Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষীবারেই লক্ষীপ্রাপ্তি, মেয়ের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী, নাম রাখলেন ইয়ালীনি

লিখলেন, ‘আমাদের ঘরে এল এক মুঠো ভালবাসা। আমরা খুবই খুশি। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধুমাত্র ভালবাসা এবং আশীর্বাদ চাই।’ এবার দেখা যায় ছেলে ইউভানের মতো মেয়ের মুখও এক্ষুনি বিশ্বকে দেখান কিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মা হলেন শুভশ্রী। ফের বাবা হলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। লক্ষ্মীবারেই (বৃহস্পতিবার) লক্ষ্মী এল রাজ-শুভশ্রীর পরিবারে। বড় দাদায় প্রমোশন হল ইউভান চক্রবর্তীর। গত জুন মাসেই আচমকাই খবরটি জাহির করেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০১৮ সালে রাজ- শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রেম করেই বিয়ে করেন। টলিউডের পাওয়ারফুল দম্পতিদের মধ্যে অন্যতম রাজ-শুভশ্রী জুটি। তাঁদের জীবনের সমস্ত আপডেট প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তারকা জুটি নিজেরাও তাঁদের মনের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করতে কখনই ভোলেন না। ২০২০ সালের করোনার মরসুমেই জন্ম হয় রাজ-শুভশ্রীর বড় সন্তান ইউভান চক্রবর্তী। তখন থেকেই জুটির আশা ছিল পরিবারে আরেকটি সদস্য আসুক।

 

পূর্ণ হোক, তাঁদের পরিবার। সেইমতো ইউভানের জন্মের ঠিক ৩ বছরের মাথায় দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেন তাঁরা। আশা ছিল, ছোট্ট শুভশ্রীর। সেই আশাই পূর্ণ হল। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানের সময় করোনা থাকায় ঠিকমতো এনজয় করতে পারেননি অভিনেত্রী প্রেগনেন্সির জার্নি। কিন্তু মেয়ের বেলায় একেবারে চুটিয়ে মাতৃত্বকালীন সময় কাটিয়েছেন তিনি। ৫ মাস, ৭ মাস, ৯ মাসের সাধ খেয়েছেন পরিবারের থেকে। বেবি বাম্প নিয়েই কাজ করেছেন আবার স্বামীর সঙ্গে প্রযোজনায়ও হাতেখড়ি দিয়েছেন। এমনকী পুরোদমে শরীরচর্চাও করেছেন। আসলে বিনোদন জগতে দ্বিতীয় সন্তান নেওয়ার ধুম নতুন নয়। এর আগে করিনা কাপুর, করিশ্মা কাপুর-সহ একাধিক বলিউড তারকারা দ্বিতীয় সন্তানের মা হয়েছেন।

 

দিন কয়েক আগে রণবীর কাপুরও দ্বিতীয় সন্তান নেওয়ার আশা দেখিয়েছেন। কিছুদিন আগে টলিউড সুপারস্টার জিতও দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। ফুটফুটে পুত্র সন্তান হয়েছে তাঁর স্ত্রী মোহনার কোলে। আজ ছেলের পর মেয়ে সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী। সকালেই শুভশ্রী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেলিভারির জন্যে, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় জুড়ে ছিলেন তারকা জুটি। অবশেষে বেলা শেষে রাজ নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন। লিখলেন, ‘আমাদের ঘরে এল এক মুঠো ভালবাসা। আমরা খুবই খুশি। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধুমাত্র ভালবাসা এবং আশীর্বাদ চাই।’ এবার দেখা যায় ছেলে ইউভানের মতো মেয়ের মুখও এক্ষুনি বিশ্বকে দেখান কিনা।মেয়ের নাম জানিয়ে শুভশ্রী তাঁর ইনস্টাগ্রামে পোস্টে জুড়লেন, তাঁদের মেয়ের নাম ইয়ালীনি চক্রবর্তী। বাংলায় এই নাম খুব বেশি প্রচলিত নয়, এই হিন্দু নামটি তামিল ভাষীদের মধ্যে অধিক প্রচলিত। এই নামের অর্থ সংগীত সুর। মা সরস্বতীর আরেক নাম ইয়ালীনি। আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাজশ্রী। মৌনি, আবির, মিমি, নুসরত সহ একাধিক সেলিব্রিটি তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

‘সাক্ষাৎ মা অন্নপূর্ণা’, কটাক্ষ নয়, শুভশ্রীর রূপ দেখে মুগ্ধ ভক্তরা

‘চুমু তো ঘরেও খেতে পারেন’, রাজশ্রী জুটির ‘লিপলক’-এর ছবি ঘিরে বিতর্কের ঝড়

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা! শুভশ্রীর কাণ্ড দেখে থ নেটপাড়া, স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ

ছেলের ৩ বছর জন্মদিনে কোনও আয়োজন করছেন না রাজ-শুভশ্রী, কেন?

বড় দাদায় প্রমোশন হল ইউভানের, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00