নিজস্ব প্রতিনিধিঃ ভগবান কৃষ্ণের মহিমা! ভয়াবহ বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষে থেকে অক্ষত অবস্থায় উদ্ধার পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা। গতকাল আহমেদাবাদ বিমান বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গিয়েছে সবকিছু। কিন্তু অলৌকিকভাবে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা একেবারে অক্ষত রয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে ভগবান অবিশ্বাসী মানুষও তাজ্জব হয়ে গিয়েছেন। আহমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় তোলপাড় গোটা দেশ। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার কয়েক সেকেন্ডের মাথায় ৬২৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বোয়িং লন্ডনগামী বিমান। আহমেদাবাদের মেঘনানী নগরে বসতি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মেডিক্যাল কলেজ হোস্টেলের নির্মাণাধীন বহুতল ভবনে ভেঙে পড়ে বিমানটি। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ হয়।
১২ জন ক্রু সদস্য এবং ২৩০ জন যাত্রীকে নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। কিন্তু তাঁদের মাত্র একজন বেঁচে আছেন এখন। যিনি বিপদ বুঝেই বিমান থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পান, বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাকিদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে। বিমানে থাকা সকলের মালপত্র সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। পাশাপাশি সিটবেল্ট পরা অবস্থায় ঝলসানো দেহ উদ্ধার করা হচ্ছে। মৃতদের মধ্যে রয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। তাঁর দেহ এখনও পাওয়া যায়নি। DNA পরীক্ষার মাধ্যমে মৃতদের দেহ শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। তবে আশ্চর্যজনক বিষয় হল, ভয়াবহ বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ থেকে একেবারে অক্ষত অবস্থায় পাওয়া গেল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষের মধ্যে
ভগবত গীতার অক্ষত পৃষ্ঠাগুলি একেবারে সতেজ রয়েছে, একজন ব্যক্তি তা প্রদর্শন করছেন। যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে, কী করে এমনটা সম্ভব! সবকিছুর সঙ্গে শ্রীমদ্ভাগবত গীতার বইটাও পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অলৌকিকভাবে সেটি রক্ষা পায়।
विमान में एक यात्री भागवत गीता लेकर सफर कर रहे थे
भगवत गीता बिल्कुल सही सलामत प्लेन के मलबे में मिला है#AhmedabadPlaneCrash #Gujarat #GujaratPlaneCrash #AirIndiaPlaneCrash
#AirIndiaFlightCrashManaged By – Team pic.twitter.com/Jo0iW352jy
— Manish Kasyap Son Of Bihar (@ManishKasyapsob) June 13, 2025
গতকাল বিমান দুর্ঘটনায় বিশ্বশ কুমার রমেশ নামে কেবল একজন যাত্রী বেঁচে গিয়েছেন। যিনি বিমানের ১১এ তে বসেছিলেন। জরুরি বহির্গমনের কাছে থাকায় তিনি পালিয়ে বাঁচেন। তবে কী কারণে ১১ বছরের পুরোনো বিমানটি ভেঙে পড়ল তা জানতে দুর্ঘটনা তদন্ত ব্যুরো (AAIB) তদন্ত শুরু করেছে। এদিকে মার্কিন পরিবহন সচিব শন ডাফি উল্লেখ করেছেন যে, বোয়িং ৭৮৭-৮ সম্পর্কে বর্তমানে কোনও নিরাপত্তা উদ্বেগ নেই। এই ঘটনায় লন্ডনের একটি হিন্দু মন্দিরে প্রায় ১০০ জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করেছেন। যেখানে যোগবিবেকদাস স্বামী, মৃত এবং শোকাহত আত্মীয়দের জন্য প্রার্থনার গুরুত্ব তুলে ধরেছেন। এই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ব্রিটিশ জুটি ফিওঙ্গাল এবং জেমি গ্রিনল-মিক। যাঁরা ইংল্যান্ডে ফিরে যাওয়ার যাত্রা এবং বিমানে ওঠার আগে তাদের পূর্ববর্তী ভারত সফরের একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন।