Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রী(Raj-Subhashree)। নানান তর্কবিতর্ক এড়িয়ে সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন তাঁরা। তবে আজকের দিনটি এই যুগলের জন্য যথেষ্ট স্পেশাল। কারণ আজ রাজের বাস্তব জীবনের পরিণীতার শুভ জন্মদিন(Happy Birthday)। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও সাতসকালে স্ত্রীকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন রাজ।

আরও পড়ুনঃ বিগ বসের অফার পেয়েও কেন‌ ফিরিয়ে দিলেন সৌমিতৃষা!

এদিন পরিচালক শুভশ্রীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। উভয়ের পরনেই সাদা পোশাক। ছবিতে শুভশ্রীকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিলেন রাজ। পোস্টের ক্যাপশনে লেখা, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নিও, আমার ভালোবাসা’। পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ল শুভেচ্ছাবার্তা। সেলিব্রিটি থেকে শুরু থেকে সাধারণ মানুষ সকলেই এদিন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি ‘বাবলি’(Babli Movie)। বুদ্ধদেব গুহর(Buddhadeb Guha) উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন আবীর-শুভশ্রী। বাবলি হিসেবে যথেষ্ট প্রশংসিত হয়েছে শুভশ্রীর অভিনয়। এছাড়া আসন্ন ডিসেম্বরে রাজ-শুভশ্রীর যুগলবন্দী আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সন্তান’ ছবির মাধ্যমে।

আরও পড়ুনঃ অমিত শাহের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, কানাডার দূতকে তলব বিদেশ মন্ত্রকের

একজন আইনজীবীর ভূমিকায় ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী। এছাড়াও ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, ও অনসূয়া মজুমদার রয়েছেন ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে। সন্তানদের সঙ্গে বৃদ্ধ বাবা-মায়ের দূরত্ব তৈরি হওয়ার গল্প বলবে ‘সন্তান’। বৃদ্ধ বাবা-মা মিঠুন চক্রবর্তী ও অনসূয়া মজুমদারকে দেখেন না ছেলে ঋত্বিক চক্রবর্তী। অথচ নিজে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা হয়ে গিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন। এরই প্রতিবাদে ছেলের বিরুদ্ধে কোর্টে মামলা করে মিঠুন। শেষ পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে কি ছেলের দূরত্ব মিটবে? সেই উত্তর পেতে গেলে দেখতে হবে ‘সন্তান’। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ছবির ট্রেলার। বরাবরেই মতোই প্রশংসিত হয়েছে শুভশ্রীর অভিনয়। ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

0:00