‘সংস্থার ইতিহাসে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন’, কর্মীদের চিঠি টাটা চেয়ারম্যানের

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ২০২১ সালে দরপত্র ক্রয়ের পর ২০২২ সালে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করে টাটা গোষ্ঠী। তারপর থেকে বিমান দুর্ঘটনা প্রায় হয়নি। ২০২৫ সালে হল। আর যা হল তা মারাত্মক।  আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় বৃহস্পতিবার কেবল বিমানটিই নয়, বহু মানুষের স্বপ্ন ভেঙে চূরমার হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় সব মিলিয়ে ২৬৫ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার পর এই প্রথম মুখ খুললেন টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন।

তিনি নিজ গোষ্ঠীর কর্মীদের কাছে একটি চিঠি লিখেছেন। তাতে ১২ জুনকে “টাটা গোষ্ঠীর ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনগুলির মধ্যে একটি” বলে অভিহিত করেছেন। নটরাজন লিখেছেন, “গতকাল যা ঘটেছে তা ব্যাখ্যাতীত। আমরা মর্মাহত ও শোকাহত। একজন মানুষকে হারানো হল ট্র্যাজেডি, কিন্তু একসঙ্গে এত জনের মৃত্যু ধারণাতীত। এটি টাটা গ্রুপের ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনগুলির মধ্যে একটি।”

তিনি আরও বলেন যে, গত ২৪ ঘন্টায় ভারত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তকারী একাধিক দল আহমেদাবাদে পৌঁছেছে। নটরাজন আশ্বাস দিয়েছেন যে, টাটা তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করবে এবং ফলাফল সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছ থাকবে। তাঁর কথায়, “তথ্য যাচাই করার পর, এই দুর্ঘটনা কীভাবে ঘটেছে সে সম্পর্কে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখব। বহু মানুষের আস্থাভাজন একটি গোষ্ঠী হিসেবে, যখন আমরা এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নিই, তখন এর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল। সেখানে কোনও আপোস করা হয়নি।”

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171 বিধ্বস্ত হয়। বিশাল বোয়িং 787-8 ড্রিমলাইনারটি আবাসিক এলাকার একটি মেডিক্যাল কলেজ হোস্টেলে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ে। তারপরেই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ১৬৯ জন ভারতীয় এবং ৫৩ জন ব্রিটিশ নাগরিক সহ ২৩০ জন যাত্রী ছিলেন। দুই পাইলটকে নিয়ে ১২ জন ছিলেন ক্রু সদস্য। এই বিমান দুর্ঘটনায় কার্যত অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন রমেশ বিশ্বাস কুমার নামে এক ব্যক্তি। বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়ায় আশপাশের আরও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই দুর্মাঘটনায় মৃতের সংখ্যা ২৬৫। গিয়েছে মেডিক্যাল হোস্টেলের কয়েকজন ডাক্তারি পড়ুয়া।

১৯৩২ সালে অবিভক্ত ভারতে ‘টাটা এয়ারলাইনস’ চালু করেছিলেন শিল্পপতি জে আর ডি টাটা। সেই বছর ১৭ অক্টোবর করাচি থেকে চিঠিপত্র নিয়ে তিনি স্বয়ং মুম্বই হয়ে চেন্নাই উড়ে যান। এর ছয় বছরের মধ্যে আকাশে ওড়ে টাটা এয়ারলাইনসের প্রথম যাত্রীবাহী বিমান। কয়েক বছরের মধ্যেই নামবদল হয়ে হয় এয়ার ইন্ডিয়া। যদিও পরে তা ভারত সরকার নিয়ে নেয়।

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ভারতে মৃত্যুমিছিল, লজ্জা হওয়া উচিত, কেন্দ্রকে নিশানা মমতার

বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু

‘ব্ল্যাক বক্সের ডেটা ডিকোড করা হচ্ছে’, দুর্ঘটনার পর প্রথম সাংবাদিক সম্মেলন বিমান পরিবহনমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা পরীক্ষা করা হবে, এল ডিজিসিএর কড়া নির্দেশ

‘আমি এয়ার ইন্ডিয়াকে ২ কোটি টাকা দেব, আমার বাবাকে ফিরিয়ে দিক’- ক্ষোভ উগড়ে দিলেন দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীর মেয়ের

‘আমি সিট সহ নিচে পড়ে গিয়েছিলাম’, বেঁচে থাকার গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী রমেশ বিশ্বাস কুমার

‘শেষবারের মতো জড়িয়ে ধরেছিলাম’, বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]