Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেক ইন ইন্ডিয়া-র মাধ্যমে ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনন্ত আম্বানির

এই সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মধ্যে সম্পদ ধরে রাখতে এবং ভারতীয় পর্যটনকে উৎসাহিত করে।

শুক্রবার রাতে ধর্মতলায় ল্যাম্পপোস্টে ভয়ংকর আগুন, পুড়ল গাছ

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার রাতে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় লাইট পোস্টে হঠাৎ আগুন লাগে।ধর্মতলার মোড়ে ইলেকট্রিক পোষ্টে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাভাবিকভাবেই ধর্মতলার(Esplande) জনবহুল এলাকায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। জানা গিয়েছে ল্যাম্পপোস্টে লাগা ওই আগুন গাছে ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন দমকল বিভাগে তৈরি করি খবর দিলে সেখান থেকে দমকলের দুটি ইঞ্জিন […]

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসনালী থেকে সুপারির জমাট টুকরো বেরিয়ে এল

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট বিভাগের চিকিৎসকরা অসাধ্য সাধন করলেন। উত্তরবঙ্গ থেকে আলিপুরদুয়ারের বাসিন্দা সাথি দত্ত(Swathi Dutta) নামে এক ৫৭ বছরের মহিলা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২মাসের অনবরত কাশি ,মাঝে মাঝে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজের চেষ্ট ও মেডিসিন বিভাগে(Chest And Medicine Department) ভর্তি হন ওই মহিলা।বুকের এক্সরে আর […]

খেলার মাঝে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বয়সকে কখনই পাত্তা দেননি দেশের বিখ্যাত দাবাড়ু তথা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দাবা খেলাকেই জীবনের ধ্যান-জ্ঞান করেছিলেন। সেই দাবা খেলতে খেলতেই শুক্রবার মৃত্যুর কোলে লুটিয়ে পড়লেন ৫০ বছর বয়সী জিয়াউর। ঘটনায় শোকস্তব্ধ সবাই। আর তাঁর মৃত্যুর খবরে দেশের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ দাবা ফেডারেশনে চলছে জাতীয় দাবা প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতার ১২তম […]

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, তদন্ত শুরু

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক প্রসূন সরকার(Prawsun Sarkar)। উত্তর ২৪ পরগনা জেলার উত্তর ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ইছাপুর আনন্দমঠ এ ব্লকের বাসিন্দা ওই তৃণমূল কাউন্সিলর । ঘোলা থানার(Ghola P.S.) সোদপুর নাটাগড়ের বাসিন্দা প্রতারণার শিকার ওই যুবতী শুক্রবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় […]

‘এতদিন কী করছিলেন?’, সারদা মামলার চার্জশিটে ইডিকে ভর্ৎসনা আদালতের

নিজস্ব প্রতিনিধি : সারদা মামলায় চার্জশিট নিয়ে এবার ইডিকে তীব্র ভর্ৎসনা করল আদালত। শুক্রবার ইডি আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানায়, ১১ বছর পর হঠাৎ চার্জশিট জমা দিচ্ছেন? এতদিন ধরে কী করছিলেন? শুক্রবার সারদা মামলায় ৬৫ পাতার চার্জশিট জমা দেয় ইডি। ওই চার্জশিটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে দেড় কোটি […]

ব্রিটেনের সংসদ নির্বাচনে চার বাংলাদেশি কন্যার বাজিমাত

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটেনে দীর্ঘ ১৪ বছর বাদে ক্ষমতার পালাবদল ঘটেছে। ঋষি সুনকের কনজারভেটিভ পার্টিকে সরিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে লেবার পার্টি। সদ্য সমাপ্ত নির্বাচনে লেবার পার্টি থেকে আটজন, কনজারভেটিভ পার্টি থেকে দুজনসহ অন্যান্য দলের মনোনয়নে এবং নির্দল প্রার্থী হিসেবে মোট ৩৪ বাংলাদেশি বংশোদ্ভূত লড়াই করেছেন। তার মধ্যে জয়ী হয়েছেন মাত্র চার জন। […]

উত্তরবঙ্গে চরম দুর্যোগের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি: মৌসুমী অক্ষরেখা সক্রিয়। পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর – পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্নাবর্ত রয়েছে রাজস্থান, ঝাড়খন্ড, গুজরাটে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত দত্ত এই খবর জানান। তিনি বলেন,পশ্চিম রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। উত্তরপ্রদেশ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের […]

গণপিটুনি রুখতে সক্রিয় হোন, এসপিদের নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার

নিজস্ব প্রতিনিধি : গণপিটুনি না রুখতে পারায় ফের রাজ্যের পুলিশ সুপারদের সতর্ক দিলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। শুক্রবার ভবানী ভবনে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা জানিয়ে দেন, গণপিটুনি রুখতে পুলিশের খামতি রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিন। এদিন ভবানী ভবনে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এডিজি আইন […]

আইনি বিয়ের পরেও সম্পর্ক ভাঙল অর্ণব-ইপ্সিতার, মুছলেন বাগদানের সমস্ত ছবি

দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে প্রথম সম্পর্কের কথা জানান তাঁরা। সেই থেকেই চর্চা শুরু। ২০২২ সালে আংটি-বদলের ছবি নিজেরাই পোস্ট করেছিলেন অর্ণব ও ঈপ্সিতা।

সরকারি দফতরে আইবুড়ো ভাতকাণ্ডে বিডিও’কে শোকজ জেলাশাসকের

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: সরকারি দফতরে আইবুড়ো, ভাত খাওয়ার ঘটনায় শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক(DM) কে রাধিকা আয়ার শোকজ করলেন বর্ধমানের এক নম্বর ব্লকের বিডিও (BDO)রজনীশকুমার যাদবকে। অতি দ্রুত তাকে এ বিষয়ে লিখিত বক্তব্য পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই বিডিও’ র আইবুড়ো ভাত খাওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। সেই ছবিতে দেখা যায় টেবিলে থালা […]

শুক্রবার মধ্যরাতে রোনাল্ডো, এমবাপের মধ্যে লড়াই, মুখিয়ে গোটা বিশ্ব

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় হ্যামবার্গের ভক্সপার্কস্ট্যাডিয়নে হবে ম্যাচ। ফ্রান্সের যেমন রয়েছে কিলিয়ান এমবাপে, তেমনি পর্তুগালের রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন রাতে এমবাপে-রোনাল্ডোর লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত ফ্রান্স ও পর্তুগাল ২৫টি ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। এই ২৫টি ম্যাচের […]

‘নিজের বেয়াদবির জন্যে অপু মারও খেয়েছিলেন’, বিস্ফোরক বুবলী

ছোট বোন বানিয়েছেই তো নিজের স্বার্থের জন্য, আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু হয় না। তাঁর ছোট বোনরা সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত।

২৪ রাজ্যে নয়া পর্যবেক্ষক নিয়োগ বিজেপির, নেই বাংলা

নিজস্ব প্রতিনিধিঃ  লোকসভা ভোট মিটতেই ফের একবার বড় সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। এবার একসঙ্গে ২৪ রাজ্যে নয়া পর্যবেক্ষক নিয়োগ করল গেরুয়া শিবির। আর সেই তালিকাতে রইল না পশ্চিমবঙ্গের নাম। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  সেখানে দেখা গিয়েছে  বিহারের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে ইনচার্জ এবং সাংসদ দীপক প্রকাশকে সহ […]

বিহারে পর পর সেতু ভেঙে পড়ার ঘটনায় সাসপেন্ড ১৬ ইঞ্জিনিয়ার

নিজস্ব প্রতিনিধি, পটনা: অবশেষে ঘুম ভাঙল নীতীশ কুমার সরকারের। দুই সপ্তাহের মধ্যে ১০টি সেতু ভেঙে পড়ার ঘটনায় শুক্রবার একইসঙ্গে ১৬ জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল বিহার সরকার। শুধু এখানেই থামেনি তথাকথিত সুশাসন বাবু নীতীশ কুমারের প্রশাসন। সেতু ভেঙে পড়ার ঘটনায় কোনও ঠিকাদার যদি দোষী সাব্যস্ত হন, নতুন সেতু নির্মাণের খরচ পুরোটাই তাঁকে বহন করতে হবে বলে […]

ঝাড়গ্রামে চাষের জমি থেকে উদ্ধার বোমা সুষ্ঠুভাবে নষ্ট করার জন্য ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: অবশেষে সাত দিনের মাথায় চুড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের ভুলনপুর গ্রামে সুবর্ণরেখা নদী তীরবর্তী চাষের জমি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)শুক্রবার এক্স হ্যান্ডেল এ টুইট(Tweet) করে এই সমস্ত প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী […]

ডার্বির আগেই  সবুজ- মেরুনে  আরও এক বিদেশি

নিজস্ব প্রতিনিধিঃ আবার বিদেশি  ফুটবলারের সঙ্গে চুক্তি করল  মোহনবাগান সুপার জায়ান্টস। দু বছরের চুক্তিতে স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্তো রদরিগেস যোগ দিলেন সবুজ-মেরুন শিবিরে। তিনি আগের মরসুমে ইন্দোনেশিয়ার হয়ে খেলতেন। আর এবার সোজা ইন্দোনেশিয়া থেকে তিনি খেলবেন মোহনবাগানের হয়ে। ইতিমধ্যেই   রদরিগেস যোগদানে দলের রক্ষণ আরও শক্তিশালী হবে বলে আশাবাদী কোচ হোসে মোলিনা। স্প্যানিশ ডিফেন্ডার মোহনবাগানে যোগ […]

Rath Yatra 2024:জেনে নিন মাহেশ রথযাত্রা কী এবং এই সম্পর্কে অজানা তথ্য

নিজস্ব প্রতিনিধি : পুরীর রথযাত্রার মতোই বাংলার রথযাত্রাও কিছু কম যায় না।হুগলিতে বিখ্যাত উৎসব হল মাহেশ রথযাত্রা। আগামী ৭ই জুলাই বাংলায় পালিত হবে মাহেশ রথযাত্রা। কলকাতা ও মায়াপুরে ইসকনের রথযাত্রার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় রথযাত্রার আয়োজন করা হয়। এইসময় বাংলার প্রতিটি রাস্তায় ও এলাকায় শিশুদের তিনতলার রথ বের করতে দেখা যায়। হুগলি জেলার মহেশ জগন্নাথের […]

শুক্র রাতে মহারণ, জার্মানির মুখোমুখি হচ্ছে স্পেন

নিজস্ব প্রতিনিধি : ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার জার্মানির বিরুদ্ধে নামছে স্পেন। গ্রুপ নিগের ম্যাচে একটি ম্যাচেও হারেনি ইয়েমাল, পেদ্রোরা। অন্যদিকে জার্মানিও একটি ম্যাচে ড্র করলেও কোনও ম্যাচেই হারেনি। ফলে এদিনের স্পেন ও জার্মানির মধ্যে লড়াই যে চিত্তকর্ষক হয়ে উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত স্পেন ও জার্মানি ২৬ বার পরস্পরের মুখোমুখি […]

হল না সাধপূরণ! বিপুল ভোটে হেরে গেল ব্রিটেনের প্রথম AI-প্রার্থী

এর আগে, পোল বডি জানিয়েছিলেন, যুক্তরাজ্যের নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এআই স্টিভের প্রার্থীতার বিষয়ে তাঁকে একটি স্পষ্টীকরণ জারি করেছিল।

বিশ্বের প্রথম সিএনজি বাইক নিয়ে এল বাজাজ অটো

ইন্দ্রজি‍ৎ রায়: দেশীয় বাজারে দ্বিচক্র যান অর্থা‍ৎ স্কুটার, মোটরবাইক তৈরির ক্ষেত্রে শীর্ষ সারিতে রয়েছে বাজাজ অটো। সংস্থার তরফে বাজারে নিয়ে আসা হয়েছে নতুন বাইক বাজাজ ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125)। এটি বিশ্বের প্রথম সিএনজি (CNG) চালিত মোটর বাইক, যা ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে সাড়া ফেলেছে। ৩৩০ কিলোমিটার রেঞ্জ এবং বাজেটের মধ্যে দাম হওয়ায় এই বাইকটি বাজারে […]

0:00