Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছেলের ৩ বছর জন্মদিনে কোনও আয়োজন করছেন না রাজ-শুভশ্রী, কেন?

দেখতে দেখতে তাঁদের ছেলের বয়স হয়ে গেল ৩ বছর। বর্তমানে ইউভান আবার স্কুলেও ভর্তি হয়েছে, হাঁটতে-দৌড়তে সবটাই পারেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘোর করোনার মরসুমেই আগমন হয়েছে টলিউডের পাওয়ারফুল দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চোখের মণি ইউভান চক্রবর্তীর। ছেলের জন্মের পর অনেকটাই মোটা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এই নিয়ে কম কটাক্ষের সম্মুখীনও হতে হয়নি তাঁকে। যাই হোক, ইউভানের জন্মের পর একেবারেই আড়ালে আবডালে নয়, বরং ভক্তদের সঙ্গে ছেলের সমস্ত আপডেট সবসময় প্রকাশ করেছেন তারকা দম্পতি। দেখতে দেখতে তাঁদের ছেলের বয়স হয়ে গেল ৩ বছর। বর্তমানে ইউভান আবার স্কুলেও ভর্তি হয়েছে, হাঁটতে-দৌড়তে সবটাই পারেন তিনি। সঙ্গে মিষ্টি মিষ্টি কথা তো আছেই। আবার মাস চারেক বাদেই বড় দাদা হতে চলেছে ইউভান।

জন্মদিনে এবার বোধহয় সেরা উপহারটাই তাঁর মা দিতে চলেছেন, মাস কয়েক আগেই একেবারে আনুষ্ঠানিকভাবে নিজেদের দ্বিতীয় সন্তানের আসার কথা জানান রাজ-শুভশ্রী। বর্তমানে প্রেগনেন্সির মাঝামাঝি পর্যায়ে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু কাজ থেকে একেবারেই বিরতি দিয়ে নয়, বরং কাজ শরীরচর্চার মাধ্যমে চুটিয়ে মাতৃত্বকালীন সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তবে ইউভানের জন্মদিনের কী পরিকল্পনা করলেন রাজ-শুভশ্রী? ২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজ চক্রবর্তী এবংম শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবার আলো করে এসেছিল ইউভান।

মঙ্গলবার সকাল থেকেই সমাজমাধ্যমে ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। তবে এবার ছেলের জন্মদিন ধুমধাম করার কোনও পরিকল্পনা নেই রাজের। ইউভানের কিছু বন্ধুবান্ধব নিয়ে সেলিব্রেশন হবে। বন্ধুদের সঙ্গে কেক কাটবে। তবে ইউভানের জন্মদিনে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেই ইউভানকে উপহার পাঠিয়েছেন। 

 

হলুদ স্নান পোশাকে সাবলীল ‘রাজকন্যা’, সমুদ্রপাড়ে ভাইরাল একরত্তি ইয়ালিনি

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

‘সাক্ষাৎ মা অন্নপূর্ণা’, কটাক্ষ নয়, শুভশ্রীর রূপ দেখে মুগ্ধ ভক্তরা

‘চুমু তো ঘরেও খেতে পারেন’, রাজশ্রী জুটির ‘লিপলক’-এর ছবি ঘিরে বিতর্কের ঝড়

লক্ষীবারেই লক্ষীপ্রাপ্তি, মেয়ের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী, নাম রাখলেন ইয়ালীনি

অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরচর্চা! শুভশ্রীর কাণ্ড দেখে থ নেটপাড়া, স্ত্রীর পাশে দাঁড়ালেন রাজ

বড় দাদায় প্রমোশন হল ইউভানের, দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন রাজ-শুভশ্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00