Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: খুনের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে বোমা মেরে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ ও গোয়েন্দা দফতরের (police and IB) কর্তারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছেন। হুমকি দেওয়া ব্যক্তির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। কোথা থেকে সোশ্যাল মিডিয়া (Socila media) ওই হুমকিবার্তা পোস্ট করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হুমকি-বার্তা পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের কন্ট্রোল রুমের (Control room) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই হুমকি বার্তায় পুলিশের পদস্থকর্তারা রীতিমতো বিস্মিত। ২ অগাস্ট উত্তরপ্রদেশ পুলিশ একটি মামলা (case file) দায়ের করেছে।

মুখ্যমন্ত্রীকে এর আগেও একবার খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেটা বিধানসভা নির্বাচনের মুখে মুখে। উত্তরপ্রদেশের সদ্যসমাপ্ত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) । কেন্দ্র ছিল গোরক্ষপুর। হুমকি-চিঠি উদ্ধার হয় একটি সেতুর নীচ থেকে। হুমকি-চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও কঠোর (Security tightened) করা হয়। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে এবার দ্বিতীয় হুমকি বার্তা পেলেন মুখ্যমন্ত্রী।

স্বাভাবিকভাবেই রাজ্য-পুলিশ বিষয়টিকে একেবারেই হাল্কা করে দেখতে নারাজ। আর কয়েকদিন বাদে স্বাধীনতা দিবস (Indipendence day) । উত্তরপ্রদেশেও উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হবে দিনটি। তার আগে এই হুমকি-বার্তার প্রেক্ষিতে রাজ্যপ্রশাসন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় বিন্দুমাত্র আলগা করতে রাজি নয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করা হয়েছে।

সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ! আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তরুণীর

‘মুখ্যমন্ত্রী যোগী অত্যন্ত শক্তিশালী’, আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ প্রধান বিচারপতি

‘অপারেশন সিঁদুরে আঘাত হেনছিল ব্রহ্মস’ – ভারত-পাক উত্তেজনার মধ্যেই দাবি যোগী আদিত্যনাথের  

ভারতে থাকার অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আর্জি উত্তর প্রদেশের ‘শেষ’ পাকিস্তানি মহিলার

বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বিহার-উত্তরপ্রদেশ, মৃত কমপক্ষে ৮০

এবার বড়পর্দায় যোগী, চলতি বছরেই মুক্তি পাবে আদিত্যনাথের বায়োপিক  

MahaKumbh: প্রয়াগরাজে জনসুনামি, প্রথম দিনেই সঙ্গমে স্নান দেড় কোটির বেশি পূণ্যার্থীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00