নিজস্ব প্রতিনিধি : বিয়ের পরের দিন সকালে উদ্ধান হল নব দম্পতির লাশ। আতঙ্গে বর-কনের পরিবার। আচমকা এক রাতের মধ্যে কি এমন ঘটল যার জেরে দুজনের লাশ পাওয়া গেল তা নিয়ে ধ্বন্দে পরিবারের লোকজন। কান্নায় ফেটে পড়লেন ছেলের মা। নির্মম এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অযোধ্যায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এই নিয়ে বরের পরিবার জানিয়েছে, অযোধ্যায় ধুমধাম করে বিয় হয় তাদের ছেলের। রবিবার ছিল রিসেপশন। তার জন্য সকাল বেলায় সবজি বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন পরিবারের ছেলেরা। এদিকে বাড়ির মেয়েরা এদিন ঘুম থেকে উঠে যে যার মত কাজ করতে শুরু করেন। কিন্তু সকাল ৭ টা বেজে গেলেও ঘুম থেকে ওঠে নি নব বর-কনে।এমনকী ডাকাডাকি করেও কোন সাড়া মেলে নি। এতে আরও সন্দেহ বাড়ে বাড়ির লোকজনদের। শেষ পর্যন্ত ছেলেদের ডেকে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখা যায় কনের লাশ পড়ে আছে বিছানায়।অন্যদিকে ছেলে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছিল।দুজনকেই তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে আচমকা এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্তে নেমেছে গোয়েন্দারা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই খুনের আসল কারণ জানা যাবে।
তথ্য অনুযায়ী, ৭ই মার্চ তাদের দুজনেরই বিয়ে হয়। শনিবারই কনে শ্বশুড়বাড়িতে আসে। রবিবার ছিল তাদের রিসেপশন। যার প্রস্তুতি চলছিল। ঘর ভর্তি লোকজন। তাদের রিসেপশন নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল।