এবার বড়পর্দায় যোগী, চলতি বছরেই মুক্তি পাবে আদিত্যনাথের বায়োপিক  

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বড়পর্দায় যোগী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনী নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। ইতিমধ্যেই সম্রাট সিনেমাটিকসের ব্যানারে নির্মিত ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। এই ছবিতে মুখ্যমন্ত্রীর শৈশব থেকে রাজনৈতিক উত্তোরন চিত্রিত হবে। এই বায়োপিকে যোগী আদিত্যনাথের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনন্ত যোশী।

‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’তে যোগী আদিত্যনাথের জীবনের সকল দিক তুলে ধরা হয়েছে। তাঁর শৈশবকাল, নাথপন্থী যোগী হিসেবে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত এবং উত্তর প্রদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক মাত্রা পুনর্গঠনকারী নেতা হিসেবে তার উত্তোরন-এই সবটা দেখানো হবে বড়পর্দায়।

সম্রাট সিনেমাটিক্সের ব্যানারে ঋতু মেঙ্গি প্রযোজিত এবং ‘মহারানি ২’ খ্যাত রবীন্দ্র গৌতম পরিচালিত এই ছবিটি শান্তনু গুপ্তের সর্বাধিক বিক্রিত বই ‘দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার’ থেকে অনুপ্রাণিত। এই বায়োপিকে যোগী আদিত্যনাথের ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত যোশী। এছাড়া অন্যান্য ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়াল, দীনেশ লাল যাদব, অজয় মেঙ্গি, পবন মালহোত্রা, রাজেশ খট্টর, গরিমা সিং সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী।

চলতি বছরেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ । হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম ভাষায় ডাবিং হয়েছে বায়োপিকের। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন মিট ব্রাদার্স, গান লিখেছেন দিলীপ বচ্চন ঝা এবং প্রিয়াঙ্ক দুবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Samrat Cinematics (@samratcineindia)

পরিচালক রবীন্দ্র গৌতম ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, এই বায়োপিক আমাদের দেশের তরুণদের জন্য ভীষনভাবে অনুপ্রেরণাদায়ক। সিনেমাটির মাধ্যমে উত্তরাখণ্ডের একটি গ্রামের একজন সাধারণ মধ্যবিত্ত ছেলের গল্প চিত্রিত হবে, যে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হয়।

সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ! আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তরুণীর

‘মুখ্যমন্ত্রী যোগী অত্যন্ত শক্তিশালী’, আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি

‘অপারেশন সিঁদুরে আঘাত হেনছিল ব্রহ্মস’ – ভারত-পাক উত্তেজনার মধ্যেই দাবি যোগী আদিত্যনাথের  

ভারতে থাকার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আর্জি উত্তর প্রদেশের ‘শেষ’ পাকিস্তানি মহিলার

বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বিহার-উত্তরপ্রদেশ, মৃত কমপক্ষে ৮০

চাকরির প্রলোভন দেখিয়ে ৬ মাস ধরে তিন তরুণীকে লাগাতার ধর্ষণ, নারকীয় ঘটনা যোগী রাজ্যে

MahaKumbh: প্রয়াগরাজে জনসুনামি, প্রথম দিনেই সঙ্গমে স্নান দেড় কোটির বেশি পূণ্যার্থীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]