স্ত্রীকে খুনের পর  দেহ টুকরো টুকরো করে ১০ কিমি জুড়ে ছড়িয়ে ফেলল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রাবস্তী: প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেছিলেন মেরঠের মুসকান রাস্তোগি। তারপর দেহ টুকরো টুকরো করে কেটে জলের ড্রামে ভরে উপর দিয়ে ঢেলে দিয়েছিলেন সিমেন্ট গোলা। সেই খবর নিশ্চয় ভুলে যাননি কেউ। প্রায় তেমন ঘটনারই আবার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। শুক্রবার পুলিশ সূত্র জানিয়েছে, ২৫ বছর বয়সী স্ত্রীকে প্রথমে হত্যা করে, তারপর দেহ টুকরো টুকরো করে উত্তরপ্রদেশের শ্রাবস্তী থেকে ১০ কিলোমিটার দূরে ফেলে দিয়ে এসেছে স্বামী।

৩১ বছর বয়সী অভিযুক্তের নাম সইফুদ্দিন। স্ত্রী সাবিনাকে নিয়ে চলতি সপ্তাহে লখনউ যাওয়ার পথে এই কীর্তি করে সে। খুনের পর দেহ টুকরো টুকরো করে কিছু দেহাংশ একটি খালে ফেলে দেয় সইফুদ্দিন। তারপর শ্রাবস্তীর প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে বাকি টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে আসে।

গত ১৪ মে সাবিনার ভাই সালাহউদ্দিন দিদিকে ফোন করেন। কিন্তু তাঁর ফোন সুইচড অফ বলে। মনে নানা চিন্তা আসায় সালাহউদ্দিন চলে যান দিদির বাড়ি। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে দম্পতি লখনউ গিয়েছেন। সন্ধ্যায় এলাকায় সইফুদ্দিনকে ঘুরে বেড়াতে দেখলেও দিদির চিহ্ন খুঁজে পাননি। তাতেই সালাহউদ্দিনের মনে দানা বাঁধে সন্দেহ।

দেরি না করে তিনি যোগাযোগ করেন পার্শ্ববর্তী থানায়। সেখানে অভিযোগও দায়ের করেন। এরপর পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে হেফাজতে নেয়।  অভিযোগ, বারবার নানারকম তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করতে থাকে সে। ,

অবশেষে টানা দু’দিন জিজ্ঞাসাবাদের পর পুলিশি জেরার মুখে ভেঙে পড়ে সাইফুদ্দিন। জানায় স্ত্রীকে সে খুন করেছে। সে আরও জানায় যে স্ত্রীর একটি হাত পুড়িয়ে কাছের একটি বাগানে লুকিয়ে রেখেছে। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে পোড়া হাতটি উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

মৃতার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যৌতুক চেয়ে বারবার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে হয়রানি করত। সেই জন্যই এই খুন বলে দাবি তাঁদের।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]