Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রাজস্থান, ধর্ষণের শিকার হল ৪ বছরের শিশু কন্যা, অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে অব্যাহত নারী নির্যাতন। এবার রাজস্থানে ধর্ষণের শিকার হল  চার বছরের শিশু কন্যা। আর এই ঘটনায় অভিযোগ উঠেছে নির্যাতিতার আত্মীয়র বিরুদ্ধে। রাজস্থানের গঙ্গানগর জেলায়  ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ধর্ষণের খবর পাওয়ার পরেই গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মেয়েটির মা বাড়িতে ছিল না। সেই সুযোগে শিশু কন্যাকে ধর্ষণ করে তাঁর আত্মীয়রা। রাত ৯টার দিকে তার মা ফিরে এসে দেখেন মেয়ে ঘরের ভেতর মেঝেতে বসে কাঁদছে। এরপরেই নির্যাতিতা পুরো ঘটনাটি মাকে জানায়। বর্তমানে ওই শিশু কন্যাটি গুরুত্বর অসুস্থ হয়ে সুরাটগড়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এই ঘটনা নিয়ে নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত তাদেরই আত্মীয় । আর সেই অভিযোগের ভিত্তিতেই ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে দুবার ধর্ষণের ঘটনা ঘটল রাজস্থানে। কিছু দিন আগেই রাজস্থানের যোধপুর জেলায় মন্দিরের বাইরে বাবা-মায়ের সঙ্গে ঘুমোনোর সময় তিন বছরের মেয়েকে অপহরণ করে এক  অভিযুক্ত। আর এরপরেই চলে  নির্যাতন। এই ঘটনার কিছুদিন পর এলাকার মধ্যে থাকা আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় ওই শিশু কন্যাটি। এরপর জানা যায়, তাঁকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজস্থানে ঘটল ধর্ষণের ঘটনা।

‘হাম দো হামারে দো’ যেন প্রহসন! ৫৫ বছর বয়সে ১৭ তম সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রেমিকের সঙ্গে মিলে বৃদ্ধ স্বামীকে খুন করে গ্রেফতার তরুণী স্ত্রী

আরজি কর কাণ্ডে বড় বিপাকে সন্দীপ ঘোষ

হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

কসবাকাণ্ড: আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর রাজস্থানে মুক্ত ইটাহারের পরিযায়ী শ্রমিক

ঠিক যেন আদালত ও একটি মেয়ে, গোপালপুরে বেড়াতে গিয়ে গণধর্ষিতা তরুণী

খোদ বিচারকের মঙ্গলসূত্র ছিনতাই করে গ্রেফতার দশ মহিলা চোর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00