আর্জেন্টিনার হয়ে কতদিন খেলবেন, জানিয়ে দিলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: কোপা আমেরিকার ফাইনালে রবিবার রাতে টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। প্রতিযোগিতা শুরুর আগে একাধিকবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইঙ্গিত দিয়েছিলেন, কোপা আমেরিকা কাপই তাঁর শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হতে চলেছে। কিন্তু ফাইনালের আগের দিন শনিবার আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে কোপার ফাইনালের পরে আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানানোর বিষয়ে রহস্য রেখে দিলেন ফুটবলের রাজপুত্র।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ডি স্পোর্টস’কে দেওয়া সাক্ষা‍ৎকারে অবসর প্রসঙ্গে মেসি বলেছেন, ‘পরবর্তী কোপা আমেরিকায় খেলার বিষয়ে এই মুহুর্তে আমি ভাবছি না। আমরা সবাই জানি কোপা আমেরিকা কতটা কঠিন টুর্নামেন্ট এখানে সামান্য ভুলত্রুটি ফলাফল নির্ধারণ করবে। তাই ফাইনাল ম্যাচ উপভোগ করার কথা ভাবছি।’

৩৬ বছরের খরা কাটিয়ে তাঁর অধিনায়কত্বে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তার পর থেকি ভাগ্যের দরজা খুলেছে আকাশি-সাদা জার্সিধারীদের। কিন্তু বিশ্বকাপ জেতার আগে অনেকটা কঠিন ও দুঃসময় পার করতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই দুঃসময়ের কথা ভোলেননি মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার সময়ে যেমন আমার দুর্দান্ত সময় কেটেছে, তেমনই খারাপ সময়ও কেটেছে। এখন শুধু উপভোগের মধ্যে থাকতে চাই। যতক্ষণ না মনে হবে যে আমার আর কিছু করার নেই, ততক্ষণ পর্যন্ত এভাবেই চালিয়ে যাব।’ আজকের ফাইনালে নিজের সর্বস্ব নিংড়ে দেওয়ার কথাও জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর কথায়, চোটের কারণে এবারের প্রতিযোগিতায় প্রত্যাশামতো খেলতে পারিনি। চোট থেকে বাঁচতে খেলায অনেক বদল আনতে হয়েছে। কিন্তু ফাইনালে নিজেকে উজাড় করে দেব।’

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

নির্বাসন কাটিয়ে ফিরেই ম্যাজিক মেসির, জয়ে ফিরল মায়ামি

লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

নিষ্প্রভ মেসি, ৫ ম্যাচ বাদে হারল ইন্টার মায়ামি

৫ ম্যাচে ম্যাজিক, মেসির জোড়া গোলের জাদুতেই মায়ামির জয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]