হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ছেলের হবু বউকে দেখে প্রেমে পড়লেন বাবা। ওদিকে হবু শ্বশুরকে দেখে কনেরও মনে প্রজাপতির আনাগোনা। তাই বিয়ে সেরে ফেললেন তারা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। এক ব্যক্তি তার ছেলের হবু স্ত্রীকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছেন। বয়স তাদের প্রেমের সম্পর্কে বাধা হতে পারেনি।

ওই ব্যক্তির নাম শাকিল। জানা গিয়েছে তিনি নিজের নাবালক ছেলের বিয়ে এক মহিলার সঙ্গে ঠিক করেন। পরিবারের সদস্যরা এই নিয়ে আপত্তি জানালে তাঁদের মারধর করেন। এরপর ওই মহিলার সঙ্গে ফোনে কথা বলতে শুরু করেন শাকিল। এদিকে তাঁর বাড়িতে কিন্তু স্ত্রী বর্তমান। স্ত্রী শাবানাই জানিয়েছেন এই সমস্ত তথ্য। শাকিলের ছয় সন্তানের জননী তিনি। প্রথম দিকে সন্দেহ প্রকাশ করলেও পরে দু’বার হাতেনাতে প্রমাণ পান স্বামী যে ভিন্ন সম্পর্কে জড়িয়েছেন সেই বিষয়ে।

শাবানা জানিয়েছেন, শাকিল ও ওই মহিলা সারাদিন ভিডিও কলে কথা বলতেন। প্রথম দিকে শাবানার কথা বাড়িতে কেউ বিশ্বাস করেননি। পরে তিনি এবং ওই ১৫ বছরের নাবালক কিশোর মিলে তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেন।

এদিকে বাবার সঙ্গে সম্পর্ক রয়েছে জেনে নাবালকও মহিলাকে বিয়ে করতে অস্বীকৃত হয়। তাঁর দাবি, ঠাকুরদা-ঠাকুমা সবই জানতেন ছেলের কীর্তির কথা। কিন্তু কখনও আটকাননি, পরিবর্তে দ্বিতীয়বার বিয়ে করতে শাকিলকে উৎসাহ দিতেন। এর পরেই শাকিল প্রায় ২ লক্ষ টাকা নগদ এবং প্রায় ১৭ গ্রাম সোনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ওই মহিলাকে বিয়ে করে।

গত এপ্রিলে, উত্তর প্রদেশের এক মহিলা তার হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে যান। মহিলার মেয়ে অর্থাৎ হবু কনে শিবানী জানিয়েছিলেন তাঁর মা অনিতা বাড়ি থেকে নগদ সাড়ে তিন লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকারও বেশি দামের গয়না নিয়ে পালিয়ে গিয়েছিলেন।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

দুটি মাথা ও তিনটি চোখ নিয়ে জন্ম বাছুরের, ‘ঈশ্বরের অবতার’কে দেখতে উপচে পড়ছে ভিড়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]