নিজস্ব প্রতিনিধি: চলছে উৎসবের মরসুম। কলকাতার দুর্গাপুজোর দিকে নজর থাকে গোটা বিশ্বের। ২০২২ সালে কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে UNESCO। সুতরাং শুধু বাঙালি নয়, গোটা বিশ্বের মানুষ এই উৎসবে মেতে ওঠে। কারণ কলকাতার বাইরে যে সকল বাঙালি সংগঠন রয়েছে, সেখানেও নিয়ম করে প্রতিবছর দুর্গাপুজো হয়। দেশ-বিদেশ ছড়িয়ে ছিটিয়ে দুর্গা পুজোর আয়োজন করেন বাঙালি। মুলত এই উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই যাঁরা পুজোর সময়েও দেশে ফিরতে পারেন না, তাঁদের কাছে তখন সেই পুজোগুলিই বাড়ির অনুভূতি দেয়। প্রতিবছর এই চারটে দিনের জন্যে অপেক্ষায় থাকেন বাঙালি, এই চারটে দিন ঘিরে কত পরিকল্পনা। সারাবছরের সব দুঃখ-দুর্দশা ভুলে এই চারটে দিন আনন্দে মেতে ওঠেন বাঙালি।
এ সময় শুটিংয়ের তেমন চাপ থাকে না তারকাদেরও। পুরো পুজোর আনন্দে মেতে ওঠেন তাঁরা। প্যাণ্ডেল উদ্বোধন থেকে শুরু করে প্যাণ্ডেল হপিং, আড্ডা, পরিবারকে সময় দেওয়া, এ সময় এটাই তাঁদের রুটিন হয়ে যায়। যদিও এ বছর আরজি কর-কাণ্ডের জন্যে কলকাতায় উৎসব কিছুটা ফিকে হয়ে গিয়েছে। তার মধ্যে অসুর বৃষ্টির তাণ্ডব। যদিও এত কিছু না ভেবে কলকাতার উত্তর থেকে দক্ষিণে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। প্রথমা থেকেই রাস্তায় রাস্তায় ঠাকুর দেখার ভিড়। তারকারাও বসে নেই। পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর পরিবারের সঙ্গে প্যাণ্ডেল হপিং-এ বেরিয়েছেন। এবার তিনি আবার দু সন্তানের মা। গতবছর নভেম্বরে ছেলের তিনবছর পর কন্যা ইযালিনীর জন্ম দিয়েছেন অভিনেত্রী। সপ্তাহ কয়েক আগেই মেয়েকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী। আজ মহাসপ্তমী।দুর্গাপুজোর দ্বিতীয় দিন। ছেলে-মেয়ে ও স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী। এদিন অভিনেত্রী সেজে ছিলেন সাদা শাড়ি, লাল ব্লাউজে।
রাজ চক্রবর্তী সেজেছেন নীল পাঞ্জাবীতে। মেয়েকে সারারা চুড়িদার পরিয়েছিলেন। এবং ছেলে ইউভানকে সাদা পাঞ্জাবীতে সাজিয়েছেন অভিনেত্রী। পুজো সাবেকি আনার ছোঁয়া রয়েছে অভিনেত্রীদের পোশাকে। যদিও পুজোতে কিছুদিন কলকাতায় কাটিয়ে বাপের বাড়ি চলে যান শুভশ্রী-রাজ। যদিও এবার কি করবেন জানা নেই। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তাঁকে মেয়ে কোলে নিয়ে একটি মণ্ডপের বাইরে ছবি তুলতে দেখা গিয়েছে, তাঁর পাশেই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাজ। কপালে ভর্তি সিঁদুর পরে সুখী দাম্পত্যের একটি ছোঁয়া দিলেন অভিনেত্রী। মনে হচ্ছে ছবিটি অভিনেত্রীদের কমপ্লেক্সেই তোলা।