Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঠে নামার পর থেকে তিনি হন মধ্যমণি। সকলের নজর থাকে তাঁর দিকেই। ফুটবলপ্রেমী থেকে শুরু করে বিপক্ষের খেলোয়াড়রাও তার প্রতিটি স্টেপের দিকে নজর রাখে। এবার ফের মাঠেই চোট পেলেন লিওনেল মেসি। লিগস কাপে ইন্টার মায়ামি বনাম নেকাখসার ম্যাচেও তাঁর দিকেই সকলের চোখ ছিল। খেলার শুরুটাও বেশ ভালই করেছিলেন তিনি। কিন্তু ভাগ্য বাধ সাধল খেলা শুরুর ৭ মিনিটেই। সেই সময়েই পান চোট।

বলকে মাথায় করে নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণ চালান তিনি। ড্রিবল করে প্রতিপক্ষের বক্সে ঢোকার সময় মেসিকে ঠেকানোর জন্য এগিয়ে আসেন দুই জন। দুজনের ট্যাকেলেই বক্সের মধ্যেই পড়ে যান মেসি। এখানেই বেঁধেছে গোল। পড়ে যাবার পরেও খেলে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তা আর সম্ভব হয়নি। এই চোটের জেরে তিনি আর খেলে যেতে পারেননি। খেলা শুরুর ১১ মিনিটের মধ্যে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। মেসির বদলে খেলতে নামেন ফেদেরিকো রেদোনদো।

নেকাখসার দুই খেলোয়াড় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনার ট্যাকেলের কারণেই চোট পান মেসি। লিওনেল মেসি মাঠে না থাকলেও হার মানেনি ইন্টার মায়ামি। জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছেড়েছে তাঁরা। খেলার নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা বজায় রেখেছিল দুই দলই। এরপরেই খেলা যায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয় পেয়েছে মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময় জিতলে একটি দল পয়েন্ট পায় ৩। টাইব্রেকারে জিতলে পায় দুই। সেই হিসেবে দুই ম্যাচে মায়ামি পয়েন্ট ৫। এর আগের ম্যাচে আটলাসের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা।

মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে বড় ধাক্কা খেলেও তা সামলে নিয়েছে ইন্টার মায়ামি। ১২ মিনিটে তেলেসকো সেগেভিয়ার গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। ৩৩ মিনিটে ম্যাচে সমতা ফেরায় থমাস বাদালোনি। এরকপরেই বিরতি। তারপর নেকাখসার ক্রিস্টিয়ান ক্যালদেরন লালকার্ড দেখলে ৮১ মিনিটে মায়ামিকে পিছনে ফেলে দেয় নেকাখসা। তারপরেই মায়ামিকে সমতায় ফেরায় জর্দি আলবা। এরপরেই খেলা গড়ায় টাইব্রেকারে। জয় পায় ইন্টার মায়ামি।

ম্যাচের শেষে মেসির এই চোট নিয়ে মায়ামি কোচ বলেছেন, মেসির চোট সম্ভবত গুরুতর হবে না। একটা অস্বস্তি থাকলেও ব্যথা নেই বলেই জানা গিয়েছে।। কিন্তু আগে থেকে কিছু বলতে নারাজ তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00