Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘সাক্ষাৎ মা অন্নপূর্ণা’, কটাক্ষ নয়, শুভশ্রীর রূপ দেখে মুগ্ধ ভক্তরা

বৌযের পাশে বসে মনোযোগ সহকারে পুজো করলেন রাজ। এদিন সোনালি কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন শুভশ্রী, মাথাভর্তি মোটা সিঁদুর। সঙ্গে মানানসই সোনার গয়না। অন্য দিকে, রাজের পরনে ছিল ঘিয়ে রঙা পাজামা-পাঞ্জাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে রামনবমী, অন্যদিকে অন্নপূর্ণা পুজো। বাঙালি কালচারে রামনবমী নিয়ে তেমন মাথা ব্যাথা না থাকলেও অন্নপূর্ণা পুজো নিয়ে বেশ জাঁকজমক বিষয় রয়েছে। অনেকেই বাড়িতে অন্নপূর্ণা পুজো করেন। পেটভরে গরীব-দুঃখীকে খাওয়ান। টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্তমানে ব্যারাকপুরের বিধায়কও বটে রাজ চক্রবর্তী। ছবির কাজ, ব্যারাকপুরের বাসিন্দাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ, সবকিছু সামলে পরিবার কেও সময় দিতে ভোলেন না তিনি।

মাস কয়েক আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন রাজ। পুত্রের পর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। যদিও কন্যা ইয়ালিনীর মুখ এখনও দেখান নি তাঁরা। যাই হোক, টলিপাড়ার দম্পতি হিসেবে তাঁদের ঘিরে অনুরাগীদের বাড়তি নজর লেগেই থাকে। গতকাল শ্বশুরবাড়িতে অন্নপূর্ণা পুজো করলেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে পুজো দিলেন। গতকালের সমস্ত ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন শুভশ্রী। মঙ্গলবার ছিল অন্নপূর্ণা পুজো। বিশেষ দিনে বাড়িতে মা অন্নপূর্ণার মূর্তি এনে পূজা করলেন টলিউডের পাওয়ার দম্পতি। বৌযের পাশে বসে মনোযোগ সহকারে পুজো করলেন রাজ। এদিন সোনালি কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন শুভশ্রী, মাথাভর্তি মোটা সিঁদুর। সঙ্গে মানানসই সোনার গয়না। অন্য দিকে, রাজের পরনে ছিল ঘিয়ে রঙা পাজামা-পাঞ্জাবি।

ছবি শেয়ার করে শুভশ্রী নিজেই জানালেন মা অন্নপূর্ণার পুজো সারলেন তাঁরা। তাঁদের বাড়ির যেকোনও পুজোতেই বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানান রাজ-শুভশ্রী। তবে এবার শ্বশুর বাড়িতে পুজো করলেও সেখানে বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করেছিলেন। শুভশ্রীর সবকটি ছবি দেখে মুগ্ধ ভক্তরা। কেউ কেউ মা অন্নপূর্ণার সঙ্গেই শুভশ্রীকে তুলনা করেছেন। এদিকে সদ্য প্রকাশিত হয়েছে, রাজ চক্রবর্তীর ছবি বাবলী’র টিজার। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রী এবং আবির চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহর একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটির টিজ়ার দর্শকের উত্তেজনা দ্বিগুন বাড়িয়ে দিয়েছে। ছবিটি অগস্ট মাসে মুক্তি পাবে।

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

‘চুমু তো ঘরেও খেতে পারেন’, রাজশ্রী জুটির ‘লিপলক’-এর ছবি ঘিরে বিতর্কের ঝড়

লক্ষীবারেই লক্ষীপ্রাপ্তি, মেয়ের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী, নাম রাখলেন ইয়ালীনি

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা! শুভশ্রীর কাণ্ড দেখে থ নেটপাড়া, স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ

ছেলের ৩ বছর জন্মদিনে কোনও আয়োজন করছেন না রাজ-শুভশ্রী, কেন?

বড় দাদায় প্রমোশন হল ইউভানের, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00