বৌমাকে খুন করে ধরা পড়ার ভয়ে আত্মঘাতী শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে ঘটল নারকীয় ঘটনা। শ্বশুরের হাতে খুন হল  বৌমা। আর হত্যাকাণ্ডের পর ধরা পড়ে যাওয়ার ভয়ে আত্মঘাতী হল শ্বশুর। পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশের মাহোবা জেলায় পুত্রবধূকে হত্যার পর জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেন ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি ।

শনিবার মহব্কান্ত এলাকার চৌকা গ্রামে নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় পুত্রবধূ মায়া দেবীর উদ্ধার হয়। তাঁর গলায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার (এসএইচও) রাধেশ্যাম ভার্মা। ইতিমধ্যেই নিহত ওই মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন নির্যাতিতার শ্বশুর গোপাল কুশওয়াহা ও স্বামী রবি।

ইতিমধ্যেই শনিবার রাতে একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে শ্বশুর গোপাল কুশওয়াহার দেহ ।    পুলিশের অনুমান, ভয়ে গোপাল আত্মহত্যা করতে পারে। তবে এখনও পর্যন্ত নির্যাতিতার স্বামীর খোঁজ পাওয়া যায়নি।   এই ঘটনা প্রসঙ্গে মায়া দেবীর বাবা রামকিষাণ কুশওয়াহার অভিযোগের ভিত্তিতে গোপাল ও তাঁর ছেলে রবির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মামলা প্রত্যাহারে চাপ তৈরিতে জামিনে মুক্তি পেয়েই ধর্ষিতাকে অপহরণ করল ধর্ষণে অভিযুক্ত

যৌতুকের লোভে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা কনস্টেবল স্বামীর

গর্ভধারণের আশীর্বাদ পেতে তান্ত্রিকের কাছে গেলেন মহিলা, তারপর যা হল…

উত্তরপ্রদেশের শিবমন্দিরে আচমকা ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, মৃত ২,আহত বহু

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

সিট নিয়ে বিবাদের জের, চলন্ত ট্রেনে যুবককে পিটিয়ে খুন

হবু পুত্রবধূর প্রেমে মজে শ্বশুর হলেন স্বামী, আপত্তি জানাতে স্ত্রী ছেলের কপালে জুটল মার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]