নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার মাঝে বাইকে প্রেমিকাকে চাপিয়ে চলছে দেদার রোমান্স। বাইকের ট্যাঙ্কে প্রেমিকাকে বসিয়ে প্রেমিকের গলা জড়িয়ে চলছে নাচ। কানপুরের গঙ্গা ব্যারেজে এই ভিডিও শ্যুট হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন যুবক আর মেয়েটি বসে আছে বাইকের ট্যাঙ্কে। আর এই ভিডিও দেখেই তদন্তে নেমেছে পুলিশ।
কানপুরের গঙ্গা ব্যারেজের কাছে বিথুর রোডে এই ঘটনাটি ঘটেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, হেলমেট ছাড়া কালো চশমা পরে দ্রুত গতিতে বাইক চালাচ্ছে যুবক। যুবকের সাথে একটি মেয়েও ছিল, সেই মেয়েটি বাইকের ট্যাঙ্কে বসে যুবকটির গলায় হাত রেখে রোমান্স করছে। দ্রুত গতিতে বাইক চালানোর সময় ওই যুবককে মেয়েটির সঙ্গে ‘ঝুঁকিপূর্ণ রোমান্স‘ করতেও দেখা গেছে।
৩২ সেকেন্ডের এই ভিডিও সামনে আসতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে কানপুরের ডিসিপি সেন্ট্রাল দীনেশ ত্রিপাঠি বলেছেন যে ভাইরাল ভিডিওর ভিত্তিতে নবাবগঞ্জ পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। বাইকে আরোহী যুবক কল্যাণপুরের হাউজিং ডেভেলপমেন্ট ৩-এর বাসিন্দা। এখন পর্যন্ত তার বাইকের বিরুদ্ধে ১০টি চালান জারি করা হয়েছে। বাইকটির বীমাও ২০২৩ সালে শেষ হয়েছে। যুবকের সঙ্গে দেখা মেয়েটি কোথা থেকে এসেছে বা সে কে তা জানা যায়নি।