Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ, আত্মহত্যা আইজারের গবেষক ছাত্রর

নিজস্ব প্রতিনিধি , হরিণঘাটা: সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ, আত্মহত্যা আইজারের গবেষক ছাত্র শ্যামনগরের বাসিন্দা অনামিত্র রায়ের(Anamitra Roy) । তদন্ত শুরু।সোশ্যাল মিডিয়ায় সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ। আত্মহত্যা আইজারের গবেষক ছাত্রের। অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। সোশ্যাল মিডিয়ায় আইজার কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ মৃত ছাত্রের। নদিয়ার হরিণঘাটা আইজারের(IISER) ঘটনা।পুলিশ সূত্রের খবর, মৃত ছাত্রের নাম অনামিত্র রায়। বয়স […]

 ‘খালেদা জিয়ার ফাঁসি চাই’, বাংলাদেশে জামায়াত ইসলামীর মিছিল থেকে উঠল শ্লোগান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক বছরেই বদলে গিয়েছে সম্পর্কের রসায়ন। গত বছর জুলাই-অগস্টে্ শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সময়ে গলাগলি করতে দেখা গিয়েছিল দুই পাকিস্তানপ্রেমী দল বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাদের। হাসিনার পতনের পর দুই দলের নেতারা যৌথভাবে বিজয় মিছিলেও সামিল হয়েছিলেন। কিন্তু তার পর আচমকাই পট পরিবর্তন। ক্ষমতা দখল করা নিয়ে কার্যত সন্মুখসমরে দুই দল। একদা […]

দিঘায় বাংলা ভাষীদের ওপরে ভিন রাজ্যে আক্রমণের প্রতিবাদে তৃণমূলের মিছিল

নিজস্ব প্রতিনিধি,দিঘা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা মিছিল তৃণমূল করল। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় (Digha)বাংলা ভাষীদের উপরে ভিন রাজ্যে আক্রমণের প্রতিবাদে রামনগর ১ ব্লক ও যুব তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল। শুক্রবার বিকেলে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে ওল্ড দিঘা থেকে একটি প্রতিবাদ মিছিল […]

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকায় কারচুপি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাহুল গান্ধির বাক-যুদ্ধ তুঙ্গে পৌঁছল। গত কয়েকদিন ধরেই ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের ‘জালিয়াতি’র নমুনা প্রকাশ করে চলেছেন লোকসভার বিরোধী দলনেতা। আর তাতেই চিড়বিড়ানি শুরু হয়েছে ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের। তাই পাল্টা রাহুলকে মিথ্যাবাদী প্রমাণ করতে আসরে নেমেছে জ্ঞানেশ কুমার অ্যান্ড গ্যাং। শুক্রবার (৮ […]

৩৯ জন ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দেওয়া হল,মাথার ওপরে ছাদ পেল গৃহহীনরা

নিজস্ব প্রতিনিধি, মালদা: মাথার ওপরে ছাদ পেল গৃহহীন পরিবার। যাঁরা কোনো দিন স্বপ্নেও ভাবতে পারেননি নিজেদের বাড়ির কথা তাঁদের এবার নিজের বাড়ি। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে ৩৯ জন ভূমিহীন দুস্থ মানুষদের পাট্টা তুলে দেওয়া হল। শুক্রবার পুরাতন মালদা ব্লকের (Old Malda Block)কমিউনিটি হলে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন এই পাট্টা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন […]

দিল্লিতে কাজ করা কূটনীতিবিদকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব দিল পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লিতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা কূটনীতিবিদ ইমরান হায়দরকেই বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠাল শাহবাজ শরিফ সরকার। আজ শুক্রবার (৮ অগস্ট) রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ১৯৯৬ ব্যাচের পাকিস্তান ফরেন সার্ভিসের ক্যাডার। নারীঘটিত কেলেঙ্কারিতে পদ হারানো সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন ইমরান। মূলত মোল্লা ইউনূসের জমানায় ঢাকার সঙ্গে দিল্লির যে দুরত্ব তৈরি হয়েছে […]

কলকাতায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইবোর্ড বাংলায় না লিখলে ব্যবস্থা, হুঁশিয়ারি ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: শহরে কয়েকটা মার্কেট যেমন যগুবাবুর বাজার, বাস্তুহারা বাজার এবং কালীঘাট বাজার আছে। বাস্তুহারা বাজার মালিকদের সঙ্গে কথা বলেছি। কালীঘাট মার্কেট(Kalighat Market) কোনো রেসপন্স দিচ্ছে না। তারা যদি রেসপন্স না করে তাহলে এই সমস্ত বাজার বন্ধ করে দেব। অনেক হোটেল নাম বাংলায় লিখছে না। বাংলা থাকতে হবে। যে সাইন বোর্ড(Sign Board) বাংলায় থাকবে না, […]

মহিলাদের হাতে তৈরি রাখিতে শোভা পাচ্ছে প্রভু জগন্নাথ দেব-মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:রাত পোহালেই শুভ রাখী পূর্ণিমা। ইতিমধ্যে বাজারে পসরা সাজিয়ে শুরু হয়েছে রাখির বিকিকিনিও। কথিত আছে ১৯০৫ সালে, ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখন্ডিত করার সিদ্ধান্ত নেয়, তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভেদের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ ‘রাখি বন্ধন’ উৎসব পালন করেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতি স্থাপনের জন্য এই উৎসবকে ব্যবহার করেন। তবে […]

‘বন্ধু’ পুতিনকে ফোন মোদির, কী কথা হল ‘ট্রাম্পের’ শত্রু দুই নেতার?

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুল্ক আঘাত পেয়ে মার্কিন ঘেঁষা নীতি থেকে পিছু হটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (৮ অগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলে ফের একবার দিল্লি-মস্কোর গভীর বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। মোদির ওই ফোনালাপকে বিলম্বিত বোধোদয় হিসাবেই আখ্যা দিয়েছেন কূটনীতিবিদদের একাংশ। তাঁদের কথায়, ‘মন্দের ভাল […]

‘পুরনো শত্রুতা’, গ্রাম-প্রধানের দেওয়া এক ব্যক্তির ক্যারেক্টার সার্টিফিকেট দেখে ‘থ’ নেটপাড়া

সরকারি চাকরির জন্যে যে কোনও মানুষের ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার হয়। সাধারণত এই ক্যারেক্টার সার্টিফিকেট তৈরি করে দেন এলাকার কাউন্সিলর বা গ্রামের সরপঞ্চ।

ফের ভুতুড়ে ভোটারের হদিস, তুলকালাম উত্তর ২৪ পরগণায়

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: দুই দেশের ভোটার লিস্টে নাম একাধিক বাংলাদেশী পরিবারের। তুলকালাম অবস্থা হাড়োয়া বিধানসভার। এই বিধানসভার কার্তিকপুরে ভোটার লিস্টেই নাম রয়েছে একাধিক বাংলাদেশি পরিবারের। সর্বমোট ৪১ জন ভুয়ো ভোটারের নাম পাওয়া গিয়েছে। বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার কার্তিক পুরের বাসিন্দা পরিমল দাস। তাঁর ভোটার কার্ডের নম্বর KJM 3164035 ভারতে ভোটাধিকার পেয়েছেন। পরিমল দাসের স্ত্রী মঞ্জু […]

ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা? আমেরিকা থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত মোদি সরকারের!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বোমার জবাব দিতে কড়া পদক্ষেপের দিকেই এগোচ্ছে মোদি সরকার? এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর জেরে আমেরিকা থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত রেখেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র ক্রয় সংক্রান্ত আলোচনার জন্য ওয়াশিংটনে […]

ফের কাছাকাছি তৃণমূল-কংগ্রেস? নৈশভোজে অভিষেক-ডেরেকের সঙ্গে রাহুলের ‘আলাদা’ কথা নিয়ে জোর চর্চা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তিক্ততা দূরে সরিয়ে রেখে কি আগামী বিধানসভা ভোটে জোট বেঁধে লড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং রাহুল গান্ধির কংগ্রেস? বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতার দেওয়া নৈশভোজের ছবি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। নৈশভোজের এক ফাঁকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বেশ খানিকক্ষণ কথা বলেছেন রাহুল […]

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে শনিবার  কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই অভিযান বিষয়ে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চ তাতে কোন হস্তক্ষেপ করবে না। আদালতের পর্যবেক্ষণ হল শান্তিপূর্ণভাবে মিছিল করা যায়। কিন্তু যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে, তবে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। যদিও আন্দোলনকারীদের […]

‘ভয় পাবেন না’! মমতার নির্দেশে হরিয়ানায় পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল সাংসদ সামিরুলের

নিজস্ব প্রতিনিধি : ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানা, ওড়িশা, রাজস্থান সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে হেনস্তার ঘটনা ঘটছে। হরিয়ানার গুরুগ্রামে বাংলার পরিযায়ী শ্রমিকদের সঙ্গে শুক্রবার দেখা করেছেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সামিরুল ইসলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি গিয়েছেন দেখা করতে। বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মত হরিয়ানাতেও […]

দেশি পোশাক পরায় দিল্লি রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হলো না দম্পতিকে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

ভারতীয় পোশাক পরায় দিল্লির এক রেস্তোরাঁ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল এক দম্পতিকে। পোস্টটি ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা বিশ্ব ভারতীয় সংস্কৃতিকে ভালোবাসে

লোকাল ট্রেনের কামরায় রাখী বন্ধন, চকোলেট আর ফুলে হল বন্ধুত্বের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: ৯ অগস্ট শনিবার রাখীবন্ধন উৎসব। রাখী তো কেবল ভাই বোনের বন্ধন নয়। ব্রিটিশরা যখন বঙ্গভঙ্গ করেছিল তখন প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলার মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সকল ধর্মের সকল সম্প্রদায়ের হাতে বেঁধে দিয়েছিলেন রাখী। লিখেছেন, ‘বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হউক এক হউক এক হউক হে ভগবান’ । তাই […]

বিক্রি হচ্ছে ঐতিহাসিক লর্ডসের ঘাস, দাম হাতের নাগালেই

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের মক্কা হিসাবে পরিচিত ইংল্যান্ডের লর্ডস। অনেক ক্রিকেট ভক্তের স্বপ্নই থাকে লর্ডসের গ্যালারিতে বসে খেলা দেখার। কারও সেই স্বপ্ন পূরণ হয় কারও হয় না। এবার সেই লর্ডসের ঘাস আপনার ঘর কিংবা অফিসের শোকেসে রাখার সুবর্ণ সুযোগ এসেছে। কেননা লর্ডসের ঘাস বিক্রি করছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। কিনতে পারবেন যে কেউই। ১.২ মিটার বাই […]

খ্যাতনামা গায়ক ছিলেন শতাব্দীর প্রথম প্রেম, কী জানালেন সাংসদ?

নিজস্ব প্রতিনিধি : কম বয়সে অভিনয় জগতে পা দিয়েছিলেন। সফলতাও এসেছিল। কিন্তু বাড়িতে ছিল কড়া শাসন। তাই জীবনে সেভাবে প্রেম করে ওঠা হয়নি। বাড়ির দেখা পাত্রের সঙ্গেই বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবন এবং ছেলে মেয়েকে নিয়ে সংসার করেছেন। কোনদিন প্রকাশ্যে আনেননি নিজের ভালোবাসার কথা। অবশেষে সেটি সামনে আনলেন। তিনি ছিলেন,  তার প্রথম প্রেম। টলিপাড়ার এক […]

ফের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, জয়নগরের BLRO অফিসে চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে BLRO অফিসের এক ক্লার্কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। অভিযুক্ত সরকারি কর্মচারী হলেন নীলরতন মণ্ডল।

নবান্ন অভিযান ঘিরে বড় পদক্ষেপ পুলিশের, বেগড় বাই করলেই …..

নিজস্ব প্রতিনিধি: শনিবার নবান্ন সংলগ্ন এলাকায় সমস্ত রকম জমায়েত নিষিদ্ধ ঘোষণা করলো পুলিশ।শনিবার নবান্ন অভিযানের জন্য কোন আবেদন আসেনি। দাবি রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা(ADG Law And Order) জাভেদ শামিমের। শনিবার নবান্ন(Nabanna) অভিযান যাতে শান্তিপূর্ণভাবে হয় মিছিলের উদ্যোক্তাদের কাছে সেই আবেদন জানান এডিজি আইন-শৃঙ্খলা। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ(ADG South Bengal) সুপ্রতিম সরকার বলেন, উচ্চ আদালত খুব […]

বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক, ক্রিকেটে নজির গড়লেন ক্রোয়েশিয়ার নাবালক ভুকুসিচ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বরেকর্ড গড়ল ক্রোয়েশিয়া। বলা ভাল ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার জাচ ভুকুসিচ। বৃহস্পতিবার সাইপ্রাসের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসাবে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন ভুকুসিচ। বৃহস্পতিবার নেতৃত্ব দানের সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন। নাবালক অবস্থায় ক্রিকেট খেলার উদাহরণ কম নেই। বিদেশে যাওয়ার দরকার নেই, ভারতে লিটল মাস্টার […]

0:00