তু এই অবস্থার দায় কে নেবে? ফুটবলের এই খারাপ অবস্থার জন্য ফিফার ঘাড়েই দোষ দিচ্ছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। তার অভিযোগ, ফিফা যে সকল নীতি নিচ্ছে, তার কারণেই ক্রমাগত পিছিয়ে যাচ্ছে ভারত।
ক্রমতালিকায় কোন দল কোন জায়গায় থাকবে তা ঠিক করা হয় ‘এলো’ মডেলের মাধ্যমে। সেখানে নির্দিষ্ট দলের অতীত পারফরমেন্সও গুরুত্ব পায়। কোন দল কার বিরুদ্ধে খেলছে সেই দলের র্যাঙ্কিং কি অবস্থায় রয়েছে সেটাও দেখা হয়। ফিফার এই সিদ্ধান্তকেই দায় করছেন কল্যাণ চৌবে। তিনি বলেছেন, ফিফা যে সকল নিয়মকানুন করছে, তার জেরে পয়েন্ট যোগ বিয়োগ করা হয়। ফলে পয়েন্টের তালিকায় কম বেশি হচ্ছে। কোন দল কার বিরুদ্ধে খেলল, তাদের র্যাঙ্কিং পরিস্থিতিতে রয়েছে সবটা দেখার জন্য ভারত নেমে যাচ্ছে। তার সময়ে ভারত ৯৯ নম্বরে ছিল। কিন্তু এখন দু বছরে সেটাই নেমে গিয়ে দাঁড়িয়েছে ১৩৩ নম্বরে।
সূত্রের খবর, কল্যাণ চৌবে দায়িত্ব নেবার পর ২০২৩ সালে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। সেই হারের কারণে বড় ধাক্কা খেয়েছে ভারত। শক্তিশালী দলকে কেউ হারাতে পারলে বা ড্র করতে পারলে পয়েন্ট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। পাশাপাশি ওই দলের কাছে হারলেও পয়েন্ট অনেকটাই কমে। অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, পাকিস্তানি, সিরিয়ার মতো দলের কাছে হারার ফলে পয়েন্ট তালিকায় অনেকটাই নেমে গিয়েছে ভারত। জানা গিয়েছে, ভারত গত দুই বছরে ৮টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। কিন্তু একটাও ম্যাচ জিততে পারেনি। এরপরেই ফুটবলের ভারতের উত্থান পতনের কথাো তিনি বলেছেন।
ভারতীয় ফুটবলের এই পরিস্থিতির ক্ষেত্রে আইএসএল-সহ ভারতের ঘরোয়া লিগগুলোকেও নিশানা করেছেন কল্যাণ চৌবে। এক্ষেত্রে তিনি বলেছেন, ভারতের ঘরোয়া ফুটবলের উন্নতি সহ একাধিক সুবিধা হচ্ছে, কিন্তু তার প্রভাব জাতীয় ফুটবলে দেখতে পাওয়া যাচ্ছে না।