শ্রেয়স ব্যর্থ, পঞ্জাবের জয়রথ থামাল সঞ্জুর রাজস্থান

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার। আর অধিনায়ক ব্যর্থ হতেই থমকে দাঁড়াল পঞ্জাব কিংসের জয়রথ। শনিবার (৫ এপ্রিল) রাতে ঘরের মাঠে সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে হারল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে যশস্বী জয়সোয়াল ও রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটিংযের সুবাদ চার উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। […]
স্বামীর বাড়িতে প্রবেশের দাবিতে ধর্নায় বসলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি,তপন: স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসলেন স্ত্রী৷ শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার তপন থানার মাঝিখন্ডায় (Majhidanga) ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্বামীর বাড়ি বন্ধ থাকায় অবশেষে স্ত্রী তপন থানার (Tapan P.S.) দ্বারস্থ হন। বছর তিনেক আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন। গতকাল স্ত্রী বালুরঘাট (Balurghat)আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো। […]
রামনবমীতে অশান্তি রুখতে আকাশপথে নজরদারি চালাবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি: রামনবমী নিয়ে এবার কড়া পুলিশ। এর পাশাপাশি রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। দায়িত্বে থাকছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা)(ADG Law And Order) জাভেদ শামিম । নবান্নে বসে গোটা রাজ্যের পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন পুলিশকর্তারা। রাজভবনে ও খোলা হচ্ছে পিস রুম(Peace Room)। রবিবার সারাদিন পুলিশকে ডিউটি করতে হবে। যতক্ষণ না […]
যশস্বী-রিয়ানের দাপুটে ব্যাটিংয়ে পঞ্জাবকে ২০৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: যশস্বী জয়সোয়াল ও রিয়ান পরাগের ঝোড়ো ইনিংসের সুবাদে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল রাজস্থান রয়্যালস। শনিবার (৫ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ২০৫ রান তুললেন সঞ্জু স্যামসনরা। রাজস্থান সমর্থকদের কাছে সবচেয়ে স্বস্তির বিষয় হল, চলতি আইপিএলে খরা কাটিয়ে অবশেষে বড় রানের মুখ দেখলেন যশস্বী জয়সোয়াল। তিনি […]
ট্যাংরায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা ও মারামারি, মৃত ১, আটক ২

নিজস্ব প্রতিনিধি : পার্কিং নিয়ে সামান্য বচসা থেকে হাতাহাতি। নিমেষের মধ্যে সেটাই হয়ে উঠল প্রাণঘাতী। শনিবার বিকেলে এক ব্যক্তির মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব কলকাতার ট্যাংরার মথুরবাবু লেন(Mathu Babu Lane) এলাকায়। ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে তাঁরা কারা, কী তাঁদের পরিচয়, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। […]
মোল্লা ইউনূসের ‘অবৈধ’ সরকারের হাতে হাসিনাকে তুলে দেবে না দিল্লি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশের তদারকি সরকারের হাতে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে তুলে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে মোদি সরকার। শনিবার (৫ এপ্রিল) বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘বাংলাদেশের তদারকি সরকার যেহেতু রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ এবং মুক্তিযুদ্ধ বিরোধী, তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠালে তাঁর প্রাণনাশের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই বঙ্গবন্ধু কন্যাকে ইউনূস সরকারের জমানায় ফেরত […]
সম্প্রীতির বাংলা, আকবর-সেলিমদের কাঁধে চেপে শ্মশান যাত্রা হিন্দু পুরোহিত বিদ্যাধরের

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রামনবমী। এদিকে সদ্য পাশ হওয়া ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ক্রোধ জমেছে সংখ্যালঘুদের মননে। ফলে চড়চড়িয়ে বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যেই সম্প্রীতির এক অপূর্ব চিত্র দেখাল মালদা। মুসলিম ধর্মাবলম্বীদের কাঁধে চড়ে শেষ যাত্রায় গেলেন এক হিন্দু ব্যক্তি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬২ বছরের বৃদ্ধ বিদ্যাধর ঝাঁ (৬২)–র। এতদিনের সাথীর […]
হাওড়ার সাঁকরাইলে রামনবমীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি,সাঁকরাইল: হাওড়ার সাঁকরাইলে রামনবমীর আগে শনিবার হয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল। তরোয়াল খেলা হয় মিছিলে। শুধু তরোয়াল নয়, ছিল ত্রিশূল থেকে শুরু করে আরো নানা ধরনের ধাতব অস্ত্র। মিছিলে পুরুষ মহিলা সকলের হাতেই ছিল অস্ত্র। উদ্যোক্তাদের স্পষ্ট বক্তব্য হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তাঁরা রাস্তায় নেমেছে। যদি কেউ আক্রমণ করতে আসে তাকে খতম করা […]
দিল্লির কাছেও ধরাশায়ী ধোনিরা, হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ঘরের মাঠে ফের হারের স্বাদ পেতে হল চেন্নাই সুপার কিংসকে। শনিবার (৫ এপ্রিল) চিপকের ঘুর্ণিপিচে দিল্লি ক্যাপিটালসকে ১৮৩ রানে বেঁধে রেখেও জিততে পারলেন না ঋতুরাজ গায়কোয়াড়রা। বরং প্রথম সারির ব্যাটারদের চরম ব্যর্থতায় ১৫৮ রানেই থামতে হল। বিজয় শঙ্কর (অপরাজিত ৬৯) ও মহেন্দ্র সিংহ ধোনি (অপরাজিত ৩০) ছাড়া আর কেউ বড় রান পাননি। […]
রবিবার ঘরে বসে না থেকে রামনবমীতে রাস্তায় নেমে শক্তি দেখান: শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: “স্বরস্বতী পুজোয় শক্তি দেখিয়েছো কাল শক্তি দেখান।” রানাঘাটে রাম নবমীর উদ্বোধনে এসে হুঙ্কার শুভেন্দু অধিকারীর(Subhendu Adhikari)। তার স্পষ্ট দাবি, ঘরে বসে থাকবেন না রবিবার। যেখানেই রামনবমীর মিছিল সংঘটিত হবে সেখানে মহিলারা শঙ্খ নিয়ে উপস্থিত থাকুন। ছেলেরা ধ্বজা নিয়ে মিছিলে অংশগ্রহণ করুন। মোটরসাইকেলে ধ্বজা বাধার নির্দেশ শুভেন্দুর। কপালে তিলক মুখে রামের ধ্বনি নিয়ে […]
ফুটবল স্টেডিয়ামের মাটি খুঁড়তেই চোখ ছানাবড়া খননকারীদের, বেরিয়ে এল ১২৯ কঙ্কাল

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েনার একটি ফুটবল স্টেডিয়াম সংস্কারের সময় উদ্ধার হল একটি গণকবর। জানা গিয়েছেন গণকবরটি রোমান সাম্রাজ্যের সময়ের। এই সমাধিস্থলে কমপক্ষে ১২৯টি কঙ্কাল পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এই কঙ্কালগুলি প্রায় ২,০০০ বছর আগে জার্মান জনজাতির সঙ্গে যুদ্ধে শহিদ হওয়া রোমান সৈনিকদের কবর। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুসারে, গত বছরের অক্টোবরে ভিয়েনার সিমারিংয়ের একটি খেলার মাঠে সংস্কারের […]
‘দয়া করুন’, জেলবন্দি স্বামী-ছেলের মুক্তি চেয়ে পুলিশ অফিসারের পায়ে পড়লেন বৃদ্ধা, তার পর..
নিজস্ব প্রতিনিধি, আলিগড়: গরু চুরির অভিযোগে পুলিশের হাতে পাকড়াও হয়ে জেলে গিয়েছে স্বামী ও ছেলে। আর জেলবন্দি স্বামী ও ছেলের প্রতি যাতে ন্যায়বিচার হয় সেই আকুল আর্তি জানিয়ে এক পুলিশ অফিসারের পা ধরে হাঁপুস নয়নে কাঁদলেন এক বৃদ্ধা। ‘মানবিক’ না হয়ে অমানুষের মতো ওই অসহায় বৃদ্ধাকে ধমকালেন খাকি উর্দিধারী। ওই হৃদয় বিদারক ঘটনার দৃশ্য ইতিমধ্যেই […]
বিয়ের বাজারে আচমকাই উলটপুরাণ, চাহিদা বেড়েছে বেসরকারি চাকরিজীবীর

নিজস্ব প্রতিনিধি: বিয়ের বাজারে দাম বেড়েছে বেসরকারি চাকরিজীবীদের। একসময় এই ক্ষেত্রে কান পাতলেই শোনা যেত ছেলে বা মেয়ে কী সরকারি চাকরি করে? সরকারি চাকরি না করলে তুমি এলিজেবল নও। আর স্কুলের চাকরি হলে তো সোনায় সোহাগা। ১০-৫টার চাকরি, নির্দিষ্ট ছুটি, শিক্ষকের সম্মান। একসঙ্গে জুটে যায় সবকিছুই। কিন্তু দেশের শীর্ষ আদালতের এক রায়ই বদলে দিয়েছে গোটা […]
পরনে লাল জামদানি, সিঁদুর-শাখাপলা, ঘরোয়া সাজেই অন্নপূর্ণার আরাধনা করলেন শুভশ্রী

পরনে লাল ঢাকাই জামদানি, সোনার গহনায় মুড়ে পুজো করলেন শুভশ্রী। তাঁর কয়েকটি ভিডিও এই মূহুর্তে ভাইরাল।
চাকরি হারা প্রায় ৩৫০জন, বসিরহাটে বন্ধের মুখে বিভিন্ন স্কুল ,বিজ্ঞানের শিক্ষক নেই

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবন ব্লকের প্রায় ৩৫০ জন চাকরি হারিয়েছেন । যার ফলে বন্ধের বিভিন্ন স্কুল। একদিকে পরীক্ষা অন্যদিকে বেশিরভাগ শিক্ষক বিজ্ঞানের হওয়ায় পঠন পাঠন একেবারে শিকেয় উঠেছে ।সেই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জ হাই স্কুলে(Hingalganj High School)।যেখানে ১৫ জন শিক্ষক রয়েছেন ।যার মধ্যে ৫ জন শিক্ষক স্কুল থেকে চলে […]
পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচে কে জিতবে? কী ভবিষ্যদ্বাণী AI-এর?

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আইপিএলের ১৮তম ম্যাচে আজ শনিবার (৫ এপ্রিল) রাতে মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস (PBKS) এবং রাজস্থান রয়্যালস (RR)। ম্যাচটি হবে চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে সবার নজর থাকবে দুই অধিনায়ক—শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসনের দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভবিষ্যদ্বাণী করেছে যে এই দুই তারকা ব্যাটসম্যান আজ বড় রান করতে […]
আন্দুলে থার্মোকলের কারখানায় বিধ্বংসী আগুন, অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আন্দুল: হাওড়ার আন্দুলে আলমপুর মোড়ে আন্দুল রোডের পাশে থার্মোকলের থালা বাটি তৈরির কারখানায় ভয়ংকর আগুন লাগে । অগ্নিদগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়। দমকল কর্মীরা এসে ওই শ্রমিকের ঝলসানো দেহ উদ্ধার করে কারখানার ভেতর থেকে।শনিবার বিকাল সোয়া তিনটে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন যায়।সাঁকরাইল এর আলমপুর মোড়ে এক থার্মোকলের কারখানায় ভয়াবহ […]
‘বিনা পয়সায় স্পা ও সে…’, জয়পুরে হোটেলের ডিসপ্লে বোর্ড ঘিরে শোরগোল
নিজস্ব প্রতিনিধি: হোটেলের ডিসপ্লে বোর্ডে খুব স্পষ্ট করে লিখে দেওয়া ‘ফ্রি স্পা অ্যান্ড সেক্স’। অথচ হোটেল মালিক নাকি কিছুই জানেন না। রাজস্থানের উদয়পুর থেকে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে হোটেলের বাইরে একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে লেখা আছে, ‘ফ্রি স্পা এবং সেক্স’। ভিডিওতে উদয়পুরের একটি স্থানীয় সংবাদ চ্যানেল ‘উদয়পুর নিউজ’-এর রিপোর্টারকে ডিসপ্লে বোর্ডটি […]
জন্মদিনে ডাইনির ছবি পোস্ট করে ‘অনুপমা’ খ্যাত রূপালীকে বিঁধলেন সৎ মেয়ে

সবার মাঝে নজর কেড়ে নিল অভিনেত্রীর সৎ মেয়ে এশা বর্মার একটি পোস্ট। যদিও পোস্টটি শেয়ার করেও এখন মুছে ফেলেছেন এশা। পোস্টে সৎ মেয়েকে খলনায়িকা বলে অভিহিত করেছেন এশা।
‘স্যর চিন্তা করছেন কেন, লর্ড তো আছে!’, রোহিতের কথায় হেসে উঠলেন সঞ্জীব গোয়েঙ্কা

নিজস্ব প্রতিনিধি: ‘হাই ভোল্টেজ ’ ম্যাচে শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG) । কিন্তু ম্যাচের পর সবার নজর কেড়েছে রোহিত শর্মার একটি মজার কথা। ম্যাচে না খেললেও, রোহিত তার রসবোধে সবাইকে মাতিয়ে দিয়েছেন। LSG-র মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলে উঠলেন, “স্যর চিন্তা কেন করছেন, যখন লর্ড […]
একা কুম্ভ হয়ে লড়লেন রাহুল, চেন্নাইকে ১৮৪ রানের লক্ষ্য দিল দিল্লি

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চিপকের মন্থর পিচে বুক চিতিয়ে ব্যাট করলেন লোকেশ রাহুল। কার্যত ‘একা কুম্ভ’ হয়ে লড়াই চালালেন চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে। তাঁর ৫০ বলে ৭৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই মুখ রক্ষা হল দিল্লি ক্যাপিটালসের। প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছে দিল্লি। চেন্নাইয়ের হয়ে খলিল আহমেদ ২৫ রানে ২ উইকেট ঝুলিতে পুরেছেন। টসে […]
কলকাতায় রামনবমীর মিছিলে বাধা নয়, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে রামনবমীর মিছিলের প্রস্তুতি পর্ব ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। কাশিপুর থেকে রবীন্দ্রসরণি, পার্ক সার্কাস, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ সর্বত্র পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। শনিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার জানিয়ে দেন ৮০’র থেকে বেশি রামনবমীর মিছিল শহরে করার জন্য কলকাতা পুলিশের কাছে […]