নিজস্ব প্রতিনিধিঃ প্রত্যেকেই চান তারা যেন তাদের উপার্জন ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারে। সেইজন্য বিভিন্ন জায়গায় তারা বিনিয়োগ করে থাকেন। এইক্ষেত্রে বিনিয়োগের সেরা মাধ্যম হল পোস্ট অফিস। সেখানে হাজার হাজার মানুষ টাকা জমিয়ে রাখেন। বলা বাহুল্য, বর্তমানে পোস্ট অফিসে রয়েছে একাধিক স্কিম। এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় হল পোস্ট অফিস রিকারিং ডিপোজিট অর্থাৎ পোস্ট অফিস RD ।
এই স্কিমে কী সুবিধা রয়েছে ?
পোস্ট অফিসের RD-তে মাসে ৫,০০০ টাকা করে জমালে একসঙ্গে পেয়ে যাবেন ৮ লাখ টাকা । শুধু তাই নয় এই স্কিমে বিনিয়োগের পাশাপাশি ঋণ নেওয়ার সুবিধা রয়েছে ।
পোস্ট অফিসের RD স্কিমে কত টাকা সুদ পাওয়া যায় ?
২০২৩ সালে সরকার পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিমে সুদের হার বাড়িয়ে দিয়েছে। এই নতুন হারগুলি অক্টোবর-ডিসেম্বর ২০২৩ ত্রৈমাসিকে প্রযোজ্য। এই স্কিমে বিনিয়োগ কারীরা সুদ পেয়ে থাকেন ৬.৭ শতাংশ । উদাহরণ হিসাবে বলা যায়, আপনি যদি পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে পাঁচ বছরে মোট ৩ লক্ষ টাকা জমাতে পারবেন । এবং এর উপর পাবেন ৬.৭ শতাংশ হারে সুদ। অর্থাৎ ৫৬ ,৮৩০ টাকা । আর তাতেই পাঁচ বছরে আপনার মোট টাকা বেড়ে দাঁড়াবে ৩,৫৬ ,৮৩০ টাকা।
উল্লেখ্য, আপনি যেকোনো নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কিমের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এটিতে ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। পোস্ট অফিস RD-এর ম্যাচুরিটি পিরিয়ড হল পাঁচ বছর, কিন্তু আপনি যদি এই মেয়াদ শেষ হওয়ার আগে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন ।