নিজস্ব প্রতিনিধি : ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও চালু হয়েছিল ডেবিট কার্ড পরিষেবা। কিন্তু সেই কার্ড থআকলেও পরিষেবা পাচ্ছিলেন না গ্রাহকরা। অবশেষে সমস্য়া সমাধান হতে চলেছে। ডাক বিভাগ সূত্রে খবর, এবার থেকে পোস্ট অফিস গুলোতে আবেদন করলেই নতুন এটিএম কার্ড পাওয়া যাবে। এর আগে ডেবিট কার্ডগুলোতে গ্রাহকদের নাম লেখা থাকতো না। এবার থেকে ডেবিট কার্ডের ওপর নাম লেখা থাকবে গ্রাহকদের। পার্সোনালাইজড ডেবিট কার্ড এর উপর গুরুত্ব দিতে চলেছে ডাক বিভাগ।
ডেবিট কার্ড পরিষেবা দিতে গিয়ে দীর্ঘদিন ধরে অকেজ হয়ে পড়ে থাকা এটিএম গুলো সারাই করার কাজ শুরু হয়েছে। অনেকদিন ধরেই এটিএম গুলো পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছিল। এবার সেগুলি সারাই করার কাজ শুরু হয়েছে। এরপরে সাধারণ গ্রাহকরা সুযোগ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় পোস্ট অফিসের এটিএম পরিষেবার খরচ বেশ কিছুটা কম।। তবে এর জনপ্রিয় তা যথেষ্ট। বিগত কয়েক মাসে বেশ কয়েকজনের এটিএম কার্ডের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, কিন্তু ডাকঘরে গিয়ে কথা বলে সেই সমস্যার সমাধান হয়নি। নতুন কার্ড না থাকার কারণেই গ্রাহকদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্মীরা
উল্লেখ্য, এর আগে যে কার্ডগুলো দেওয়া হয়েছে, সেগুলো সাধারণ কার্ড ছিল। এবার পার্সোনালাইজড কার্ড দেওয়ার চেষ্টা চলছে। সেই সময় কার্ডের সুষ্ঠু বণ্টনেও খামতি থেকে গিয়েছিল সেই সময়। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো নিয়ম করে নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে হবে গ্রাহককে। কার্ডের জন্য আবেদন করতে হবে তাঁকে। সেই ফর্মে দেওয়া ঠিকানায় কয়েকদিন পর পৌঁছে যাবে কার্ড। কয়েকদিন পরে ডাকযোগেই পৌঁছে দেওয়া হবে কার্ডের পিন। এরপর গ্রাহক যে কোনও এটিএম কাউন্টারে গিয়ে কার্ডটি ‘অ্যাক্টিভেট’ বা চালু করতে পারবেন। কার্ডগুলি ব্যাঙ্ক সহ যে কোনও এটিএমে ব্যবহার করা যাবে।