নিজস্ব প্রতিনিধি: এবার খুনের হুমকি পেলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রীর নামে সরাসরি খুনের হুমকি মেসেজ(Threat Message) এসেছে বলে জানা গিয়েছে। এদিন এক অচেনা নম্বর(Unknown Number) থেকে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেলের অফিশিয়াল নম্বরে একটি উড়ো হুমকির মেসেজ আসে। যাতে লেখা, ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইস্তফা না দিলে বাবা সিদ্দিকির(Baba Siddique) মতো তাঁকেও হত্যা করা হবে।
আরও পড়ুনঃ জন্মদিনের মিষ্টি চুম্বন, আদুরে ছবি শেয়ার করে শুভশ্রীকে শুভেচ্ছা রাজের
শনিবার সন্ধ্যায় ঘটা এই ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। বাবা সিদ্দিকির নাম জড়িয়ে থাকায় অনেকেই এটিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের(Lawrence Bishnoi Gang) কীর্তি বলেই ধরে নিচ্ছেন। কারণ মাত্র কিছুদিন আগেই একইভাবে মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে সলমান খানের(Salman Khan) নামে মৃত্যুর হুমকি এসেছিল। কিন্তু যোগী আদিত্যনাথকে এহেন হুমকি কে দিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ KKR-এ জায়গা না পেয়ে চূড়ান্ত হতাশ ভেঙ্কটেশ আইয়ার
যোগীর নামে মৃত্যুর হুমকির মেসেজ আসার পরপরই পুরো বিষয়টি উত্তর প্রদেশ পুলিশকে জানায় মুম্বই পুলিশ। উভয় তরফ থেকেই ওই মেসেজ প্রেরণকারীকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। এই মেসেজ করার নেপথ্যে তাঁর কি উদ্দেশ্য থাকতে পারে তা জানার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। যদিও চলতি বছরেই একাধিকবার খুনের হুমকি পেয়েছেন যোগী আদিত্যনাথ। তাই বিষয়টি নিয়ে আর আপোষ করতে রাজি নয় উত্তর প্রদেশের পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি যোগী আদিত্যনাথ নিজে। সম্ভবত খুনের হুমকি পেতে পেতে বিষয়টি এখন গা সওয়া হয়ে গিয়েছে তাঁর। তবে এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর সুরক্ষায় বাড়তি কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।