Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘চুমু তো ঘরেও খেতে পারেন’, রাজশ্রী জুটির ‘লিপলক’-এর ছবি ঘিরে বিতর্কের ঝড়

মেয়ের ১ মাস ঘুরতে না ঘুরতেই দিন কয়েক আগেই ক্যামেরার ধরা দিয়েছেন শুভশ্রী। গতকাল ২০২৩ সালের শেষ রাতেও স্বামী এবং বন্ধুবান্ধবের সঙ্গে খোশমেজাজে পার্টি করেছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার দাপটে সেলিব্রিটিদের এখন উঠতে-বসতে বিপত্তি। তাঁদের পোশাক নিয়ে মানুষের আপত্তি, তাঁদের ছবি তোলার পোজ নিয়ে মানুষের আপত্তি, খাওয়া-দাওয়া নিয়ে আপত্তি, প্রেমিক বা প্রেমিকাদের সঙ্গে কেমন সময় কাটাবেন তা নিয়েও আপত্তি, আর যদি ঘুণাক্ষরে তাঁদের মুখ থেকে বেফাঁস কিছু মন্তব্য বেরিয়ে গেল, ব্যস! সাড়ে সর্বনাশ! তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনের দোরগোড়া পর্যন্ত পৌঁছে যেতেও বেশি সময় লাগেনা মানুষজনের। তাই বর্তমানে সেলিব্রিটি মানেই খুব নিশ্চুপভাবে কাজ সারতে হবে, ছবি এমনভাবে তুলতে হবে, যাতে কোনও বিতর্ক না পৌঁছতে পারে। ২০২৩ সালের শেষ মাসেই কন্যা ইয়ালিনীর জন্ম দেন টলিউড ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

২০২০ সালে তিনি প্রথম সন্তান ইউভানের জন্ম দিয়েছিলেন। ছেলের তিন বছর পর পরিকল্পনা করেই মেয়ের বাবা-মা হলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি ইউভান এর বাবা-মা। তবে দ্বিতীয়বার প্রেগনেন্সির সময়ে অভিনেত্রী কোনও প্রকার সমঝোতা করেননি কাজের ক্ষেত্রেও এবং বীজের শরীর চর্চার ক্ষেত্রেও, এমনকী ওয়েস্টার্ন পোশাকেও ধরা দিয়েছেন। যা নিয়ে কম কটাক্ষের মুখেও পড়তে হয়নি অভিনেত্রীকে। তবে সেই নিয়ে একেবারে মাথা ঘামাননি রাজ বা শুভশ্রী কেউই। মেয়ের ১ মাস ঘুরতে না ঘুরতেই দিন কয়েক আগেই ক্যামেরার ধরা দিয়েছেন শুভশ্রী। গতকাল ২০২৩ সালের শেষ রাতেও স্বামী এবং বন্ধুবান্ধবের সঙ্গে খোশমেজাজে পার্টি করেছেন অভিনেত্রী। সেই বিশেষ মুহূর্তের একটি ঝলক আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবি ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে কটাক্ষের ঝড়।

বছর শেষে রাজের সঙ্গে ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ ছবির পোস্ট করতেই শুভশ্রীকে নিয়ে শুরু হয়েছে তীব্র নিন্দা। ২৩-এর শেষ দিনে রাতপার্টিতে রাজের সঙ্গে লিপলক অর্থাৎ ঠোঁট-চুমুর ছবি দেখেই সমালোচনার ঝড়। এমনকি রাজের বিধায়ক পরিচয় টেনে এনেও শুরু হয়েছে নানা কথা। একজন লিখেছেন, “সারাক্ষণ ধরে প্রমাণ দিতে চায় ওরা হ্যাপি কাপল। এই সব ছবি তুলে পোস্ট করা বাস্তবে অসুখীদের কাজের ট্রেন্ড।” আর একজন লিখেছেন, “এত শো- অফের তো কোনও দরকার ছিল না। চুমু খেতেই পারেন, সবার সামনে এভাবে দেওয়ার কী দরকার?” এর আগেও তাঁদের চুম্বনের ছবি ট্রোল্ডের সম্মুখীন হয়েছিল। তবে কোনও কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের শর্তে জীবন উপভোগ করছেন রাজ-শুভশ্রী।

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

‘সাক্ষাৎ মা অন্নপূর্ণা’, কটাক্ষ নয়, শুভশ্রীর রূপ দেখে মুগ্ধ ভক্তরা

লক্ষীবারেই লক্ষীপ্রাপ্তি, মেয়ের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী, নাম রাখলেন ইয়ালীনি

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা! শুভশ্রীর কাণ্ড দেখে থ নেটপাড়া, স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ

ছেলের ৩ বছর জন্মদিনে কোনও আয়োজন করছেন না রাজ-শুভশ্রী, কেন?

বড় দাদায় প্রমোশন হল ইউভানের, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00