বিজেপি কর্মী খুনের চার্জশিটে নাম, আগাম জামিনের আর্জি পরেশ পালের

Share:

নিজস্ব প্রতিনিধি : বেলেঘাটার বিজেপিকর্মী অভিজিৎ সরকারের খুনের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। এবার এই ঘটনায় আগাম জামিনের আবেদন করলেন তিনি। তাঁর সঙ্গে জামিনের আবেদন করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের ৩ জনের বিরুদ্ধে।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পরেশ পাল সহ ৩জনের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা। কিন্তু আচমকাই সিবিআই তাঁদের চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম উল্লেখ করেছে। তারফলেই আইনি সুরক্ষার কারণেই আগাম জামিনের আবেদন করা হয়েছে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে জামিনের আবেদনের শুনানি হতে পারে। আগামী শুক্রবারের মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। হাজিরা দেওয়ার আগে জামিন নিয়ে রাখতে চাইছেন নেতানেত্রীরা।

উল্লেখ্য,২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই খুনের তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত সপ্তাহেই এই মামলার অন্যতম মূল অভিযুক্ত অরুণ দে গ্রেফতার হন। বুধবার (২ জুলাই) বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ ১৮ জনের নামে চার্জশিট দেওয়া হয়। শুক্রবার (৪ জুলাই) বিচার ভবনে মামলার শুনানির শুরুতেই বিচারক জানতে চান, ১৮ জনের মধ্যে কাউকে গ্রেফতার করার চেষ্টা হয়েছিল কি না। উত্তরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার বলেন, ‘না, তা হয়নি।’ বিচারক তখন জানতে চান, কাউকে গ্রেফতার করার দরকার ছিল কিনা? এর জবাবে তদন্তকারী অফিসার বলেন, ‘না। ওঁরা সহযোগিতা করছিলেন।’ এই মামলায় তৃণমূল নেতা নেত্রীদের আগেও তলব করা হয়েছিল। এবার ২৬-র বিধানসভা নির্বাচন সামনেই। তার আগেই ফের তলব করা হয়েছে তৃণমূল নেতা নেত্রীদের। হাজিরা দেওয়ার আগে নিজেদের সুরক্ষায় আগাম জামিনের আবেদন করে রেখেছেন তাঁরা। বুধবারই জানা যাবে এই মামলায় যদি গ্রেফতার হন তাঁরা, তাহলে জামিন পাবেন কিনা। তবে শুক্রবারের মধ্যে তাঁরা হাজিরা দেবেন কিনা সেই নিয়ে কিছু বলা হয়নি।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]