বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ! আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ইতিমধ্যেই নালিশ ঠুকেছেন নির্যাতিতা তরুণী। সেই নালিশের প্রেক্ষিতে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি যশ দয়াল। এমনকি তাঁর পরিবারের সদস্যরাও মন্তব্য করতে চাননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুন মহিলাদের  সাহায্যের জন্য  চালু হেল্পলাইনে ফোন করে সাহায্য চান নির্যাতিতা তরুণী। তাতে লাভ না হওয়ায় অনলাইনে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। ওই অভিযোগে তরুণী জানিয়েছেন, দয়ালের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। দয়াল তাঁকে নিজের পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। স্বামীর মতোই ব্যবহার করতেন। এতে দয়ালকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। নির্যাতিতা তরুণীর আরও অভিযোগ, শুধু তাঁর সঙ্গে নয়। আরও অনেক মহিলার সঙ্গে একই কাজ করেছেন দয়াল। নিজের বক্তব্যের প্রমাণ হিসাবে সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন তরুণী।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ওই  তদন্তে যদি দেখা যায়, যশ দয়ালের বিরুদ্ধে তোলা অভিযোগের সারবত্তা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

আইপিএল জয়ী আরসিবি’র ক্রিকেটারের বিরুদ্ধে জয়পুরে দায়ের ধর্ষণ মামলা

‘মুখ্যমন্ত্রী যোগী অত্যন্ত শক্তিশালী’, আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি

‘অপারেশন সিঁদুরে আঘাত হেনছিল ব্রহ্মস’ – ভারত-পাক উত্তেজনার মধ্যেই দাবি যোগী আদিত্যনাথের  

ভারতে থাকার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আর্জি উত্তর প্রদেশের ‘শেষ’ পাকিস্তানি মহিলার

বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বিহার-উত্তরপ্রদেশ, মৃত কমপক্ষে ৮০

এবার বড়পর্দায় যোগী, চলতি বছরেই মুক্তি পাবে আদিত্যনাথের বায়োপিক  

MahaKumbh: প্রয়াগরাজে জনসুনামি, প্রথম দিনেই সঙ্গমে স্নান দেড় কোটির বেশি পূণ্যার্থীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]