‘শেষবারের মতো জড়িয়ে ধরেছিলাম’, বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভাই

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। তাঁদের মধ্যে একজন রূপল প্যাটেল। ৪৫ বছর বয়সী ওই মহিলা লন্ডনের স্থায়ী বাসিন্দা ছিলেন। ভারতে এসেছিলেন কিছু চিকিৎসার জন্য। নাদিয়াদের উত্তরসান্দা গ্রামে পৈতৃক বাড়ি রূপলের।

গত ১৫ বছর ধরে স্বামী এবং তিন সন্তানের সঙ্গে লন্ডনে বসবাস করেন রূপল প্যাটেলের। ১৩ বছর বয়সী ছেলে এবং ৭ বছর বয়সী দুই যমজ মেয়ের মা রূপল চলে গিয়েছেন সকলকে ফাঁকি দিয়ে। বোনকে হারিয়ে অকূল পাথারে পড়েছেন ভাই পবন প্যাটেল। একে শোক, তার মধ্যে এখনও বোনের দেহ শনাক্ত করা যায়নি- সব মিলিয়ে বিধ্বস্ত হয়ে রয়েছেন তিনি। পবন জানিয়েছেন ইতিমধ্যেই রূপলের স্বামী ও সন্তানেরা ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন।

সংবাদমাধ্যমের সামনে বোনের সঙ্গে কাটানো শেষ কিছু মুহূর্তের কথা ভাগ করে নিয়েছেন পবন। রূপলকে ফ্লাইটে তুলে দিতে পবন বিমানবন্দরে এসেছিলেন। অনেকদিন ভারতে থেকে দেশে স্বামী, সন্তানদের কাছে ফেরার কথা ছিল ব্বোনের। আবার কবে দেখা হবে দু’জনের তার ঠিক নেই। তার মধ্যে রূপল অসুস্থ ছিলেন, তাই তাঁর লাগেজ তুলতে পবন সাহায্য করেছিলেন। তারপর দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। দু’জনেই দু’জনকে বলেছিলেন শরীরের যত্ন নিতে।

এরপর বাড়ি পৌঁছানোর পরপরই পবন শুনতে পান যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ২৪১ জন যাত্রীর মধ্যে রূপলও ছিলেন। পরিবারের কেউ বিশ্বাসই করতে পারছিলেন না এমনটা হতে পারে। অথচ খারাপ চিন্তাটাই তো সবার আগে মনে আসে। রূপলের মৃত্যুর খবর আসতেই পরিবার, গোটা গ্রাম শোকে মূহ্যমান হয়ে পড়ে।

পবন প্যাটেল জানিয়েছেন দেহ শনাক্তকরনের জন্য তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বলা হয়েছে ৭২ ঘন্টা পরে রিপোর্ট আসবে। রূপলের ননদ হিনা প্যাটেল থাকেন ভারতেই। তিনি জানিয়েছেন রূপল ভারতে থাকার সময় তাঁর কাছেই ছিলেন।

ভারতে মৃত্যুমিছিল, লজ্জা হওয়া উচিত, কেন্দ্রকে নিশানা মমতার

বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু

‘ব্ল্যাক বক্সের ডেটা ডিকোড করা হচ্ছে’, দুর্ঘটনার পর প্রথম সাংবাদিক সম্মেলন বিমান পরিবহনমন্ত্রীর

‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

‘আমি এয়ার ইন্ডিয়াকে ২ কোটি টাকা দেব, আমার বাবাকে ফিরিয়ে দিক’- ক্ষোভ উগড়ে দিলেন দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীর মেয়ের

‘আমি সিট সহ নিচে পড়ে গিয়েছিলাম’, বেঁচে থাকার গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী রমেশ বিশ্বাস কুমার

ভগবান কৃষ্ণের মহিমা! ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার অক্ষত ভাগবত গীতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]