শুক্রবার মধ্যরাতে রোনাল্ডো, এমবাপের মধ্যে লড়াই, মুখিয়ে গোটা বিশ্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় হ্যামবার্গের ভক্সপার্কস্ট্যাডিয়নে হবে ম্যাচ। ফ্রান্সের যেমন রয়েছে কিলিয়ান এমবাপে, তেমনি পর্তুগালের রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন রাতে এমবাপে-রোনাল্ডোর লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।

এখনও পর্যন্ত ফ্রান্স ও পর্তুগাল ২৫টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। এই ২৫টি ম্যাচের মধ্যে পর্তুগাল জিতেছে ৬টি ম্যাচে। ফ্রান্স জিতেছে ১৬টি ম্যাচে। ড্র করেছে ৩টি ম্যাচ। গত দুই বছর আগে পর্তুগাল ও ফ্রান্সের মধ্যে যে খেলা হয়েছে, তাতে দুই দলের মধ্যে সমানে সমানে লড়াই হয়েছে। ২০২১ সালে ইউরো কাপে ফ্রান্স ও পর্তুগালের মধ্যে ম্যাচ ২-২-তে ড্র হয়েছিল। তিন বছর পর ফের ইউরো কাপে মুখোমুখি হচ্ছে এই দুটি দেশ। এদিন ম্যাচে কে জয়লাভ করে, এখন সেটাই দেখার।

এর আগে শেষ ষোলোর লড়াইয়ে স্লোভানিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনও গোল করতে পারেনি পর্তুগাল। গোল শূন্যভাবেই নির্ধারিত সময় শেষ হয়। পরে ট্রাইব্রেকারে জয়লাভ করে পর্তুগাল। পেনাল্টি মিস করতে দেখা যায় রোনাল্ডোকে। অন্যদিকে ফ্রান্সের তারকারা এদিনও তাকিয়ে আছেন কিলিয়ান এমবাপের দিকে। এবারে নাক ভাঙা অবস্থাতেই খেলতে নামতে দেখা গিয়েছে এই ফরাসি তারকাকে। এদিনের ম্যাচে কি এনবাপে ফ্রান্সকে জয় এনে দিতে পারবে, এখন সেটাই দেখার।

 

ফিরেই স্বমহিমায় মেসি, জোড়া গোল করে মায়ামিকে ফাইনালে তুললেন

ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

শক্তিবৃদ্ধি মোহনবাগানের, পাঁচ বছরের চুক্তিতে যোগ দিলেন মেহতাব

‘শিশু ও সাধারণ মানুষকে হত্যা বন্ধ কর’, ইজরায়েলকে বার্তা উয়েফার

৯ বছরে সর্বনিম্ন! ক্রমতালিকায় ১৩৩ নম্বরে ভারতীয় ফুটবল, ফিফাকেই দায়ী করলেন কল্যাণ

ফের চোট পেয়ে মাঠ ছাড়লেন লিওনেল মেসি

এক ম্যাচে নিষিদ্ধ মেসি-আলবা, ক্ষুব্ধ মায়ামির‌ সমর্থকরা

ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]