‘আমি অন্যের, ছোঁয়ার চেষ্টা করলে বিষ খাব’, ফুলশয্যার রাতে বরকে হুমকি  নববধূর

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের বেরিলি জেলার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এক যুবক বিয়ে করেছিলেন। চোখে কত স্বপ্ন, মনে কত আশা। কিন্তু বিয়ের পর প্রথম রাতটিই যুবকের জীবনে এল দুঃস্বপ্নের মতো। ফুলসজ্জার রাতে স্বামী যখন স্ত্রীর সঙ্গে মধুর আলাপে আগ্রহী তখন স্ত্রী এমন কিছু বলল যা শুনে স্বামীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তড়িঘড়ি থানায় ছুটলেন যুবক, গিয়ে জানালেন সবটা। ঘটনাটি বেরিলির বড়দারি থানা এলাকার।

ওই যুবক পুলিশকে জানিয়েছেন যে, ২০২৫ সালের জানুয়ারিতে তাঁর বিয়ে হয়। বিয়ের পর যখন তিনি প্রথমবার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন তখন স্ত্রী তাঁকে দূরে থাকতে বলে। এমনকি হুমকি দেয় যুবক যদি জোর করে তাহলে সে বিষ খাবে। এরপর যুবক যখন স্ত্রীকে এই ব্যবহারের কারণ জিজ্ঞাসা করেন তখন স্ত্রী জানায় সে অন্য কারও বাগদত্তা। শুধুমাত্র পরিবারের চাপে সে যুবককে বিয়ে করতে বাধ্য হয়েছে।

যুবকের অভিযোগ, স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা যুবককে মানসিকভাবে নির্যাতন করছিলেন। কখনও স্ত্রী নিজে আত্মহত্যার হুমকি দিতো, আবার কখনও যুবকের বাবার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে পুলিশের কাছে যাওয়ার মতো ভয় দেখাতো। বিয়ের পর থেকেই যুবকের বাড়িতে অশান্তি চলছে। হার্টের পেশেন্ট মা ছেলের এই ওবস্থা দেখে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। যুবকের বক্তব্য তিনি বেশ কয়েকবার এই সমস্যা সমাধানের চেষ্টা করেছেন, কিন্তু স্ত্রী বা তার পরিবারের কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া আসেনি।

অবশেষে বাধ্য হয়ে বেরিলির ওই যুবক বড়দারি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ যুবকের স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে এসপি সিটি মানস পারিক বলেন, “বড়দারি থানায় এমন একটি মামলা এসেছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের পর যা কিছু তথ্য উঠে আসবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

নিজের হাতে সিঁদুর মুছে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

দুটি লাড্ডু নিয়ে গোলমাল, দুষ্কৃতীদের হাতে নিগৃহীত মন্দিরের পুরোহিত ও তাঁর বাবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]