Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবের কাছে হেরে প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেলেন ধোনিরা

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আশঙ্কাই সত্যি হল। ঘরের মাঠ চিপকে ফের হারের লজ্জা হজম করতে হল মহেন্দ্র সিংহ ধোনিদের। বুধবার (৩০ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করে যুজবেন্দ্র চহালের ভেল্কিতে ১৯.২ ওভারে ১৯০ রানে গুটিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ২ বল বাকি থাকতেই হাতে চার উইকেট নিয়ে জয় হাসিল করে পঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪১ […]

বাঁকুড়া এবং মুর্শিদাবাদে পরপর বজ্রপাতে ২ যুবক সহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ ও বাঁকুড়া: বুধবার বাজ পড়ে দুটি জেলায় মৃত্যু হল তিনজনের। দক্ষিণ বঙ্গের মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায় বাজ পড়ে প্রাণ হারালেন তিনজন। বাঁকুড়ায় মৃত্যু হয় দুজনের। মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়ার সদর থানার সানা বাঁধে মৃত্যু হয় দুজনের। মৃত দুজনের নাম সোনু লোহার ও অভি বাগদি। দুজনেই যুবক। অপরদিকে […]

ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে মা রক্ষাকালীর তিন কেজি ওজনের রুপার মুখাবয়ব স্থাপন

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বোল্লা রক্ষাকালী মন্দিরে এতদিন বছরে মাত্র চারদিন মায়ের রূপ দর্শনের সুযোগ পেতেন ভক্তরা। বাকি সময়টায় মূর্তি ছাড়াই চলত পুজার্চনা। দীর্ঘদিনের এই আক্ষেপের অবসান ঘটিয়ে, এবার সারা বছর মা রক্ষাকালীর(Maa Rakha Kali) রূপ দর্শনের সুযোগ করে দিল মন্দির কমিটি। আনুষ্ঠানিকভাবে মা রক্ষাকালীর তিন কেজি ওজনের রুপার মুখাবয়ব স্থাপন […]

রাতেই পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত? সেনাপ্রধানের সঙ্গে ফের বৈঠক মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে যে কোনও সময়ে ভারতীয় সেনা প্রত্যাঘাতের পথে হাঁটতে পারে। আর সেই সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে বুধবার (৩০ এপ্রিল) রাতে আচমকাই সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের […]

‘আগে আক্রমণ করব না, হামলা হলে যোগ্য জবাব দেব’, হুঙ্কার পাক বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওকাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রত্যাঘাত আর পাল্টা জবাব দেওয়ার তাল ঠুকছে দুই দেশের শীর্ষ নেতারা। ফলে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই উত্তেজনার মধ্যেই বুধবার (৩০ এপ্রিল) ফের একবার দিল্লিকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশহাক দার। এদিন সন্ধ্যায় জরুরি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘আমরা কনও মতেই […]

অক্ষয় তৃতীয়াতেই ধাক্কা, মাদার ডেয়ারির পর দুধের দাম বাড়াল আমুল

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: অক্ষয় তৃতীয়ার সন্ধেতেই ক্রেতাদের জোর ধাক্কা দিল দেশের অন্যতম দুগ্ধ উ‍ৎপাদনকারী সংস্থা আমুল। বুধবার (৩০ এপ্রিল) রাতে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (১ মে) থেকেই সব ধরনের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ছে। প্যাকেটজাত তরল দুধের উৎপাদন এবং বণ্টনের মূল্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সারা দেশে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ […]

হাওড়া কর্পোরেশন সহ রাজ্যের দুটি আটকে থাকা বিলে অনুমোদন রাজ্যপালের

নিজস্ব প্রতিনিধি: রাজভবন থেকে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বিল ২০২১ অফিসার অন স্পেশাল ডিউটি সহ দুটি বিলে অনুমোদন দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(Govonor C V Anand Bose)। রাজভবন সূত্রে জানানো হয়েছে রাজ্যপাল হাওড়া পুরসভা(Howrah Municipality) সংক্রান্ত বিল সহ পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল ২০১৮ এ স্বাক্ষর করেছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের একমাস পূরণের আগেই ২৪ ঘন্টার […]

দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বিজেপি নেতাদের বেনজির আক্রমণের মুখে দিলীপ

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (৩০ এপ্রিল) সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর তাঁর ওই দিঘা সফর নিয়ে তোলপাড় বঙ্গ বিজেপি। দলেরই প্রাক্তন রাজ্য সভাপতিকে বেনজির আক্রমণ শুরু করে দিয়েছেন ‘দলবদলু’ পদ্ম নেতারা। ওই তালিকায় যেমন রয়েছেন সৌমিত্র খান তেমনই রয়েছেন কংগ্রেস ছেড়ে আসা কৌস্তভ […]

নাটক চলছে, চিন্ময় প্রভুর জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার বিচারপতির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  জেলবন্দি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিন নিয়ে পরতে পরতে নাটক। বুধবার (৩০ এপ্রিল) দুপুরেই রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দুদের ‘ত্রাণ কর্তা’ চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ। ওই জামিনের কথা জানতে পেরেই ঘুম উবে যায় ইউনূস সরকারের। তড়িঘড়ি জামিন স্থগিত রাখার আর্জি জানানো হয় আপিল […]

হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার না পেয়ে থালা,বাটি হাতে বিক্ষোভ মহিলা ও শিশুদের

নিজস্ব প্রতিনিধি,মালদা: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয়না। এমনকি কর্মী কেন্দ্রে আসেন না। কর্মীকে ফোনে অভিযোগ জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ কর্মীর বিরুদ্ধে। বুধবার খাবার না পেয়ে থালা,বাটি হাতে বিক্ষোভ দেখালেন মহিলা ও শিশুরা। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের(Harishchandrapur ) বরুই গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। অভিযোগ উঠেছে কেন্দ্রের কর্মী দুলালী খাতুনের বিরুদ্ধে। এদিন খাবারের […]

‘ভগবান সুবুদ্ধি দিক’, জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে নাম না করে, শুভেন্দুকে খোঁচা দিলীপের

নিজস্ব প্রতিনিধি,দিঘা: আমি দিঘাতে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে এসেছি। রাজনীতি করতে আসিনি। ভগবানের সঙ্গে কারোর ঝগড়া নেই। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এবং হিডকোর সহ-সভাপতি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাতে সাড়া দিয়ে দিঘাতে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে উদ্বোধন হওয়ার পর তাকে দর্শন করে গেলাম। বুধবার সন্ধ্যায় দিঘার সৈকতে দাঁড়িয়ে এই মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ […]

সন্তান জন্মের পর আমাকে কুরআন, গীতা পাঠিয়েছিল সঞ্জু: আমিশা প্যাটেল

প্রথম সন্তানের সময় তিনি সঞ্জয় এবং মান্যতার জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলেন। আমিশার কথায়, ‘মান্যতার যমজ সন্তান জন্ম দেওয়ার আগে আমি সঞ্জুর জন্যে বেবি শাওয়ারের আয়োজন করেছিলাম

পাকিস্তানের হয়ে লড়বে বাংলাদেশ? যুদ্ধের জন্য বায়ু সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ ‘গদ্দার’ ইউনূসের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পহেলগাঁওকাণ্ডের জেরে সন্মুখসমরে দিল্লি ও ইসলামাবাদ। যে কোনও মুহুর্তেই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে বলে অনুমান প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই বাংলাদেশ বায়ু সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা পাকিস্তানের দোসর মোল্লা মুহাম্মদ ইউনূস। আর তাঁর ওই নির্দেশর পরেই […]

স্কুলছাত্রের উপর অমানবিক অত্যাচার, পাকিস্তানি পতাকায় মূত্রত্যাগ করতে বাধ্য করল দুষ্কৃতীরা

যেখানে দেখা যাচ্ছে, একদল জনতা এক স্কুলছাত্রকে ঘিরে ধরেছেন। এবং তাঁকে জোরপূর্বক রাস্তায় পড়ে থাকা পাকিস্তানি পতাকার উপর প্রস্রাব করতে বাধ্য করছেন

১ মে থেকে দেশে পাঁচটি বড়সড় পরিবর্তন, চাপ পড়তে চলেছে পকেটে

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এপ্রিল মাসের শেষ দিন আজ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবার একটা নতুন মাস শুরু হবে। প্রতি মাসের মতো মে মাসও অনেক বড়সড় পরিবর্তনের সঙ্গে শুরু হতে চলেছে। ১ মে থেকে বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলার নিয়ম- অনেক কিছুতেই পরিবর্তন আসতে […]

বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। জগন্নাথ দেবের প্রসাদ যাতে রাজ্যের সর্বত্র পৌঁছে যায় তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের আগেই সরকারি দফতরকে তিনি তথ্য সংস্কৃতি দফতরকে নির্দেশ দিয়ে বলেছেন, বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে যায় জগন্নাথ দেবের প্রসাদ। প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে মন্দিরের প্রসাদ পৌঁছে দেবে […]

প্লে-অফের দৌড়ে টিকে থাকার  ক্ষীণ আশা নিয়ে পঞ্জাবের মুখোমুখি চেন্নাই

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)-এর ৪৯তম ম্যাচে চেন্নাইয়ের বিখ্যাত এমএ চিদাম্বরম স্টেডিয়াম একটি দারুণ লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (CSK) এবং পঞ্জাব কিংস (PBKS)। প্লে-অফে পৌঁছনোর আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া মহেন্দ্র সিংহ ধোনিদের সামনে আর কোনও বিকল্প নেই। ঘরের মাঠে চ্যালেঞ্জের মুখে চেন্নাই (CSK) চিপক স্টেডিয়াম […]

আধা সামরিক বাহিনীর প্রশিক্ষণকে হাতিয়ার করে খুনি বাবার হাত থেকে ২ সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অতীতের আধা সামরিক বাহিনীর ট্রেনিং কাজে লাগিয়ে খুনি বাবার হাত থেকে আটক দুই সন্তানকে উদ্ধার করলেন তৃণমুল নেতা। বর্তমানে তিনি এখন হিরো।স্ত্রী কে খুন করে দুই নাবালক ছেলে মেয়েকে বন্দি করলো স্বামী।বুধবার সকালে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে (Raypur Tea Gaeden)ঘটনাটি ঘটেছে। বাগানের বাসিন্দা অজয় মুন্ডা এদিন সকালে নিজের স্ত্রী কুসুম মুন্ডাকে খুন […]

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি ভারত ও পাক বায়ু সেনার যুদ্ধবিমান!

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারত-পাকিস্তান উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। দুই দেশই একই অপরকে টক্কর দিতে  ব্যস্ত। যদিও ভারত -পাক যুদ্ধের পূর্ববর্তী পরিণতিগুলি চিন্তা করে পাকিস্তানের অন্তর থরহরিকম্প। তারপরেও সম্প্রতি যে খবর পাওয়া গিয়েছে তা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় যুদ্ধবিমান রাফালকে নাকি রীতিমতো তাড়া করে পিছু হঠতে বাধ্য করেছে। পাক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘পি টিভি’তে […]

চিন্ময় প্রভুর জামিন স্থগিত করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জেলমুক্তি আটকে গেল ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের সরকারের আর্জি মেনে জামিন স্থগিত রাখেন। এর আগে এদিন দুপুরে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। ওই জামিনের কথা জানতে পেরেই […]

দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছলেন সস্ত্রীক দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি, দিঘা : দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন। এদিনই তাঁর কলকাতায় ফেরার কথা। রাজ্য সরকারের পক্ষ থেকে দিলীপ ঘোষকে  আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই দিঘা যাচ্ছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ […]

0:00