Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে ভেসে গেল কেকেআরের প্লেঅফে ওঠার স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আশঙ্কাই সত্যি হল। হতচ্ছাড়া বৃষ্টিতে শনিবার (১৭ মে) রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল। বল গড়ানো তো দূর অস্ত!। বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পরে রাত ১০টা বেজে ২৪ মিনিটে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা জানান আম্পায়াররা। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই […]

অগ্নিদগ্ধ হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশেষ করে ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ। ভয়াবহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার লুসিও। ব্রাসিলিয়ার একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে ৪৭ বছর বয়সী ফুটবলারকে। সর্বক্ষণ তাঁর শারীরিক পরিস্থিতির উপরে নজর রেখে চলেছেন চিকি‍ৎসকরা। লুসিওর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তির খবর জানাজানি হতেই গভীর উদ্বে নেমে এসেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। […]

কন্যা সন্তান লাভের আনন্দে ফুলে সাজানো গাড়িতে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা

নিজস্ব প্রতিনিধি,দিনহাটা: কন্যা সন্তান লাভের আনন্দে ঝলমলে গাড়িতে কন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন বাবা।“কথায় আছে মেয়েও হবে, কন্যা রত্ন, পেলে শিক্ষা নিলে যত্ন।” – এই আপ্তবাক্যটিকে যেন সত্যি প্রমাণ করলেন পাথরসন এলাকার শংকর রায়(Sankar Roy)।প্রায় নয় বছর আগে শংকর রায় এবং রত্না প্রামানিক রায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এরপর রত্না […]

কালিয়াচকে পরিবারের ৪ সদস্যকে খুনের দায়ে গুণধর ছেলের ফাঁসির সাজা

নিজস্ব প্রতিনিধি, মালদা: প্রায় চার বছর আগে কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোটো ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত(Malda Court)। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করে বিচারক। যেহেতু পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে খুন করেছিল তাই অপরাধীর বেঁচে থাকার কোন অধিকার নেই একথা মনে করে […]

‘পরমাণু হুমকিতে ভয় পাই না, পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে মেরেছি’, হুঙ্কার অমিতের

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনা পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। শনিবার (১৭ মে) গুজরাতের গান্ধিনগরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেন, ‘আমরা পরমাণু হামলার হুমকিতে ভয় পাই না। জঙ্গিরা পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করেছিল। ভারতীয় সেনা ইটের জবাব পাথরে দিয়েছে। স্বাধীনতার পর […]

ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভুয়ো পুলিশ পরিচয় দিয়ে হ্যাক হয়ে যাওয়া ফোনের ডি হ্যাক করবার জন্য কলেজ ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করার অপরাধে যাবজ্জীবনের সাজার নির্দেশ দিল বারাসত জেলা আদালত(Barasat Court)।মধ্যমগ্রাম থানা(Madhyamgram P.S.) অন্তর্গত এক কলেজ ছাত্রীকে ১৪-০৫-২০২২ তারিখে দত্তপুকুর থানার দেবাশীষ বাবু পরিচয় দিয়ে ফোন করে অভিযুক্ত। মধ্যমগ্রাম থানা এলাকায় বাড়ি হওয়ায় ওই থানার বিক্রম […]

কনের গলায় মঙ্গলসূত্র বাঁধার পরেই বিয়ের মণ্ডপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরের

নিজস্ব প্রতিনিধি, বাগালকোট : আনন্দের উৎসব মুহূর্তের মধ্যেই পরিমত হল শোকের আবহে। বিয়ের মণ্ডপে কলের গলায় মঙ্গলসূত্র বেঁধে কয়েক মুহূর্ত পড়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক। কর্নাটকের বাগালকোটের জামখণ্ডির এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। আনন্দের পরিবেশ মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হবে তা কেউ ঘূণাক্ষরেও টের পাননি। বিয়ের মণ্ডপেই সিঁথিক সিঁদুর মুছে যাবে […]

মুদির দোকান থেকে লজেন্স চুরির সন্দেহে নাবালককে গাছে বেঁধে মার, গ্রেফতার তৃণমূল নেতা

নিজস্ব প্রতিনিধি, হরিহরপাড়া: মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় নাবালককে গাছে বেঁধে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সহ ১।শনিবার আদালতে পেশ করা হয় ধৃতদের।মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের(Hariharpara Block) গোবরগাড়া গ্রামে চকলেট ও টাকা চুরির সন্দেহে এক নাবালককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতা রাজেমুদ্দিন শেখ(Rajemuddin Sk.) ওরফে মিন্টু, যিনি হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের […]

ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ ও কৃতজ্ঞতা জানাতে রাজ্যজুড়ে তৃণমূলের কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে আত্মবলিদান দেওয়া বীর সেনা জওয়ানদের সম্মান জানিয়ে শনিবার (১৭ মে) রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদ তর্পণ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর অঞ্চলের পথের সাথী থেকে সমুদ্রগড় রেল বাজার পর্যন্ত বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মিছিলে  উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন […]

বেঙ্গালুরুতে তুমুল বৃষ্টি, পিছিয়ে গেল KKR-RCB ম্যাচের টস

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: আবহাওয়া দফতরের পূর্বাভাসই সত্যি হল। শনিবার (১৭ মে) দুপুর থেকেই বেঙ্গালুরুতে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আর ওই বৃষ্টির ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে নির্ধারিত সময়ে টস করা গেল না। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যাবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে। গোটা মাঠ আবরণে ঢাকা রয়েছে। ২০ ওভারের […]

নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ নিরীহ হিন্দু পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল পাকিস্তান সরকারের মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ওই হামলার ঘটনা নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াইও শুরু হয়েছিল। যদিও আপাতত লড়াই বন্ধ করে আগামিকাল রবিবার (১৮ মে) পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। আর তার মধ্যেই গোটা পাকিস্তানে সংখ্যালঘুরা যে কত ভাল […]

তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর মুম্বইয়ে ‘স্বপ্নের বাড়ি’ কিনলেন বিজয়

তামান্না-বিজয়ের সম্পর্ক ভাঙায় ভক্তরা খুবই দুঃখ পেয়েছেন। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব ব্লগে মুখ দেখিয়েছিলেন বিজয় ভার্মা। সেখানেই তিনি নিজের নতুন বাড়ি প্রদর্শন করেছেন

ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে IN শ্রেয়স, OUT সরফরাজ!

ইন্দ্রজি‍ৎ রায়: আগামী মাসেই  ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। কারা টিম ইন্ডিয়ার জার্সি গায়ে লন্ডনের বিমানে উঠবে তা নিয়ে জোর জল্পনা চলছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় তাদের বিকল্প হিসাবে কারা ভারতীয় দলে ঠাঁই পাবেন তা নিয়েও জোর চর্চা চলছে। সেই […]

মালদায় পরিবারের ৪ সদস্যকে খুনের ঘটনায় ছোট ছেলের সাজা ঘোষণা করবে আদালত

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্রায় চার বছর আগে মালদা জেলার কালিয়াচকে একই পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় বাড়ির ছোটো ছেলেকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত(Malda Court)। শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করার পর শনিবার তার বিরুদ্ধে সাজা ঘোষণা করতে চলেছে বিচারক। উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে মালদার কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায় এক বীভৎস্য নারকীয় ঘটনা […]

ট্যাংরায় দে পরিবারের ৩ সদস্যকে খুন, ধৃত বাড়িরই বড় ছেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ট্যাংরায় দে পরিবারে ৩ সদস্যকে খুন করা হয়েছে। আত্মহত্যা করেননি তাঁরা। প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে। এই ঘটনায় বাড়ির বড় ছেলে প্রণয় দে-কে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিশ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি সকালে ট্যাংরার দে পরিবারের ৩ সদস্যের মৃত্যুর ঘটনা […]

এবার অপূর্ব লাখিয়ার ছবিতে সলমন, জুলাই থেকেই শুটিং শুরু

গুঞ্জন ছিল যে, তিনি পরবর্তীতে সঞ্জয় দত্তের সঙ্গে ‘গঙ্গা রাম’ ছবিতে অভিনয় করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, এই ছবিতেও অভিনয় করবেন না সলমান খান।

পাকিস্তানে গিয়ে ব্লগ তৈরি, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার… চিনে নিন ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ভ্রমণ ব্লগার এবং ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তাঁকে দেশবিরোধী কার্যকলাপ এবং আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। জ্যোতি ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। পাকিস্তান ভ্রমণকালে তিনি আইএসআই-এর এজেন্টদের সংস্পর্শে এসেছিলেন। জ্যোতির ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত অসংখ্য রিল এবং […]

প্রতারক জামাইকে খুঁজে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা শাশুড়ির

আন্তর্জাতিক ডেস্ক: প্রতারক জামাইকে খোঁজার জন্য পুরস্কার স্বরূপ ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করল শাশুড়ি আনোয়ারা বেগম। এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নাটোর বড়াইগ্রামে। জানা গিয়েছে, তাঁর জামাইয়ের নাম সিয়াম হোসেন, বয়স ২৪ বছর। গতকাল অর্থাৎ শুক্রবার উপজেলার জোনাইল বাজারে জনসম্মুখে শাশুড়ি আনোয়ারা বেগম ওই ঘোষণা করেন। জানা গিয়েছে, আনোয়ারার মেয়ে আলো খাতুন তাঁর স্বামী সিয়াম […]

‘টক টু মেয়র’-এ নালিশ ঠুকতেই মুশকিল আসান, একদিনেই মিলল স্বাস্থ্যসাথী কার্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মেয়র ফিরহাদ হাকিমের তৎপরতায় স্বাস্থ্যসাথী (swastha sathi) কার্ড পেল শহরের এক পরিবার। কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজর্ষি সিকদার। বেশ কয়েকবার আবেদন করেছিলেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। অবশেষে মেয়রের দ্বারস্থ হয়েছেন রাজর্ষিবাবু। টক টু মেয়র (talk to meyor) অনুষ্ঠানে নিজের সমস্যার কথা জানিয়েছেন রাজর্ষি সিকদার। অভিযোগ […]

বিকাশ ভবনের সামনে যা চলছে সেটা নাটক : ফিরহাদ হাকিম

নিজস্ব প্রতিনিধি: বিকাশ ভবনের সামনে যা চলছে সেটা নাটক। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বদলানো যায় না। শনিবার বিকাশ ভবনের(Bikas Bhavan) সামনে চাকরি হারাদের বিক্ষোভ প্রসঙ্গে এই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, চাকরি হারাদের সঙ্গে আমরাও সহানুভূতিশীল। যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে আছি আমরা। […]

0:00