৫ ম্যাচে ম্যাজিক, মেসির জোড়া গোলের জাদুতেই মায়ামির জয়

Share:

নিজস্ব প্রতিনিধি : ৫ ম্যাচে জোড়া গোল করে রেকর্ডের শীর্ষে লিওলেন মেসি। তাঁর ম্যাজিকেই জয় মায়ামির। এমএলএস খেলা চলছে। সেখানে একটার পর একটা রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি।  নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। টানা চার ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন। তাঁর জোড়া গোলেই ভর করে ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসি-কে হারিয়ে জয় পেল মায়ামি।

ফোর্ট লডারডেলে ন্যাশভিল এসসির বিরুদ্ধে খেলতে নেমে ফের জোড়া গোল করেন আর্জেন্টিনার এই মহাতারকা। এদিনের জোড়া গোলেই জয় এসেছে মায়ামির। টানা ৫ ম্যাচে জোড়া গোল করার রেকর্ডও নিজের পকেটে পুড়লেন আটবারের ব্যলন ডি’অর জয়ী তারকা।

খেলা শুরু হওয়ার ১৭ মিনিটের মধ্যেই মায়ামিকে এগিয়ে দিয়েছেন মেসি।দুর্দান্ত ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন। তখনই এগিয়ে যায় মায়ামি। ডিফেন্ডাররা সেই বল আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ডিভেন্ডারদের হেলায় হারিয়ে তাঁর বল জড়ায় বিপক্ষের জালে। খেলার প্রথমার্ধে মায়ামিই নিজেদের দখলে রেখেছিল খেলা। দ্বিতীয়ার্ধে চতুর্থ মিনিটে হানি মুখতার হেড থেকে ন্যাশভিলকে সমতায় ফেরায়। তবে খেলায় ৬২ মিনিটে ফের বল দখলে নেন মেসি। বিপক্ষের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। এই গোলই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয়। এমএলএসে চলতি মরশুমে ১৬টি গোলের মালিক হয়েছেন লিওনেল মেসি।

ক্লাব বিশ্বকাপ খেলে ফেরার পর এমএলএসে এটি ছিল মায়ামির তৃতীয় ম্যাচ। পিএসজির কাছে হারেই ফিরতে হয়েছিল তাঁকে। এদিনের জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া। তাঁদের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে মায়ামি।

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

চোট কাটিয়ে মাঠে ফিরে মেসির গোলে ৩-১ ব্যবধানে জয় মায়ামির

ওয়াংখেড়েতে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি!

নির্বাসন কাটিয়ে ফিরেই ম্যাজিক মেসির, জয়ে ফিরল মায়ামি

লঘু পাপে গুরুদণ্ড! নির্বাসনের শাস্তিতে ক্ষুব্ধ ও হতাশ মেসি

জোড়া গোল করে মায়ামিকে জেতালেন মেসি, টপকে গেলেন রোনাল্ডোকে

নিষ্প্রভ মেসি, ৫ ম্যাচ বাদে হারল ইন্টার মায়ামি

দুরন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে মেসির জন্মদিনের আনন্দ মাটি করল পালমেইরাস  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]