পছন্দ নয় স্বামীর দাড়ি, দেওরের সঙ্গে পালিয়ে গেলেন বৌদি

Share:

নিজস্ব প্রতিনিধি, মেরঠ:  দাড়ি রাখেন স্বামী, কিন্তু স্ত্রীর আবার তা পছন্দ নয়। স্ত্রীর বারবার অনুরোধ উপরোধেও দাড়ি কাটেন না স্বামী। বাধ্য হয়ে দুঃসাহসী পদক্ষেপ করলেন স্ত্রী। ক্লিন শেভ দেওরের সঙ্গে পালালেন বৌদি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। চোর পালালে বুদ্ধি বাড়ার মতো দশা এখন স্বামীর। বাধ্য হয়ে থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন স্ত্রী তাঁর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করছেন।

ঘটনাটি ঘটেছে মেরঠের লিসাদি গেট থানা এলাকার উজ্জ্বল গার্ডেন কলোনিতে। এই স্থানের বাসিন্দা মৌলানা শাকিরের সঙ্গে প্রায় ৭ মাস আগে ইনচাউলির বাসিন্দা আরশির বিয়ে হয়। আরশি দাড়ি পছন্দ করেন না, একথা বিয়ের পর থেকেই জানান স্বামীকে। তিনি শাকিরকে বলেন একসঙ্গে থাকতে চাইলে শাকিরকে দাঁড়ি কামিয়ে ফেলতে হবে। শাকির স্পষ্টভাবে জানান দাড়ি কামানো সম্ভব নয়। কারণ দাড়ি তাঁর ধর্মীয় বিশ্বাসের একটি অংশ।

এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। শাকির তার স্ত্রীর পরিবারকেও এই কথা জানান, কিন্তু সমাধান মেলেনি। এই সময়ে, শাকির জানতে পারেন যে স্ত্রী ক্রমেই দেওরের (শাকিরের ভাই) ঘনিষ্ঠ হচ্ছে। তারপর প্রায় ৩ মাস আগে, অর্থাৎ ৩ ফেব্রুয়ারি আরশি নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে দেওরের সঙ্গে পালিয়ে যান। শাকির বিষয়টি থানায় জানান এবং স্ত্রী ও ভাইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তিনি আরশির পরিবারের সদস্যদেরও বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু তারা বলেছিলেন যে তাঁদের মেয়ের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই।

শাকিরের অভিযোগ, আরশি এখন তাঁকে ৫ লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তিনি এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ন্যায়বিচার দাবি করেছেন। মিরাটের এসপি সিটি আয়ুশ বিক্রম সিং বলেছেন যে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সমস্ত তথ্য নিশ্চিত হওয়ার পরই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]