Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাঁকুড়ার নিখোঁজ হওয়া অন্তরার হাড়গোড় উদ্ধার বাড়ি থেকে কিছু দূরে ঝোপঝাড়ে, গ্রেফতার মা ও বাবা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আদিবাসী এক রত্তি মেয়ে নিখোঁজ থাকার বেশ কয়েকদিন পর ঝোপের মধ্যে থেকে হাড়গোড় উদ্ধার করল পুলিশ। নিজের সন্তানকে খুন করার অপরাধে গ্রেফতার হয়েছে আদিবাসী মা-বাবা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘুমন্ত অবস্থায় নিজের এক রত্তি মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে যে মিথ্যে গল্প মা ও বাবা তৈরি করেছিলেন তা শেষমেশ মিথ্যা প্রমাণিত হয়। […]

ধুবুলিয়া ও পলাশিপাড়া থেকে একাধিক সশস্ত্র দুষ্কৃতি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পলাশিপাড়া: গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ১ যুবককে গ্রেফতার করল পলাশিপাড়া থানার(Palashipara P.S.) পুলিশ। ধৃতের নাম রাজু দফাদার। বার্নিয়া রতনপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিজয়নগর ঝুলতলা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সূত্র মারফত সেই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পালানোর চেষ্টা করে যুবক।তার পিছনে তাড়া করে ধরে ফেলে পুলিশ। […]

বাঙালি হেনস্থা নিয়ে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট হাতিয়ার করলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের ওপর হেনস্থার ঘটনায় এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এর রিপোর্ট কে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ওই সংস্থার রিপোর্টকে উল্লেখ করে বাংলাভাষীদের ওপরে হেনস্থার ঘটনায় সরব হলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই রিপোর্টকে শেয়ার করে বলেন, এইচআর ডব্লিউ(HRW) এর এশিয়া ডিরেক্টর এলায়েন পিয়ারসন বলেছেন ,’বিজেপি নির্বিচারে […]

লালুর বিরুদ্ধে বিদ্রোহ তেজ প্রতাপের, মহুয়া থেকে নির্দল প্রার্থী হয়ে লড়ার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই বড়সড় অস্বস্তিতে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বাবার বিরুদ্ধে শনিবার (২৬ জুলাই) বিদ্রোহ ঘোষণা করেছেন তেজ প্রতাপ যাদব। লালুর বড় পুত্র জানিয়েছেন, ‘আসন্ন নির্বাচনে বৈশালী জেলার মহুয়া আসন থেকে নির্দল প্রার্থী হিসাবেই লড়ছেন।’ নতুন দল না গড়লেও নয়া মঞ্চ গঠনের ঘোষণাও করেছেন তেজ প্রতাপ। ওই […]

সঠিক সময় শিক্ষকরা স্কুলে না আসায় গেটে তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: দুপুর বারোটা বাজলেও স্কুলে নেই কোন শিক্ষক। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে ছুটোছুটি করছে। হচ্ছে না পঠন পাঠন। ঘটনায় এলাকার স্থানীয় বাসিন্দারা এবং শিশুদের অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে দেখালেন বিক্ষোভ। ঘটনা নদিয়ার কৃষ্ণনগর(Krishnanagar) দোগাছি গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে(Natungram Special Cader Primary School) ।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ে তিন জন শিক্ষক রয়েছে তারা কোনদিনই […]

“বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না ” সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চিপস কাণ্ডের ছায়া এবার কাঁথির পিছাবনি’তে। ‘ বাবা আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না ‘ সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল এক নবম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির(Kathi) পিছাবনী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্র সূর্য মান্না (১৫)। তার বাড়ি কাঁথি থানায় পিছাবনী এলাকায়। […]

বহরমপুরে নিজের খাসতালুকে মহিলাদের ঝাড়ু বিক্ষোভের মুখে অধীর চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পাঁচ বারের সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে ঝাড়ু দিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের মহিলা কর্মীরা।শনিবার দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বহরমপুর(Baharampur) থেকে গাড়িতে চড়ে রানিনগর থানার হেরামপুরে যাচ্ছিলেন অধীর চৌধুরী। সেই সময়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে তৃণমূলের বেশ কয়েক জন মহিলা কর্মী-সমর্থকরা লাঠির ডগায় ঝাড়ু বেঁধে বিক্ষোভ দেখায়। […]

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘মহাযুদ্ধ’ ১৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি। শনিবার  (২৬ জুলাই) মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি জানিয়েছেন, ‘আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে এশিয়া কাপের আসর। খুব শিগগিরই চূড়ান্ত ক্রীড়াসূচি  প্রকাশ করা হবে। অর্থা‍ৎ কবে কোন দলের খেলা, কে […]

সম্মতি ছাড়াই বান্ধবীদের গোপন ছবি টেলিগ্রামে শেয়ার, ক্ষোভের আগুন জ্বলছে চিনে

আন্তর্জাতিক ডেস্ক: চিনে জন্ম নিয়েছে ক্ষোভের ঝড়। সে’দেশের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাজার হাজার পুরুষের বিরুদ্ধে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বান্ধবীদের ব্যক্তিগত ছবি এবং ভিডিও সম্মতি ছাড়াই শেয়ার করার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি দেশের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। প্রবল প্রতিবাদের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। গোপন চিত্রগ্রহণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মহিলাদের সুরক্ষা জোরদার করার দাবি […]

শনিবার রাত থেকে শিয়ালদহ মেন শাখায় ৭ ঘন্টা পাওয়ার ব্লক থাকবে, বাতিল একাধিক ট্রেন

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের দমদম স্টেশনের মেইন শাখার দমদম স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। তার জন্য টানা সাত ঘন্টা পাওয়ার ব্লক(Power Block) থাকবে। এর দরুন শনিবার রাত বারোটা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত শিয়ালদহ মেন শাখার একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পথেরও পরিবর্তন ঘটানো […]

মাধ্যমিক – উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজ থেকে বাদ দেওয়ার সওয়াল শিক্ষা সংসদের

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে বুথ লেভেল অফিসার হিসেবে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া জন্য জোর সওয়াল করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)। সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার আগে ও পরীক্ষার পরে পরীক্ষা পরিচালনার জন্য প্রচুর পরিমাণ শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হয়। বুথ লেভেল অফিসার(Booth Level Officer) হিসেবে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকা […]

‘বর্ডার ২’ নিয়ে বড়সড় তথ্য সামনে আনলেন দিলজিত দোসাঞ্জ

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ অবশেষে শিরোনামে। এবার অভিনেতা দিলজিত দোসাঞ্জ এই ছবি সম্পর্কে বড়সড় আপডেট দিয়েছেন। অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেটি মূলত একটি ভিডিও। ভিডিওতে দিলজিতকে দেখা যাচ্ছে বরুণ ধাওয়ান, অহান শেঠিকে লাড্ডু খাওয়াতে। তারপর দুই অভিনেতা আলিঙ্গন করতেও দেখা গিয়েছে। সেই সঙ্গে সেটে উপস্থিত ক্রু […]

উত্তমকুমারের স্মৃতি উস্কে পর্দায় আসছে রঙিন ‘শঙ্খবেলা’! কারা কারা থাকছেন? কবে শুরু শুটিং?

নিজস্ব প্রতিনিধি: ৪৫ বছর হয়ে গিয়েছে না ফেরার দেশে চলে গিয়েছেন মহানায়ক উত্তম কুমার। বিনোদন জগতে তার অভাব প্রতিমুহূর্তে অনুভব করে আপামর সিনেপ্রেমিরা। উত্তম কুমারকে স্মরণ করে তার অসংখ্য জনপ্রিয় ছবির মধ্যে একটি ছবিতে নতুন সংস্করণে ফিরিয়ে আনা হচ্ছে। জানা গিয়েছে ছবিটির পরিচালনায় বিশ্বজিৎ মুখোপাধ্যায়। এখন সকলেই ভাবতে বসেছেন উত্তম কুমারের জনপ্রিয় ছবি তো অসংখ্য। তার […]

৯-২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসছে এশিয়া কাপের আসর

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ফাইনা হবে ২৮ সেপ্টেম্বর। পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। আজ শনিবার (২৬ জুলাই) এ খবর জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের […]

৬৬৯ রানে থামল ইংল্যান্ড, ইনিংসে হার বাঁচাতে গিলদের চাই ৩১১

নিজস্ব প্রতিনিধি, ম্যাঞ্চেস্টার: জো রুট ও অধিনায়ক বেন স্টোকসের জোড়া শতরানের দৌলতে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ল ইংল্যান্ড। ভারতের ৩৮৫ রানের জবাবে ৬৬৯ রান তুলেছে স্টোকস বাহিনী। ইনিংসে হার বাঁচাতে চাইলে দ্বিতীয় ইনিংসে শুভমন গিলদের কমপক্ষে ৩১১ রান তুলতে হবে। শুক্রবার তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল সাত উইকেট হারিয়ে ৫৪৪। […]

ফাঁকা রাস্তায় স্কুল ছাত্রীকে হেনস্থা, অভিযুক্তকে বেধড়ক মারধর

নিজস্ব প্রতিনিধি, পটাশপুর: স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি ও ইভটিজিং এর অভিযোগে বেধড়ক মারধর অভিযুক্তকে। স্থানীয়দের হাতের মার খেয়েছে অভিযুক্ত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকার গাবডাঙ্গরের এক স্কুল ছাত্রী টিউশন থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছিল।  সেই সময় তাকে রাস্তায় একা পেয়ে […]

আপাতত দুর্যোগ কাটলেও, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপ আপাতত অন্য রাজ্যে সরে গেলেও মঙ্গলবার থেকে ফের বৃষ্টি পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। তবে বঙ্গোপসাগরে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত কিছুটা কমলেও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur […]

ইরানে এজলাসে ঢুকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, নিহত কমপক্ষে ৯, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি হামলায় ফের রক্তে ভাসল ইরানের মাটি। শনিবার (২৬ জুলাই) দেশটির এক আদালত ভবনে অতর্কিতে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজরা। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ৯ জন। গুরুতর জখম হয়েছেন আরও ২২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংক্যা বাড়তে পারে বলে জানিয়েছেন […]

আলুভাজা ছাড়া ভাত খাব না,থানার লক আপে চোরের আবদারে হুলুস্থুল কাণ্ড

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর। থানার লকাপে আবদার চোরের। নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে।একটি ভাতও মুখে না দিয়ে জেদ ধরে বসে থাকছে ,আলু ভাজার জন্য। আলুভাজা(Fried Potatoes) না হলে খাবে না ভাত। আর তাতেই বড় বিপাকে পুলিশকর্মীরা। মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুলুস্থুলু কাণ্ড পড়ে যায় থানায়।হাজার […]

পাকিস্তানে হিন্দু TikToker সুমিরা রাজপুতকে বিষ খাইয়ে খুন, ধৃত ২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হিন্দু টিকটকারকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার করা হল দু’জনকে। জানা গিয়েছে তিনি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ঘোটকি জেলার বাসিন্দা। শনিবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ঘোটকির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মহম্মদ আনোয়ার খেত্রানের মতে, শুক্রবার বিকেলে বাগোওয়াহ এলাকায় নিজ বাসভবনে সুমিরা রাজপুত নামে ওই হিন্দু টিকটকারের দেহ উদ্ধার হয়। তাঁর টিকটকে ৫৮,০০০ এরও […]

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

নিজস্ব প্রতিনিধি : বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ডেলিভারি বয়ের। কেষ্টপুরের ভিআইপিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অমিত মান্না নামে ওই যুবককের। মৃত যুবক মেদিনীপুরে বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সাইকেলে করে ডেলিভারি দিতে যাচ্ছিলেন অমিত মান্না। ঠিক সেই সময়ে ২১১ রুটের একটি বাস বাগুইআটি থেকে কেষ্টপুরের দিকে যাচ্ছিল। শনিবার দুপুরে আচমকাই বাসটি ডেলিভারির সাইকেলটিতে […]

ঐতিহাসিক নজির গড়ল ক্যালকাটা ক্লাব, পেল প্রথম মহিলা সভাপতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিহাস রচনা হল ক্যালকাটা ক্লাবে। ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম মহিলা সভাপতি পেল ঐতিহ্যবাহী ক্লাব। ক্যালকাটা ক্লাবের প্রথম মহিলা সভাপতি হলেন কস্তুরী রাহা। ভোটযুদ্ধে তিনি হারালেন প্রদীপকুমার মুখোপাধ্যায় ও স্নেহাশিস ভৌমিককে। প্রদীপকুমার পরাজিত হয়েছেন ৭১৫টি ভোটে, তাঁর ঝোলায় এসেছে ৬৩০টি ভোট। স্নেহাশিস ভৌমিক পেয়েছেন ৫৭৯টি ভোট। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কস্তুরী […]

0:00