Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিনের দেশের একাধিক রাজ্যে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। একইসঙ্গে দুটি রাজ্যে ভারী তুষারপাতেরও সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে দেশে আবারো ঘূর্ণিঝড়(Cyclone) আঘাত আনতে তৈরি হচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত গোটা দেশের ২০টির বেশি রাজ্যে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা […]

মেদিনীপুর লোকসভার ৭টি বিধানসভা এলাকায় শুরু হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভা এলাকায় উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। রবিবার সাংসদ জুন মালিয়া(MP Jun Malia) মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের দেখতে যান। সেখান থেকে ফিরে মেদিনীপুর সার্কিট হাউসে উন্নয়ন মূলক প্রকল্পের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েতিনি জানান […]

অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় বাস কন্ডাক্টরের হাতে মার খেলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার

নিজস্ব প্রতিনিধিঃ একাধিকবার গণপরিহন পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই আবহে এবার উঠে এল চাঞ্চল্যকর ঘটনা। বাস কন্ডাক্টরকে অতিরিক্ত ১০  টাকা না দেওয়ায় মার খেতে হল অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ৭৫ বছরের আরএল মীনাকে। এমনই ঘটনা ঘটেছে জয়পুরে । পুলিশ সূত্রে খবর, আরএল মীনার আগ্রা রোডের কানোটা বাসস্ট্যান্ডে নামার কথা ছিল। কিন্তু বাস কন্ডাক্টর স্টপেজের নাম […]

বাংলাদেশে ফের সেনার বিশেষ ক্ষমতা বাড়ল ৬০ দিন, মিলল গুলি চালানোর অধিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গদি আঁকড়ে রাখতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ ক্ষমতা ফের একবার বাড়াল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আজ রবিবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানোর কথা জানানো হয়েছে। অর্থা‍ৎ আরও ৬০ দিন রাজপথে থাকার বিশেষ অধিকার পেল সেনা, নৌ ও বিমান […]

দেড় মাস বন্ধ থাকছে হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা!

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দেড়মাস বন্ধ থাকতে চলেছে সম্পূর্ণ মেট্রো পরিষেবা। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)।  এরফলে  যাত্রীদের জন্য একটি বড় অসুবিধার কারণ হতে পারে। বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ। এবার পালা হাওড়া থেকে এসপ্ল্যানেড […]

দত্তপুকুরে জাল শংসাপত্র বানিয়ে ডেরা, দুই বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি,বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থেকে গ্রেফতার দুই বাংলাদেশি যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বারাসত জেলা আদালত । দত্তপুকুর থানা এলাকা থেকে দুজন ব্যক্তিকে গ্রেফতার করে দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ। দুজন ব্যক্তির নাম নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলাম। অভিযুক্ত দুজন ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে। জাল সার্টিফিকেট তৈরি করে […]

তরুণ নরেনের কণ্ঠে যে গান শুনে ভাবসমাধিস্থ হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের সম্পর্ক ছিল চিরন্তন। প্রথম সাক্ষাতেই ঠাকুর নরেন্দ্রনাথকে বলেছিলেন, “এত দেরি করে আসতে হয়? তোর কি মায়া দয়া নেই ? কোথায় ছিলি এতদিন ? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেয়ে আছি তোর পথ পানে। কি করে আমায় ভুলে ছিলি ?” কারণ, ঠাকুর তো এসেছিলেন […]

নবদ্বীপে দেশি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেল পুলিশ,ধৃত ১

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: দেশি অস্ত্র তৈরির বেআইনি কারখানার হদিস। ঘটনাস্থল থেকে উদ্ধার দেশীয় পিস্তল তৈরির সরঞ্জাম, গ্রেফতার এক। ঘটনাটি নদিয়া জেলার নবদ্বীপ থানার (Nabwadip P.S.)মাঝেরচর এলাকার। জানা যায়, মাঝেরচর মহিশুরা এলাকার অভিযুক্ত সেঞ্জু শেখ দীর্ঘদিন ধরেই দেশীয় পিস্তল তৈরির কাজে যুক্ত ছিল। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে তার বাড়িতে হানা দেয় নবদ্বীপ থানার পুলিশ। […]

আইপিএল কবে শুরু জানিয়ে দিল বোর্ড, ফাইনাল কবে, তাও প্রকাশ্যে

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএল।  ফাইনাল হবে ২৫ মে।  রবিবার বিসিসিআইয়ের  সঙ্গে বৈঠকের পর   একথা জানিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সহ-সভাপতি রাজীব শুক্লা । তবে কোথায়  অনুষ্ঠিত হবে আইপিএলের প্রথম ম্যাচ তা এখন জানা যায়নি । রাজীব শুক্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বৈঠকে একটাই বড় ইস্যু ছিল কোষাধ্যক্ষ ও […]

ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলের বেলপাহাড়িতে, ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আবারও নতুন করে বাঘের আতঙ্ক জঙ্গলমহলের ঝাড়গ্রামে। রবিবার সকাল সাড়ে ন’টার সময় বাঘ দেখতে পান স্থানীয় মানুষ। ঘটনা বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি(Bashpahari) অঞ্চলের মানিয়াডি জঙ্গলে(Maniadi Forest)। ঐ সময় গ্রামের বেশ কয়েকজন যুবক জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করছিল জঙ্গলে। তাদের পাশ দিয়ে পার হয়ে যায় ঐ বাঘটি। তখনই তারা আতঙ্কিত হয়ে গ্রামে ফিরে আসেন। বিষয়টি […]

কসবা কাণ্ডে বড় সাফল্য, দুবাই থেকে কলকাতায় ফিরতেই গ্রেফতার অভিযুক্ত আদিল

নিজস্ব প্রতিনিধিঃ কসবাকাণ্ডে এবার নয়া মোড়। পুলিশের হাতে আটক এক অন্যতম অভিযুক্ত। দুবাই থেকে ফিরতেই কলকাতা বিমানবন্দর থেকে আদিল হোসেন নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে তোলা হয়েছে আদালতে। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ […]

দিল্লিকে লাল চোখ ঢাকার, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরেই সন্মুখসমরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। চোরাকারবারি আর জঙ্গিদের প্রবেশ উন্মুক্ত রাখতে একাধিক জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জওয়ানরা। রবিবার (১২ জানুয়ারি) সকালেই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা রাজাকার বাহিনীর শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার দিয়েছিলেন, […]

স্মার্টফোনের আবদারই হল কাল, ছেলের আত্মহত্যার ২৪ ঘন্টার মধ্যেই আত্মঘাতী বাবা

নিজস্ব প্রতিনিধিঃ পরিবারে আর্থিক অনটন। তাই ছেলেকে স্মার্ট ফোন কিনে দিতে পারেনি বাবা। সেইকারণে রাগের বসে আত্মহত্যা করে ১৬ বছরের কিশোর। আর ছেলের মৃত্যুর ২৪ ঘণ্টা পর আত্মঘাতী হলেন বাবা। এমনই বেদনাদায়ক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। সেখানকার দশম শ্রেণীর এক পড়ুয়া বাবার কাছে আবদার করেছিল স্মার্ট ফোনের। কিন্তু বাবা তাঁকে সেটি কিনে না দেওয়ায় সে আত্মহত্যা […]

‘পারলে কম কাজ করুন, …’, ৯০ ঘন্টা কাজ নিয়ে কটাক্ষ এইচসিএলের প্রাক্তন সিইও’র

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহে ৯০ ঘন্টা কাজের কথা বলে কার্যত ভিমরুলের চাকে ঢিল ছুড়েছেন লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যন। শিল্প সংস্থার কর্ণধার থেকে বলিউড অভিনেত্রী, নেটা নাগরিক থেকে সমাজপ্রভাবীরা চোখা-চোখা বাক্যবাণে বিঁধছেন তাঁকে। শনিবারই সপ্তাহে ৯০ ঘন্টা কর্মদিবস নিয়ে মুখ খুলে এল অ্যান্ড টি’র চেয়ারম্যানকে কটাক্ষ করেছিলেন দেশের শীর্ষ শিল্পপতি তথা মাহিন্দ্রা […]

কচুরি তো খেয়েছেন, কিন্তু কড়াইশুটির পুর ভরা পিঠে চেখে দেখেছেন?

শীতকালে কড়াইশুটির কচুরি খাওয়া আলাদাই আবেগ বাঙালির কাছে। কিন্তু জানেন কি, শুধু কড়াইশুটির কচুরি নয়, কড়াইশুটির পুর ভরা পিঠেও করা যায়।

মালদায় নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণসভায় এক মঞ্চে শাসক – বিরোধী

নিজস্ব প্রতিনিধি, মালদা: নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণসভায় এক মঞ্চে শাসক – বিরোধী। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে দুলাল সরকারকে স্মরণ করল শাসক- বিরোধির নেতা – নেত্রী এবং মন্ত্রীরা। রবিবার মালদা শহরের পল্লীশ্রী ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস(Malda District Trinomool Congress) কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। আর এই মঞ্চেই […]

ফারাক্কার গঙ্গা ঘাট থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ

নিজস্ব প্রতিনিধি,মালদা: ট্রেনে করে কলেজ যাওয়ার পথে বেরিয়ে দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর ফারাক্কার(Farakka) গঙ্গা ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ। আত্মহত্যা নাকি খুন উঠছে প্রশ্ন? কান্নায় ভেঙে পড়েছে পরিবার।দীর্ঘ আটদিন নিখোঁজ থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা মৃতদেহ। ফোনে অচেনা নাম্বার থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ […]

ঋতুস্রাবের অসহ্য যন্ত্রণা লুকিয়ে কাঁপতে কাঁপতে শুটিংয়ে হাজির দক্ষিণী নায়িকা নিত্যা মেনেন, তার পর….

সাইকোর নির্মাতা মাইস্কিনের সঙ্গে কাজ করা খুবই দুর্ভাগ্যজনক। শুটিংয়ের প্রথমদিনেই আমার পিরিয়ডস হয়েছিল। প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল আমার।

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ বারাসত হাসপাতালের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি,বারাসত: শনিবার সকালে, বারাসাত প্রতাপাদিত্য রোডের বাসিন্দা মঞ্জুলা দেব (৬২) তার তিন তলা বাড়ির ছাদের উপর থেকে পড়ে যান। পরিবারের লোকজনেরা তৎক্ষণাৎ তাঁকে বারাসত মেডিকেল কলেজে নিয়ে আসলে, মহিলা সার্জিক্যাল বিভাগে ভর্তি নিয়ে নেওয়া হয় মঞ্জুলা দেবকে(Manjula Deb)। পরবর্তীতে হাসপাতাল থেকে ওই মহিলার পরিবারকে জানানো হয় মঞ্জুলা দেবীর অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু পরিবারের […]

খড়্গপুর আইআইটির হস্টেলে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

নিজস্ব প্রতিনিধিঃ ফের খড়্গপুর আইআইটিতে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার হস্টেল থেকে তৃতীয় বছরের ছাত্রের দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ। এটা কি খুন নাকি আত্মহত্যা? মৃত্যুর ঘিরে গোটা বিষয়ের তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম শাওন মালিক (২১)। আইআইটি খড়্গপুরের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া। কলেজের হস্টেলেই থাকতেন তিনি। […]

0:00