Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় দাদায় প্রমোশন হল ইউভানের, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী

আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক। বাবা-মা দায়িত্বটা উভয়ের। আর তাই আমরা সন্তান আসার প্রথম খবর শেয়ার করে লিখেছিলাম,

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলের বয়স এখনও ৩ পেরোলো না, এর মধ্যেই আবারও সুখবর দিলেন টলিউডের পাওয়ারফুল দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন টলিউডের এই স্বনামধন্য পরিচালক, অভিনেত্রী। রাজ চক্রবর্তী পরিবারে এখন খুশির মেজাজ। সবেমাত্র ইউভানের জন্মের পর অনেক জমে যাওয়া চর্বি কমিয়ে ছিমছাম হলেন অভিনেত্রী। তার মধ্যেই সুখবর দিলেন তারকা দম্পতি। ইউভানের তিনবছরও হলনা, তার মধ্যেও ‘Big Brother’-স্বীকৃতি পেল ছোট্ট ইউভান। এখনও তিন পূর্ণ করেনি ইউভান। মঙ্গলবার সন্ধ্যায় পরিচালক রাজ চক্রবর্তী ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন। দ্বিতীয় সন্তানের আগমন বার্তা দিলেন। তিন বছরের ব্যাবধানে ফের অন্তঃসত্ত্বা শুভশ্রী। শুনে অনেকেই চমকে গেলেও বিষয়টি একেবারেই সত্যি। দিন কয়েক ধরেই চর্চায় ছিল, তাঁদের দ্বিতীয় সন্তানের কথা। দিন কয়েক আগেই তিন থেকে চার হওয়ার ইচ্ছা প্রকাশ করে শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

রাজও ফাদার্স ডে-র দিন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক। বাবা-মা দায়িত্বটা উভয়ের। আর তাই আমরা সন্তান আসার প্রথম খবর শেয়ার করে লিখেছিলাম, ‘we are pregnant।’ শেষমেশ জল্পনা সত্যি হল। বিয়ের তিনবছরের মাথায় ঘোর করোনার মরসুমে ইউভান কোলে আসে শুভশ্রীর। তারপর থেকেই ছেলের একাধিক সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন। ছেলেকে ঘিরেই জীবন তাঁদের। তবে এবার ইউভান প্রমোশনের পালা। এদিন সোশ্যাল মিডিয়ায় ছেলে ইউভানের একটি মিষ্টি ছবি পোস্ট করেন রাজ। সেখানে দেখা যায়, রাজ-শুভশ্রী হাত ধরে রয়েছে ইউভান। আর ইউভানের পরনে রয়েছে সাদা টি-শার্ট। তাতে লেখা- ‘বিগ ব্রাদার’। খুশিতে লাফাচ্ছে ইউভান তা ছবিতেই স্পষ্ট। সঙ্গে ক্যাপশনে রাজ লেখেন- ‘ইউভানের প্রোমোশন হয়ে গেল… এখন থেকে বড় দাদা সে’।

রাজ এই পোস্ট করতে না করতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। মৌনী রায় থেকে শ্রাবন্তী, সৌমিতৃষা কুণ্ডু সবাই রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানায়। শুভশ্রীর ‘ডান্স বাংলা ডান্স’-এর বন্ধু মৌনী লেখেন-‘অনেক অনেক অনেক ভালোবাসা, ছোট্ট সোনার জন্যও অনেক ভালোবাসা, আমি ওর প্রিয় মাসিমণি হব, সেই নিয়ে কোনও সন্দেহ নেই’। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও লেখেন, ছোট্ট পরীর জন্যে আর অপেক্ষা করতে পারছিনা। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রাজ-শুভশ্রী। আর ২০২০ সালে জন্ম হয় ইউভানের। শুভশ্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেলে’। প্রচুর প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। বড়পর্দায় শুভশ্রীর শেষ রিলিজ ছিল ‘ডক্টর বক্সী’। এই মুহূর্তে জি বাংলার ডান্স রিয়ালিটি শো-এর বিচার হিসাবে দেখা যাচ্ছে তাঁকে।

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

‘সাক্ষাৎ মা অন্নপূর্ণা’, কটাক্ষ নয়, শুভশ্রীর রূপ দেখে মুগ্ধ ভক্তরা

‘চুমু তো ঘরেও খেতে পারেন’, রাজশ্রী জুটির ‘লিপলক’-এর ছবি ঘিরে বিতর্কের ঝড়

লক্ষীবারেই লক্ষীপ্রাপ্তি, মেয়ের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী, নাম রাখলেন ইয়ালীনি

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা! শুভশ্রীর কাণ্ড দেখে থ নেটপাড়া, স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ

ছেলের ৩ বছর জন্মদিনে কোনও আয়োজন করছেন না রাজ-শুভশ্রী, কেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00