Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লালগড় রাজপরিবারের ৩১৩ বছরের প্রাচীন রথযাত্রা

সাহসরায় রাজবাড়ির কুলদেবতা রাধামোহন জিউ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুয়াড় বিদ্রোহ বললে একাধিক জায়গার সঙ্গে উঠে আসে লালগড়ের নামও। প্রাচীন প্রসাদ ও মন্দিরে ঘেরা এই লালগড়। তবে হয়নি সংরক্ষণ। প্রাসাদে নয়, বর্তমান রাজা থাকেন ছোট্ট বাড়িতে। জৌলুস আর নেই। আছে দারিদ্র। আজও টিকে আছে ঐতিহ্যমণ্ডিত প্রাচীন রথযাত্রা (RATHA YATRA)।

সাহসরায় রাজবাড়ির কুলদেবতা রাধামোহন জিউ। বাবুপাড়া মন্দিরে তিনি প্রতিষ্ঠিত। রথযাত্রার দিন তাঁকে ও দেবী শ্রীমতিকে নিয়ে আসা হয় রথতলায়। আনা হয় গোবিন্দ, গোপীনাথ, কৃষ্ণ, বলরাম, সাক্ষীগোপাল, অপর ২ শ্রীমতি (উল্লেখ্য, মোট শ্রীমতি দেবীর সংখ্যা ৩) এবং জগন্নাথ, ধাম গৌরাঙ্গ বিগ্রহ।

সকল দেবদেবীর সঙ্গে দেব-দম্পতি রাধামোহন এবং শ্রীমতি চাপেন রথে। চাকা গড়ায় মাসি বাড়ি- হাটচালার দিকে। সাহসরায় রাজপরিবারের এই রথযাত্রা ‘লালগড় রথযাত্রা’ নামেই পরিচিত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭১০ খ্রিস্টাব্দে সূচনা হয় রথযাত্রার। মানে, এই উৎসব ৩১৩ বছরের প্রাচীন। আগের মতো জাঁকজমক না থাকলেও আছে ‘মলিন ঐতিহ্য’। বসে মেলা-ও।

আগে রথ ছিল ১৬ চাকার। উচ্চতা ৬০ ফুট। বর্তমানে, লালগড়ের রথ ৮ চাকার। উচ্চতা ২০ ফুট। উল্লেখ্য, রাধামোহন জিউয়ের মন্দির সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন। এখানেই আছে কুলদেবী সর্বমঙ্গলার বিগ্রহ।

Rath Yatra 2024: প্রভু জগন্নাথের হাত-কান-পা নেই কেন ?

Rath Yatra 2024: উল্টোরথের পরেও জগন্নাথ মন্দিরের বাইরে থাকেন কেন ?

Rath Yatra 2024 : মহাপ্রভুর কৃপাদৃষ্টি পেতে নিবেদন করুন প্রিয় এই মিষ্টি!

Rath Yatra 2024 : চাবি না পেলে তালা ভেঙে খোলা হবে রত্নভাণ্ডার

Rath Yatra 2024: গুন্ডিচায় মহাপ্রভুর রথ পৌঁছালে চাকা ভেঙ্গে দেওয়া হয় কেন ?

Rath Yatra 2024: পুরীর ৫৬ ভোগের মধ্যে অন্যতম এই ভোগ! খুশি হবেন জগন্নাথ দেব

Rath Yatra 2024 : তারাপীঠে জগন্নাথের বদলে রথে চড়েন মা তারা

Rath Yatra 2024 : ঢিবি খনন করে মিলেছিল মূর্তি! জেনে নিন ধামরাইয়ের জমিদার যশোপাল থেকে যশোমাধব হওয়ার কাহিনী

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00