Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কোথায় যাব? কেউ নেই’, দেশ ছাড়ার নোটিশ পেয়ে অকুল পাথারে পাকিস্তানি বংশোদ্ভুত সারদা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওড়িশা: পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে বহু মানুষের মাথায় হাত পড়েছে। অনেকেই রয়েছেন যারা পাকিস্তানে বাড়ি-ঘর বিক্রি করে দিয়ে পাকাপাকিভাবে এদেশে চলে এসেছেন। সেই সব পাকিস্তানি হিন্দুরা এখন পড়েছেন অকূল পাথারে। পাকিস্তানের মতো কার্যত ‘নরকে’ ফিরে যাওয়ার কথা ভাবতেই শিউড়ে উঠছেন তাঁরা।

৫৫ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত সারদা বাই। তাঁর বিয়ে হয়েছিল এক ভারতীয় নাগরিকের সঙ্গে। ৩৫ বছর ধরে বিবাহিত সারদা ওড়িশার তিন দশকের অধিবাসী।

সারদা বাই  (বিয়ের আগে সারদা কুকরেজা) ১৯৭০ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুক্কুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি জানিয়েছেন, জেলা পুলিশ তাঁকে একটি বহির্গমন নোটিশ পাঠিয়েছে যেখানে বলা হয়েছে যে তাঁর দীর্ঘমেয়াদী ভিসা নেই। তিনি দেশ ত্যাগ করতে না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারদা জানিয়েছেন, তাঁর বাবা ১৯৮৭ সালে ছয় সন্তান নিয়ে ৬০ দিনের ভিসায় ভারতে এসে ওড়িশার কোরাপুট জেলায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সারদা প্রায় ৩৫ বছর আগে বোলাঙ্গিরের এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক ছেলে, এক মেয়ে এবং দুই নাতি-নাতনি নিয়ে সুখের সংসার তাঁর। তাঁরা সকলেই ভারতীয় নাগরিক।

সারদা দাবি করেন যে তাঁর ভোটার আইডি এবং আধার কার্ড রয়েছে। বহু আগে থেকেই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তিনি, কিন্তু এখনও পাননি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সারদা বলেন, “পাকিস্তানে আমার কেউ নেই। এখানে আসার পর থেকে আমি ভারতকে আমার দেশ বলে মনে করি। আমার পরিবার ভারতে থাকে, আমি পাকিস্তানে যেতে চাই না। আমি কখনও পাকিস্তানের কারও সঙ্গে কথা বলিনি। এমনকি ফোনেও কোনও কথা হয়নি।”

ওড়িশা সরকার বিভিন্ন জেলায় বছরের পর বছর ধরে বসবাসকারী ১২ জন পাকিস্তানি নাগরিককে বহির্গমন নোটিশ জারি করেছে। তাঁদের অনেকেই দীর্ঘমেয়াদী ভিসায় রয়ে গিয়েছেন। আবার কেউ কোনও বৈধ কাগজপত্র ছাড়াই থাকছেন।

এ প্রসঙ্গে ঊর্ধ্বতন এক পুলিশ আধিকারিক বলেন, “আমরা ভারত সরকারের সিদ্ধান্ত অনুসারে নোটিশ জারি করেছি এবং তাঁদের দেশ ছেড়ে চলে যেতে বলেছি। যদি পাকিস্তানি নাগরিকরা না যান  তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

টাকার জন্য দিনমজুরি, NEET ক্র্য়াক করে মেডিক্যাল পড়ার স্বপ্ন পূরণ শুভমের

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

বিজেপি শাসিত ওড়িশায় ফের গণধর্ষণের শিকার তরুণী

জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00