জল থই থই পাকিস্তান, বন্যায় ডুবল করতারপুরের গুরুদ্বার, দোষের ভাগী সেই ভারত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একটানা বৃষ্টিতে পাকিস্তানের অবস্থা ভয়াবহ। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা পাকিস্তানের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। ক্ষতি হয়েছে প্রভূত সম্পদের। ভারতের প্রতিবেশী দেশের অবস্থা দুর্বিষহ। ইতিমধ্যেই পাকিস্তানে বন্যায় ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘরবাড়ি ও জনসাধারণের অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে। বন্যা পাকিস্তানের উপর চাপিয়েছে মূল্যবৃদ্ধির বোঝা। এমনিতেই নিজেদের দেউলিয়া দাবি করা পাকিস্তানে মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া। বিদেশী ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীল এই দেশের অর্থনীতি। তার মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবিরাম হুমকি স্বরূপ।

পাকিস্তানের চারটি প্রধান প্রদেশ – খাইবার পাখতুনখোয়া, পঞ্জাব, সিন্ধু এবং বালুচিস্তানের নদীগুলি প্রবলভাবে উত্তাল হয়ে রয়েছে। খাইবার পাখতুন প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পঞ্জাব। প্রকৃতির কোপ যেন ধ্বংস করার প্রতিজ্ঞা করেছে পাকিস্তানের এই প্রদেশকে। পাকিস্তানে বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব রই আদিভূমিক পঞ্জাব। ইতিমধ্যেই পঞ্জাবে উদ্ধার ও ত্রাণ কার্য চালানো হয়েছে। ছয়টি জেলায় সেনাবাহিনীর ইউনিট মোতায়েন করা হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে খাইবার পাখতুনে সীমাহীন ক্ষতির জন্য বন্যা ও ভারী বৃষ্টিপাতকে দায়ী করা হয়েছিল। পঞ্জাবের বন্যা পরিস্থিতির জন্য বৃষ্টিপাত এবং ভারতীয় বাঁধ থেকে জল ছাড়াকে দায়ী করছে শরিফের দেশ।

মঙ্গলবার রাতে পাকিস্তানি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ভারত রাভি নদীর উপর থেইন বাঁধ এবং শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধের সমস্ত গেট খুলে দিয়েছে। পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের পঞ্জাবে দ্রুত ভরাট হওয়া মাধোপুর বাঁধ থেকে জল ছাড়ার পরিকল্পনার বিষয়ে ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানে দুটি বন্যা সতর্কতা জারি করেছে। পাকিস্তানের করতারপুরে অবস্থিত গুরুদ্বার দরবার সাহিব এবং সংশ্লিষ্ট করিডোর রাভি নদীর উপচে পড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রঞ্জিত সাগর বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ার পর রাভি নদীর জলস্তর বেড়েছে। পাকিস্তানি ভ্রমণকারীর অ্যাকাউন্ট ‘ট্র্যাভেল উইথ ওয়াকাস হায়দার’-এর শেয়ার করা ভিজ্যুয়ালে দেখা গিয়েছে যে ঐতিহাসিক গুরুদ্বারটির প্রায় ১০ ফুট বন্যার জলে নিমজ্জিত। গুরুদ্বারের ভেতরেও জল ঢুকেছে। ভেতরে কোথাও কোথাও চার-পাঁচ ফুট, কোথাও বা ছয় ফুট পর্যন্ত জল জমে রয়েছে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত হচ্ছে জৈশ, সচেতন না হলেই বিপদ ভারতের

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

গুজরাত সীমান্তে বিএসএফের হাতে আটক ১৫ পাকিস্তানি মৎস্যজীবী

পাক পুলিশের হাতে গ্রেফতার ইমরান খানের ভাগ্নে

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বৃদ্ধি পাকিস্তানের

পাকিস্তানের বালুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১৩ জঙ্গি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]