ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ড্যর চওড়া ব্যাটে ভর করে দিল্লির বিরুদ্ধে সহজেই জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার (২৭ এপ্রিল) প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে ৯ বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় বেঙ্গালুরু। আর এই জয়ের সুবাদেই ১৪ পয়েন্ট নিয়ে লিগ […]
অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

নিজস্ব প্রতিনিধি: এবার মেট্রো চালু হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদহ রুটে রবিবার এই বিষয়ে ছাড়পত্র দেয় রেলওয়ে সুরক্ষা কমিশন ।মেট্রো রেল(Metro Rail) এই বিষয়টি বিবৃতিতে জানায়। রবিবার গ্রিনলাইনে মেট্রোর কাজ পুরোপুরি শেষ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে যান কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংঘল। মেট্রো লাইন সুরঙ্গ সুরঙ্গে হাওয়া বাতাস ঠিকমতো চলাচল করছে কিনা ট্রেনের আপৎকালীন […]
গুজরাত পুলিশের হাতে বাংলাদেশি সন্দেহে আটক মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, পরে মুক্ত

নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: গুজরাতের সুরাট থেকে ৫০০ জনকে বাংলাদেশি ও পাকিস্তানী সন্দেহে আটক করেছিল পুলিশ। যার মধ্যে ছিল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার(Nabagram P.S.) গুড়া পাশলা অঞ্চলের পুন্ডি গ্রামের সাইদুল সেখ(Saidul Sk,)।সে পেটের তাগিদে পরিবারের অভাব ঘোচাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল। হঠাৎ করে গুজরাত পুলিশ বাংলাদেশি তকমা লাগিয়ে আটক করে।সেই সময়ে সাইদুল সেখ তার প্রমাণ স্বরূপ […]
২২ ঘণ্টা হেঁটে বৈসরনে পৌঁছেছিল জঙ্গিরা, তদন্তে বিস্ফোরক তথ্য

ফরেনসিকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলায় AK-47 এবং M4 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিলেন সন্ত্রাসীরা। এগুলি নিয়েই তাঁরা গভীর জঙ্গলের মধ্য দিয়ে ২২ ঘন্টা হেঁটেছে। ঘটনাস্থল থেকে অনেক কার্তুজ উদ্ধার করা হয়েছে।
২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

নিজস্ব প্রতিনিধি: ২৭ তারিখ দক্ষিণবঙ্গের জন্য বিক্ষিতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৮ তারিখের পর থেকে টানা তিন চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। থাকবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে।আলিপুর আবহাওয়া বিভাগের(Alipur Weather Department) অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান,শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছিল।কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৭ তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। […]
ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান

নিজস্ব প্রতিনিধি,ঝালদা:পুরুলিয়া জেলার ঝালদার মসজিদ থেকে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদের স্লোগান ।কাশ্মীরে জঙ্গী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ঝালদার(Jhalda) হুসেন্ডি জামা মসজিদে।মসজিদ থেকে স্লোগান উঠল পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। নামাজ পাঠের পূর্বে ঝালদার হুসেন্ডি জামা মসজিদে(Mosque) কাশ্মীরে জঙ্গী হানায় নিহত ভারতীয় ও সেই ঘটনায় ঝালদার বাসিন্দা কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের মনীশ রঞ্জন মিশ্রার আত্মার […]
‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

হাঁটুর ব্যাথা থেকে বাঁচতে নিজের প্রস্রাব বিয়ারের মতো পান করেছিলেন পরেশ রাওয়াল। অজানা তথ্য ফাঁস করলেন বর্ষীয়ান অভিনেতা।
পহেলগাঁওকাণ্ড: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, বাণিজ্যিক সম্পর্ক ছেদের ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: পহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে মোদি সরকার প্রত্যাঘাত করার আগেই পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালাল ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে সংগঠনের দুই দিনের জাতীয় পরিচালনা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে ছেদ টানার সিদ্ধান্ত নেএওয়া হয়েছে। অর্থাৎ সংগঠনের কোনও সদস্য আর পাকিস্তানে কোনও পণ্য […]
জঙ্গি যোগে আটক কৃষ্ণনগরের যুবক, ভয় দেখাতে গিয়ে নিজেই পুলিশের জালে, তদন্তে NIA

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: জঙ্গি যোগের অভিযোগে এক যুবককে আটক করেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। ওই যুবকের নাম রানা বিশ্বাস(Rana Biswas)। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডারখোলা মল্লিকপাড়া(Mallickpara) এলাকায়। কিছুদিন আগেই ওই যুবকের সাথে কয়েকজন পাকিস্তানি যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায় পাকিস্তানের দুই যুবক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে পাহাড়ি এলাকায় বসে আছে। সন্দেহ […]
দিঘায় মন্দির উদ্বোধন, যান চলাচল নিয়ন্ত্রণে কী ব্যবস্থা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, দিঘা : আর মাত্র কয়েকদিন। তারপরেই দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। অক্ষয় তৃতীয়াতে এই মন্দির উদ্বোধন ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। এই উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিপুল জনসমাগমের আঁচ করছে প্রশাসন। তাই আগে থেকে প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার থেকে ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যাঁরা উদ্বোধনে […]
স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

পুলিশ সূত্র অনুযায়ী, ঘটনার দিন শিশুটিকে ভ্যান গাড়িতে করে স্কুলে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। তখনই রাস্তায় গাড়ি থামিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন করে গাড়ির চালক।
ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে গলা কেটে খুন। আম বাগান পাহারা দেওয়ার সময় এক প্রৌঢ়কে নৃশংসভাবে গলা কেটে খুন করে দুষ্কৃতীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানা(Englishbazar P.S.) এলাকার মহদীপুরে। জানা যায়, রাধেশ্যাম ঘোষ নামে (৬৩)এক ব্যাক্তি আমবাগান(Mango Garden) পাহারা দিছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন এসে হামলা চালায়। ধারাল অস্ত্রের কোপ মারে। […]
ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানি ভিসাধারীদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিগত দুই দিনে ২৭২ জন পাকিস্তানি নাগরিক আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। সময়সীমা শেষ হয়ে যাওয়ায় রবিবার আরও বেশি সংখ্যক পাকিস্তানি নাগরিকের দেশ ত্যাগ করছেন। সরকার ১২ ধরণের স্বল্পমেয়াদী ভিসাধারীদের ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। যাদের মেডিক্যাল ভিসা […]
কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের পার্টি অফিসে মারপিট থেকে কামড়াকামড়ি এবং খামচা খামচিতে রক্তাক্ত হল। কসবার ৯১ নম্বর ওয়ার্ডের সিপিএমের এরিয়া কমিটির অফিসে বৈঠক চলছিল। সেখানে সদস্যদের মধ্যে কথা কাটাকাটিতে নিমিষে তা মারামারিতে(Clash)। নিজেদের মধ্যে এমন সংঘর্ষ হয় যে কাউকে হাতে সেলাই করতে হয় কারোর কপালে ব্যান্ডেজ বাঁধতে হয়। ওই বৈঠক মারামারি দরুণ বন্ধ করে দিতে হয়। […]
ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

নিজস্ব প্রতিনিধি, কাশ্মীর: এপ্রিল মাস, এইও সময় ভূস্বর্গ অভাবনীয় সুন্দর। চারদিকে টিউলিপের সমারোহ, গুলমার্গে শ্বেতশুভ্র বরফ, ডাল লেকে সূর্যাস্ত ও শিকারা রাইড, পহেলগাঁওয়ের বৈসরণে সবুজের গালিচা- একইসঙ্গে এমন অনন্যসুন্দর ল্যান্ডস্কেপ কাশ্মীর ছাড়া ভারতের আর কোথাও পাওয়া যায় না। সেই কাশ্মীরেই ঝরেছে রক্ত। বৈসরণের সবুজ গালিচা হয়ে উঠেছে পর্যটকের রক্তে লাল। পাঁচ সন্ত্রাসবাদী বেছে বেছে হত্যা […]
মিশর থেকে ‘ভূত’ সঙ্গে নিয়ে ফিরেছেন, ভয়াবহ অভিজ্ঞতা ‘লায়লা মজনু’ অভিনেত্রীর

ঘুরতে গিয়ে ভূতের কবলে অভিনেত্রী সাহিবা বালি। ‘অমর সিং চমকিলা’, ‘লায়লা মজনু’-র মতো একাধিক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন সাহিবা বালি।
আরামবাগে কালবৈশাখীর ভয়ংকর তাণ্ডবে ঘর চাপা পড়ে মৃত মা, আহত দুই ছেলে

নিজস্ব প্রতিনিধি,আরামবাগ: শনিবার কালবৈশাখীর ঝড়ে প্রাণ গেল এক বৃদ্ধার। হুগলি জেলার আরামবাগের(Arambag) হরিণখোলার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবাসন গ্রামে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় কমলা ছাতিমের(৮১)। আহত হয়েছেন তার দুই ছেলে অমিত ও তোতা ছাতিম। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর যে ঝড়-বৃষ্টি শুরু হয় তা ভয়ংকর রূপ […]
প্রকাশিত হল পোপ ফ্রান্সিসের সমাধির ছবি

আন্তর্জাতিক ডেস্ক, রোম: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পোপ ফ্রান্সিস। ২৬ এপ্রিল তাঁর শেষযাত্রা সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ। এদিন চার্চের উচ্চ ধর্মীয় ব্যক্তিদের সাক্ষি রেখে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে করা হয় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। এবার রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জার তরফ থেকে পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশিত হয়েছে। […]
ফের নোংরা রাজনীতি রেলের! দিঘার জন্য বিশেষ ট্রেন দিয়েও বাতিল

নিজস্ব প্রতিনিধি , দিঘা: দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হবে এই মন্দিরের। এই অনুষ্ঠান ঘিরে রাজ্যজুড়ে উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনের আগে থেকেই মন্দির চত্বরে ঘুরে এসেছেন বহু পর্যটক। দরজা না খুললে কি হয়েছে, দরজার বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে দোষ কোথায়। এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে হাজির থাকতে অনেকেই এই সময় […]
বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক, ব্রিটেন: ভয়াবহ টাইটানিক দুর্ঘটনার কথা জানেন না এমন মানুষ বিরল। পৃথিবীর সবথেকে বড় এই জাহাজ একটি হিমশৈলে ধাক্কা খেয়ে পরিণত হয়েছিল মৃত্যুকূপে। জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক আজও বিশ্বের সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলির মধ্যে একটি। টাইটানিকের দুর্ঘটনা বহু মানুষের প্রাণ কেড়েছিল। তবে ভাগ্যবশত বেঁচেও গিয়েছিলেন কেউ কেউ। সেই বেঁচে যাওয়া সৌভাগ্যবানদের একজনের লেখা একটি […]
শেষ মুহুর্তের প্রস্তুতি, রাজনাথের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদের দেশ ও রাজধানী না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রবিবার (২৭ এপ্রিল) বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিন বাহিনীর সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) অনিল চৌহান। সূত্রের খবর, দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশি […]
মমতার সফরের আগেই বাড়ল অখিল গিরির গুরুত্ব, নয়া পদের দায়িত্ব পেলেন

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগেই রাজনীতিতে গুরুত্ব বাড়ল অখিল গিরি’র। তৃণমূলের কংগ্রেসের তমলুক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে এ বার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ‘মেন্টর’ পদে বসাল রাজ্য সরকার। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে এই পরিবর্তনকে রাজনৈতিক কৌশল বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। অখিল গিরির পাশাপাশি গুরুত্ব […]