Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়ের আনন্দে মাঠেই ডান্ডিয়া নাচে মাতলেন রোহিত-বিরাট

নিজস্ব প্রতিনিধি, দুবাই: দীর্ঘ ১২ বছর অপেক্ষার অবসান ঘটেছে। রবিবার (৯ মার্চ) দুবাইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। আর ওই জয়ের পরেই ড্রেসিংরুম থেকে দৌড়ে সোজা মাঠে নেমে শিশুদের মতো আনন্দে মেতে উঠলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় দলের দুই সিনিয়র সদস্য মাঠেই মেতে উঠলেন ডান্ডিয়ায়। আর […]

‘ভারতীয়দের জন্য অসাধারণ গর্বের একটি সন্ধ্যা’, রোহিতদের জয়ে উচ্ছ্বসিত মমতা

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর বাদে ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে  নিউজিল্যান্ডকে এক ওভার হাতে রেখেই চচার উইকেটে হারিয়েছেন রোহিত শর্মারা। আর ওই জয়ের জন্য রোহিত ব্রিগেডকে অভিন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইনাল খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাতে […]

প্রতীক্ষার শেষ, ১২ বছর বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় রোহিতদের

নিজস্ব প্রতিনিধি, দুবাই: প্রতীক্ষার অবসান। দীর্ঘ ১২ বছর বাদে নিউজিল্যান্ডকে উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। তাও অপরাজিতভাবে। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছিল কিউইরা। জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ৬ বল বাকি থাকতেই হাতে চার  উইকেট নিয়ে জয়ের […]

ব্যাট হাতে ব্যর্থ কোহলি, তিন রেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া

নিজস্ব প্রতিনিধি, দুবাই: একেই বোধহয় বলে ‘তীরে এসে তরী ডোবা’। গোটা প্রতিযোগিতায় ভাল খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমে মিচেল ব্রেসওয়েলের বলে মাত্র এক রান করেই সাজঘরে ফিরলেন ভারতের তারকা ক্রিকেটার। দ্বিতীয় বলেই ফিরে গেলেন। আর সেই সঙ্গে হাতছাড়া করলেন তিন রেকর্ড গড়ার সুযোগ। ভবিষ্যতে হয়ত […]

নিউ বারাকপুর পুরসভা ফুটবল অ্যাকাডেমির জোরকদমে প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর: অনুর্ধ ১৪ নর্থ জোন – এ গ্রুপে নার্সারি ফুটবল টুর্নামেন্টে নিউ বারাকপুর পুরসভা(New Barrackpore Municipality) ফুটবল অ্যাকাডেমির আবাসিক শিবিরে জোরকদমে প্রশিক্ষণ শুরু।চলতি মরশুমে মার্চের শেষে শুরু হতে চলেছে আইএফএ অনুর্ধ ১৪ নার্সারি ফুটবল টুর্নামেন্ট। নর্থ জোনে এ গ্রুপে খেলবে নিউ বারাকপুর পুরসভা ফুটবল অ্যাকাডেমি কোচিং সেন্টার(Football Academy Coaching Center)। আচার্য প্রফুল্ল চন্দ্র […]

হোয়াইট হাউসে ‘আত্মঘাতী’ হামলার চেষ্টা ব্যর্থ, ট্রাম্পের নিরাপত্তারক্ষীর গুলিতে জখম দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করে দিল সিক্রেট সার্ভিস। ওই হামলাকারীকে সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে আহত হয়ে এক হাসপাতালে ভর্তি। যদিও তার শারীরিক আবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনার সময়ে হোয়াইট হাউসে ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন ফ্লোরিডার ছিলেন। সম্ভাব্য […]

বীরভূমে মাত্র ৪ জন ‘ভুতুড়ে’ ভোটারের সন্ধান মিলেছে: অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিনিধি ,বীরভূম ও মুর্শিদাবাদ: ভুয়ো ভোটার ধরতে বীরভূম জেলার সমীক্ষা করে মাত্র চারজন পাওয়া গিয়েছে। সেই সমীক্ষা শেষ হয়েছে। এই বিষয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের। বোলপুরে জেলার তৃণমূল কার্যালয়ে তৃণমূল নেতৃত্বের বৈঠক হয় এই প্রসঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই জেলা জুড়ে […]

হোলিতে দারুণ পদ, কই মাছে কমলালেবুর ছোঁয়া! তেল-ঝালে মিশে একাকার

নিজস্ব প্রতিনিধি : কথাতেই আছে ‘মাছে-ভাতে বাঙালি’। ভারত হল নদীমাতৃক দেশ। তাই তো বাঙালীদের মাছের প্রতি এত ভালবাসা।মৎস ছাড়া পাত যে একেবারে অসম্পূর্ণ। সামনেই আসছে দোল। কী বানাবেন ভাবছেন ? দোলের আগে একবার ডেমো দিন। ঘরে বসেই সহজেই বানিয়ে নিন ‘কমলা কই।’ নাম শুনে ভিরমি খেলেন তো ? হ্যাঁ কমলা কই।কইয়ের সঙ্গে থাকবে কমলালবেুর ছোঁয়া।তেল-ঝাল […]

মালদায় ভুয়ো অস্ত্রোপচারের রিপোর্ট বানিয়ে স্বাস্থ্যসাথীতে ‘ক্লেইম’, পড়ল ধরা

নিজস্ব প্রতিনিধি, মালদা: ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল । স্বাস্থ্যসাথীতে ‘ক্লেইম’ করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও । অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র । ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন ।অভিযোগ, মানিকচকের(Manickchak) ভূতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা […]

ঘূর্ণির ফাঁদে পড়ে হাঁসফাঁস দশা কিউইদের, শিরোপা জিততে রোহিতদের চাই ২৫২ রান

নিজস্ব প্রতিনিধি: ভারতীয়দের ক্যাচ মিসের প্রদর্শনী সত্বেও বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবদের ঘূর্ণির ফাঁদে পড়ে বড় রানের ইনিংস দাঁড় করাতে পারল না নিউজিল্যান্ড। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছেন মিচেল স্যান্টনাররা। ড্যারিল মিচেল (৬৩) ও মিচেল ব্রেসওয়েল (অপরাজিত ৫৩)ছাড়া […]

পুরোপুরি ‘বিপদমুক্ত’ নন, হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য

নিজস্ব প্রতিনিধি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত।আপাতত ১৫ দিন বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলও উপাচার্য এখনও সংকটমুক্ত নন বলেই জানা গিয়েছে। ১৫ দিনে তাঁকে বাড়িতে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। কোনভাবেই মানসিক চাপ নেওয়া যাবে না। আপাতত কারও সঙ্গে দেখা সাক্ষাৎ বা কোনও বৈঠক না করার পরামর্শ […]

৮ বছর পরে অবশেষে গ্রেফতার SI অমিতাভ মালিক খুনের মূল অভিযুক্ত

২০১৭ সালে দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের হিংসাত্মক আক্রমণ চলাকালীন তাঁর ডেরায় রেড করতে গিয়ে গুরুংবাহিনীর গুলিবর্ষণে নিহত হন সাব ইন্সপেক্টর অমিতাভ মালিক

নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রাথমিক শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর বাজার এলাকার বৃন্দাবন বিশ্বাস নামে এক প্রাথমিক স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল নাবালিকা। তারপর তাকে একা পেয়ে ধর্ষণ(Rape) করার চেষ্টা করে ওই শিক্ষক এমনটাই অভিযোগ। এরপর কোনোরকমে ওই নাবালিকা বাড়িতে পালিয়ে এসে পরিবারকে সবটা জানায় এবং ওই নাবালিকা আরও জানায় কিছুদিনের আগে ২৯. ০৯.২০২৪ তারিখে ঝাড়খন্ডে […]

নাবালিকা মেয়ের নগ্ন ভিডিয়ো ধারণ, ধর্ষণের চেষ্টা, পুলিশের জালে সৎ বাবা

নিজস্ব প্রতিনিধি :নারীদিবসের রেশ না কাটতেই ফের ধর্ষণের অভিযোগ নিজের বাবার বিরুদ্ধে। নাবালিকা মেয়ের নগ্ন ভিডিয়ো ধারণ করে প্রথমে ব্ল্যাকমেলিং।পরে ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি। মেয়েক ধর্ষণের চেষ্টার অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে। নির্মম এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়।ইতিমধ্যেই নাবালিকার ৪০ বছর বয়সী বাবাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও […]

বড়ঞার দু’ বারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক হাত শিবির ছেড়ে সামিল তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি,বড়ঞা: না থাকলেন অনুব্রত মণ্ডল। না থাকলেন জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ঞার ২ বারের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক তৃণমূলে যোগ দিল অপূর্ব সরকারের হাত ধরে। জল্পনার অবসান ঘটিয়ে রবিবার (৯ মার্চ) জাতীয় কংগ্রেস ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বড়ঞার প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক। ২০১১ সাল থেকে ২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় বড়ঞা বিধানসভার […]

ভারতীয়দের স্পিনারদের সামলাতে হিমশিম খাচ্ছেন কিউইরা

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে রীতিমতো বিপাকে নিউজিল্যান্ড। রবিবার (৯ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও বরুণ চক্রবর্তী-কুলদীপ যাদবদের স্পিন বোলিং সামলাতে গিয়ে রীতিমতো ঠকঠক করে কাঁপছে কিউইরা। ২৭ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১২৩ রান করেছেন মিচেল স্যান্টনাররা।   টসে জিতে এদিন প্রথমে ব্যাট […]

ব্যাংক থেকে মোটা অংকের টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা, ধৃত ৪

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট:অল্প সুদে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ড(Jharkhand) থেকে মহাবীর দাস সহ চার জনকে গ্রেফতার করল বসিরহাটের সাইবার ক্রাইম থানার(Bashirhat Cyber Crime Police) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বসিরহাটের দুই ব্যাক্তি প্রতারণার শিকার হন। অভিযোগ পেয়ে সাইবার ক্রাইমের অফিসাররা চার জনকে গ্রেফতার করে। এই দুই ব্যাক্তিকে […]

মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিস্কার করতে নেমে মর্মান্তিক পরিণতি পাঁচ শ্রমিকের

রবিবাসরীয় দুপুরে মুম্বইয়ে মর্মান্তিক দুর্ঘটনা! একটি নির্মাণাধীন ভবনের জলের ট্যাঙ্ক পরিস্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল পাঁচজন শ্রমিকের।

0:00