নিজস্ব প্রতিনিধিঃ মহিলাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সরকারি স্কিম। যেখানে আপনি দুই বছরের মধ্যেই হয়ে যেতে পারেন লাখপতি। কিন্তু কীভাবে? পোস্ট অফিসের অধীনে ভারত সরকার একটি স্কিম শুরু করেছে। সেখানে টাকা জমালেই ২ বছরের মধ্যে পেয়ে যাবেন লক্ষ লক্ষ টাকা । এই স্কিমটির নাম মহিলা সম্মান সঞ্চয়পত্র। বর্তমানে, এই স্কিমটি ব্যাঙ্ক FD-এর ২ বছরের সুদের হারের চেয়ে বেশি রিটার্ন অফার করছে। এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ হল ৩১ মার্চ ২০২৫ । এই স্কিমে কোন বয়সসীমা নেই, যে কোন ভারতীয় মহিলাই পারবেন এই স্কিমে বিনিয়োগ করতে ।
এই স্কিমে কত টাকা জমা দেওয়া যায় ?
মহিলারা এই স্কিমে সর্বনিম্ন ১, ০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ ,০০ ,০০০ টাকা বিনিয়োগ করতে পারেন ৷ যদি আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলেই পাবেন এই স্কিমের সুবিধা ।
‘মহিলা সম্মান সঞ্চয়পত্র’ স্কিমে কত সুদ পাওয়া যায়?
জমা করা টাকার ৭.৫ % বার্ষিক রিটার্ন পাওয়া যায়। এই স্কিমে বর্তমানে যে সুদ দেওয়া হচ্ছে তা ২ বছরের ব্যাঙ্ক এফডি-র চেয়ে অনেকটাই বেশি। বলা বাহুল্য, SBI –এর দুই বছরের FD তে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.৮০ % এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৩০ %৷ একইভাবে, HDFC ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য ৭ .০০ % এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫০ % সুদ দেওয়া হয় । যা পোস্ট অফিসের চেয়ে অনেক টাই কম ।
‘মহিলা সম্মান সঞ্চয়পত্র’ স্কিমে ২ লাখ টাকা দিলে কত টাকা পাবেন ?
আপনি যদি এই সরকারি স্কিমে ২ ,০০,০০০ বিনিয়োগ করেন, তাহলে হিসাব অনুসারে দু বছরে আপনি পাবেন ৩২ ,০৪৪ টাকা সুদ পাবেন। এইভাবে, আপনি ম্যাচিউরিটিতে পাবেন মোট ২ ,৩২ ,০৪৪ টাকা ।