Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল কাউন্সিলরের খুনিদের ফাঁসির দাবিতে মালদায় মহিলাদের মিছিল

নিজস্ব প্রতিনিধি, মালদা: তৃণমূল কাউন্সিলরের প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি। অপরাধীদের ফাঁসির দাবি রাখছি। আমরা কেউ নিরাপদ নই। এই অভিযোগ ও দাবি তুলে শয়ে শয়ে মহিলারা শনিবার সন্ধ্যায় মিছিল করলেন মালদা শহরে। তবে এই মিছিলটির ছিল পুরোপুরি মৌন।নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে দেখা করতে যাওয়া তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি এর কাছে মহিলারা নিরাপত্তার […]

ব্রহ্মপুত্রের তীরে ডার্বি জয় মোহনবাগানের, দ্রুততম গোলের নজির জেমসের

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ১৫ বছর আগের হারের মধুর প্রতিশোধ তুলল সবুজ মেরুন ব্রিগেড। শনিবার (১১ জানুয়ারি) ব্রহ্মপুত্রের তীরে গুয়াহাটি স্টেডিয়ামে চিরশত্রু ইস্টবেঙ্গলকে এক গোলে হারিয়ে আইএসএলের ডার্বিতে জয় পেল মোহনবাগান। জয়সূচক গোলটি করেছেন জেমস ম্যাকলরেন। ম্যাচের এক মিনিট ৩৮ সেকেন্ডে গোল করে কলকাতা ডার্বিতে সবচেয়ে দ্রুততম গোলের মালিক হিসাবে নিজের নাম খোদাই করে নিলেন। এ […]

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি দল ঘোষিত, ৪৩১ দিন বাদে দলে শামি

নিজস্ব প্রতিনিধি: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য শনিবার (১১ জানুয়ারি) রাতে ১৫ জনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা মতোই দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। দীর্ঘ ৪৩১ দিন বাদে ফের টিম ইন্ডিয়ার জার্সি গায়ে নামতে চলেছেন বাংলার পেসার মহম্মদ শামি। যদিও ঋষভ পন্থকে দলে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত খেলার […]

বালুরঘাট সীমান্তে বিজিবি’র বাধায় কাঁটাতারের বেড়া দিতে পারল না বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কাজকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবি’ র সংঘাত ক্রমশ বাড়ছে। মালদহের পর এবার উত্তরবঙ্গের বালুরঘাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে বাঁধ সাধল বিজিবি(BGB)। শনিবার দুপুরে তুমুল উত্তেজনা দরুন বন্ধ হয়ে যায় বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ। দক্ষিণ দিনাজপুরের তিনদিকে বাংলাদেশ সীমান্ত। বহু জায়গায় ভৌগোলিক কারণে এখনো কাঁটাতারের […]

‘বেতন বাড়েনি, পদোন্নতিও মেলেনি’, ইনফোসিসের চাকরি ছাড়ার কারণ জানিয়ে পোস্ট কর্মীর

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের চাকরিতে ইস্তফা দেওয়া এক কর্মীর পোস্ট সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। বিখ্যাত সংস্থার চাকরি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভূপেন্দ্র বিশ্বকর্মা নামে ওই কর্মী এক রাশ অভিমান ভরা কণ্ঠে লিখেছেন, ‘মাইনে বাড়েনি। পদোন্নতিও মেলেনি। শুধু তাই নয়, কাজের ক্ষেত্রে আঞ্চলিকতাবাদেরও শিকার হতে হয়েছে।’ শুধু যে তিনি নন, ইনফোসিসে কর্মরত […]

গোয়ালপোখোরে কংগ্রেসে ধস, দুই পঞ্চায়েত সদস্য সহ ৩০০ পরিবার এলেন তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি ,গোয়ালপোখর: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার গোয়ালিন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। এইদিনের যোগদান সভায় কংগ্রেস দল ছেড়ে ৩০০ টি পরিবার সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীদের বক্তব্য আমরা কংগ্রেস দলে থেকে কোন উন্নয়ন করতে পারছিলাম না। তাই মমতা ব্যানার্জির(Mamata Banerjee) উন্নয়ন […]

‘আমার স্ত্রী অসাধারণ, তার সঙ্গে বেশি সময় কাটাতে চাই’ ৯০ ঘন্টা কাজ বিতর্কে মুখ খুললেন আনন্দ মাহিন্দ্রা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সপ্তাহে ৯০ ঘন্টা কাজের কথা বলে দেশে রীতিমতো দক্ষযজ্ঞ বাঁধিয়েছেন লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন। তাঁর দিকে ধেয়ে আসছে চোখা-চোখা কটাক্ষ মিশ্রিত বাক্যবাণ। মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই। কার্যত তুলোধনা করেছেন লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যানকে। বিতর্কের ঝড় উঠতে লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) তরফে চেয়ারম্যানের মন্তব্য নিয়েও […]

বাড়ি থেকে বেরনোর পরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ

নিজস্ব প্রতিনিধি,মালদা: সাত দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী। পুলিশি তদন্তে হয়নি কোনও কিনারা। তারপরে হঠাৎ অচেনা নম্বর থেকে মেসেজ। মেয়ের খোঁজ ঠিকানা দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা দাবি। দুশ্চিন্তায় আশঙ্কায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।মন্ত্রীকে বলার পরেও তদন্ত নিয়ে এখনও আধারে পরিবারের লোকেরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার(Harishchandrapur P.S.) বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভগত(২০)। ঝাড়খণ্ডের দুমকায় ইঞ্জিনিয়ারিং কলেজের […]

বারাসতের একরত্তি ডালিয়া হায়দরাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম

নিজস্ব প্রতিনিধি,বারাসত: বারাসতের রেলপাড় বস্তির টিনের চালের ফাকা দিয়ে তক্তাপোষে শুয়ে রাতের আকাশের তারা দেখতে দেখতে কখন যে নিজেই যোগা ব্যামের তারকা হয়ে উঠল তা বুঝে উঠতে পারছে না খুঁদে মেয়ে ডালিয়া বর(Dalia Bar)। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন। অভাবের সংসারে একমাত্র মেয়ে ডালিয়া বরকে দুটি বেসরকারী ব্যাংক […]

প্রসূতি মৃত্যুর জের, অভিযুক্ত সংস্থার স্যালাইন নিষিদ্ধ স্বাস্থ্য দফতরের

নিজস্ব প্রতিনিধিঃ সন্তান জন্ম দেওয়ার পরই  প্রসূতির  মৃত্যু। এমন ঘটনায় তোলপাড় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। অভিযোগ উঠেছিল নিম্মমানের স্যালাইনের।  এই আবহে এবার রাজ্যের হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল স্বাস্থ্য দফতর । বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে, অভিযোগ ওঠায়   সুরক্ষার কারণে রোগীদের জন্য ‘রিঙ্গার ল্যাকটেট’ স্যালাইন সাময়িক নিষিদ্ধ করা  হচ্ছে । স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী জানিয়েছেন,  রিঙ্গার ল্যাকটেট-সহ […]

মোল্লা ইউনূসের বিদায় ঘন্টা বাজল! ট্রাম্পের সঙ্গে প্রাতঃরাশের আমন্ত্রণ পেলেন বিএনপির ৩ নেতা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদের বিদায় ঘন্টা কী বেজে গেল? প্রশ্নটা উঠেছে তার কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির তিন নেতা। ওই তিন নেতা হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির […]

পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ, অভিযোগ শোভনদেবের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Minister Sovandeb Chattapadhay)। শনিবার কলকাতা পৌর সংস্থায় একটি স্মরণ সভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষীয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। ইউনূস সরকার(Iunush Goverment) নিজেই একটা ভালো জায়গায় নেই। তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ […]

মহাকুম্ভে ১৩ বছরের কিশোরীকে দীক্ষা দেওয়া নিয়ে তুলকালাম, মহান্তকে বহিষ্কার করল জুনা আখড়া

নিজস্ব প্রতিনিধিঃ অধরাই থাকল সন্ন্যাসিনী হওয়ার স্বপ্ন। বয়স ১৩ বছর অর্থাৎ কিশোরী হওয়ায় সন্ন্যাসিনী হতে পারলেন না আগ্রার মেয়ে রাখি। সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জুনা আখড়ায় সন্ন্যাসিনী হওয়ার জন্য যোগ দিয়েছিলেন তিনি । কিন্তু রাখি নাবালিকা হওয়ায় তাঁকে আখড়া থেকে বহিস্কার করা হয় । শুধু তাই নয় ছয় বছরের জন্য  গুরু মহন্ত কৌশল গিরিকে আখড়া  বহিষ্কার […]

বাংলাদেশে হিন্দুদের ওপর ১১৫ হামলায় গ্রেফতার ১০০, জানাল মোল্লা ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে বাংলাদেশে নখদাঁত বের করে দাপিয়ে বেড়াচ্ছে মুসলিম মৌলবাদী ও জঙ্গিরা। মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পূর্ণ ইন্ধনে হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশে হিন্দুদের উপরে ২,২০০টি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভারতের বিদেশ মন্ত্রকের। কিন্তু সেই দাবি বার বার অস্বীকার করে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। […]

লকার থেকে গ্রাহকের সোনার গয়না ও টাকা হাতিয়ে গ্রেফতার ব্যাঙ্কের মহিলা কর্মী

নিজস্ব প্রতিনিধি: ডুপ্লিকেট চাবি বানিয়ে লকার থেকে গ্রাহকদের সোনা-সহ মূল্যবান অলঙ্কার ও টাকা হাতানোর অভিযোগে পার্ক স্ট্রিটের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মহিলা কর্মী ও তার দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহিলা কর্মীর নাম মৌমিতা শী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শনিবার অভিযুক্ত মহিলা কর্মীর কসবার (Kasba) বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬ লক্ষ ১০ হাজার টাকার গহনা ও প্রায় […]

জোর ধাক্কা শুভেন্দুর, নন্দীগ্রামে সমবায় সমিতিতে বিজেপির ক্রস ভোটে জয়ী তৃণমূল

নিজস্ব প্রতিনিধিঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত নন্দীগ্রামে ফের ধাক্কা খেল বিজেপি। খোদ দলেরই তিন সদস্য বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল প্রার্থীকে ভোট দিলেন। আর ওই ভোটের জেরেই জয়ী হলেন ঘাসফুল শিবিরের প্রার্থী। সেই সঙ্গে সমবায় সমিতির পরিচালন সমিতিতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল রাজ্যের শাসকদল। দলের তিন সদস্যের ক্রস ভোটিংয়ের খবর জানাজানি হতেই বিড়ম্বনায়  নিয়ে  […]

Mahakumbh: ৪১ বছর ধরে মৌন থেকেই ভবিষ্যতের IAS-IPS-দের প্রশিক্ষণ দিচ্ছেন ‘চা ওয়ালা বাবা’

নিজস্ব প্রতিনিধি : প্রতি ১২ বছরে একবার প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। মহাকুম্ভে স্নান করতে এসে ভিড় জমায় হাজার হাজার পূর্ণার্থীরা। প্রয়াগরাজ জুড়ে এখন সাজ সাজ রব। এই মেলার অন্যতম আকর্ষণ হল নাগা সন্ন্যাসীরা। মহাকুম্ভে গেলেই চোখে পড়বে নাগা সন্ন্যাসীদের ঢল। এবারও তার ব্যতিক্রম হল না। এখন থেকেই সাধু ঋষিদের ঢল নেমেছে প্রয়াগরাজে। তবে এত […]

দুলাল সরকার খুনের ঘটনার তদন্তে মালদায় সিআইডির সাইবার বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, মালদা: দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী(Cyber Expert Mamata Chakraborty) শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা সংগ্রহ হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে তা খতিয়ে দেখা হয়। মোবাইলের চ্যাটগুলি ও খতিয়ে দেখা হয়। মোবাইলের ম্যাসেজ পরীক্ষা করা […]

১০০ দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদে সল্টলেকে বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অনুসারে কাজ চালু করার দাবিতে শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরের(Saltlake BJP Office) সামনে বিক্ষোভ দেখান উপভোক্তা।গ্রামীণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠন, ‘পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি’, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, ২০০৫ (যা ১০০ দিনের […]

শিয়ালদহ স্টেশনের পাশের ‘ফুড কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ আগুন  কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে ‘ফুড কোর্ট’। শনিবার বিকেলে এই আগুনটি লাগে বলে খবর। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের তিনটি ইঞ্জিন । জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ । ব্যস্ত সময় শিয়ালদহ স্টেশনের মত জনবহুল জায়গায় আগুন লাগায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । তবে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি । জানা গিয়েছে  অগ্নিকাণ্ডের […]

ডার্বির আগে বড় ধাক্কা ! ছোটদের ডার্বিতে লাল-হলুদকে হারিয়ে জয়ী মোহনবাগান

নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটির ময়দানে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল মোহনবাগান। ২-১ গোলে জিতল সবুজ-মেরুন। শনিবার কল্যাণীর মাঠে রিলায়্যান্স ফাউন্ডেশন ইয়ুথ স্পোর্টসের গ্রুপ পর্বের ম্যাচ ছিল। আর সেই ম্যাচেই মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৫ ফুটবলারেরা। প্রথমে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। […]

স্যালাইন কিংবা যেকোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে নার্সদের পাশাপাশি দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসকের: সুদর্শন ঘোষ দস্তিদার

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: মেদিনীপুরের মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত স্যালাইন ব্যবহার নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক ও চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার(Sudarsan Ghosh Dostidar)। শনিবার মধ্যমগ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে তিনি বলেন স্যালাইন কিংবা যেকোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসা কর্মী বা নার্সদের পাশাপাশি সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসকের। এর জন্য প্রতিটি […]

0:00