শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডিফেন্ডার মেহতাব সিংকে এনে শক্তি বৃদ্ধি করল সবুজ মেরুন শিবির। শনিবার মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন মেহতাব। বাগান শিবিরে যোগ দেওয়ার কথা আগেই চূড়ান্ত হয়েছিল। শনিবার তাঁর মেডিকেল টেস্ট হয়। তারপরেই বাগান শিবিরে যোগ দিয়ে সই করেছেন মেহতাব।

এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এর আগে মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব। এরপরেই মোহনবাগানের শক্তি বৃদ্ধি হয়েছে। এই ফুটবলারকে পেতে মোটা অর্থ দিতে হয়েছে সবুজ মেরুন শিবিরকে। জানা গিয়েছে, ২৭ বছরের ফুটবলার সাইট ব্যাগ পজিশনেও খেলতে পারেন। তিনি এই দলে যোগ দেওয়ার পর মোহনবাগান কোচ হোসে মলিনার হাতে বিকল্প তৈরি হয়েছে। কলকাতায় চার বছর খেলেছেন তিনি। ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে বলে সূত্রের খবর।

সবুজ মেরুন শিবিরে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি হয়েছেন তিনি। জানিয়েছেন, মোহনবাগানের হয়ে খেলার স্বপ্ন থাকে ভারতীয় সব ফুটবলারের। তিনিও আগে স্বপ্ন দেখেছিলেন।জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার মোহনবাগানের হয়ে খেলে। কয়েকজন বিদেশি ফুটবলার ও রয়েছেন। মেহতাবের ঝুলিতে রয়েছে মুম্বাই এফসির হয়ে আইএসএল লিগ ও শিল্ড জয়ের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা এবার বাগান শিবিরে এসে কাজে লাগাতে চাইছেন। নিজের সেরা খেলাটা খেলতে চাইছেন। মোহনবাগানে রাইট ব্যাক নিয়ে সমস্যা রয়েছে। ওই জায়গায় আশিস রাই খেললেও সেই ভাবে আশা জাগাতে পারছেন না। ফলে সেই জায়গায় যে সমস্যা রয়েছে তা মিথ্যে চলেছে মেহতাব আসার কারণে। পাশাপাশি জানা যাচ্ছে, রবসন রবিনহো দ্রুত সই করতে পারেন। আগামী সপ্তাহে তারপর কলকাতায় আসার কথা রয়েছে।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

ডার্বির রং লাল-হলুদ, মোহনবাগানকে ধরাশায়ী করে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]